চার নেতার পলাতক খুনিদের ফিরিয়ে এনে রায় কার্যকর করা হবে: মন্ত্রী
ইউএনবি | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৪:৪৮ পিএম, ৩ নভেম্বর ২০২০ মঙ্গলবার
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, ফাইল ছবি।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান আজ মঙ্গলবার বলেছেন, জাতীয় চার নেতার পলাতক খুনিদের ফিরিয়ে এনে রায় কার্যকর করা হবে।
তিনি বলেন, ‘জেলখানার ভেতরে যারা জাতীয় চার নেতাকে হত্যা করেছে, তাদের অনেকের বিচারের রায় কার্যকর করা হয়েছে। বাকী খুনিদের ফিরিয়ে আনার কাজ চলছে। একে একে সবাইকে আনা হবে এবং রায় কার্যকর করা হবে।’
জেল হত্যা দিবস উপলক্ষে নাজিমুদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে সংরক্ষিত জাতীয় চার নেতার হত্যাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের একথা বলেন মন্ত্রী।
তিনি বলেন, ‘জাতীয় চার নেতা হত্যার সাথে শুধু বিপথগামী সেনাসদস্যই নয় এর পেছনে আরও বড় একটি ষড়যন্ত্র ছিল এবং যারা সেই ষড়যন্ত্রের সাথে জড়িত তাদের মুখোশ উন্মোচন করা হবে।’
যথাযথ মর্যাদা সহকারে আজ (মঙ্গলবার) দেশব্যাপী পালিত হচ্ছে জেল হত্যা দিবস।
১৯৭৫ সালের ৩ নভেম্বর ঢাকা কেন্দ্রীয় কারাগারের অভ্যন্তরে জাতীয় চার নেতা ও দেশের মুক্তিযুদ্ধের বীর সৈনিক সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমদ, ক্যাপ্টেন মনসুর আলী এবং এএইচএম কামারুজ্জামানকে হত্যা করা হয়।
এই চার নেতা মুজিবনগর সরকার গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এই সরকার ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে নেতৃত্ব দেয়।
সৈয়দ নজরুল ইসলাম অস্থায়ী রাষ্ট্রপতি, তাজউদ্দীন আহমদ প্রধানমন্ত্রী, মনসুর আলী অর্থমন্ত্রী এবং এএইচএম কামারুজ্জামান মুজিবনগর সরকারের স্বরাষ্ট্র, ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।
রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ উপলক্ষে পৃথক বাণি দিয়েছেন।
দিবসটি উপলক্ষে আওয়ামী লীগ, এর সহযোগী সংগঠন ও অন্যান্য রাজনৈতিক দলগুলো নানা কর্মসূচি পালন করছে।
- বাংলাদেশিদের জন্য বিবিসি মিডিয়া অ্যাকশনে চাকরির সুযোগ
- সকালে খালি পেটে জিরা পানি পান করার উপকারিতা
- আজ শুরু হচ্ছে চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা
- কিডনি ভালো রাখে যেসব খাবার
- শাওন-ফেরদৌসসহ যে ২৮ তারকার নামে ট্রাইব্যুনালে অভিযোগ
- ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ
- পাউরুটিতে ক্যানসারের উপাদান, পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট
- সিলেটে বিউটি পালের পাশে শিক্ষক-লেখক ও সাংবাদিকরা
- ভাইরাল ভিডিও নিয়ে মুখ খুললেন সেই শিক্ষিকা
- কুমিল্লায় চর দখল নিয়ে ৩ গ্রামের সংঘর্ষে নারী নিহত
- বাজারে ৩৪ টুথপেস্টের ২৬টিতেই বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক কণা
- ঢাকার কেরানীগঞ্জে নারীর মরদেহ উদ্ধার
- কুর্মিটোলা হাসপাতালে ঢুকে পড়লো নিয়ন্ত্রণ হারানো বাস: নিহত ১
- ঢাকাই সিনেমায় আসছেন ‘পাখি’ খ্যাত মধুমিতা সরকার!
- আবারও কমল স্বর্ণের দাম, আজ থেকে নতুন দর
- কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
- সারাদেশে গ্যাস সংকট থাকবে আরও দুই সপ্তাহ
- ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল,ঘর ছেড়েছে ৩ লাখ মানুষ
- মাঠে ফিরেই নেইমারের জোড়া গোল
- আবারও কমল স্বর্ণের দাম, আজ থেকে নতুন দর
- ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ
- চলন্ত ফেরি থেকে পদ্মায় ঝাঁপ দিয়ে নিখোঁজ নারী
- ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশী
- শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা ঢাকা শিক্ষা বোর্ডের
- মো.সাহাবুদ্দিন বঙ্গভবন ছাড়ছেন আজ, চিকিৎসার জন্য যাবেন বিদেশে
- আলোকিত মানুষ গড়ার স্বপ্নদ্রষ্টার জন্মদিন আজ
- সিলেটে বিউটি পালের পাশে শিক্ষক-লেখক ও সাংবাদিকরা
- সাগরে লঘুচাপ, সব বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত
- স্থূলতা নীরব মহামারি, প্রতিরোধে মেনে চলুন ৬ অভ্যাস
- শাওন-ফেরদৌসসহ যে ২৮ তারকার নামে ট্রাইব্যুনালে অভিযোগ








