চিকিৎসার আড়ালে ইয়াবা ব্যবসা, হাসপাতাল থেকে নার্স গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:৪০ পিএম, ৫ মার্চ ২০২২ শনিবার
ফাইল ছবি
নাটোর জেনারেল হাসপাতালে অভিযান চালিয়ে ইয়াবা বিক্রির সময় হাতেনাতে শিখা খাতুন (৪০) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
শনিবার বিকেলে জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) তথ্যের ভিত্তিতে ওই হাসপাতালে অভিযান চালায় করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। অভিযানকালে হাসপাতালে কোনো চিকিৎসককে পাওয়া যায়নি।
শিখা খাতুন রাজশাহীর রাজপাড়া থানার ভাটপাড়া মহল্লার আব্দুর রহমান প্রামণিকের মেয়ে। তিনি ওই হাসপাতালের নার্স তথা ম্যানেজার হিসেবে কর্মরত। নার্সের আড়ালে ইয়াবা ব্যবসা চালাতেন ওই নারী।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক আলমগীর হোসেন জানান, জাতীয় গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে শনিবার বিকেলে নাটোর জেনারেল হাসপাতালে অভিযান পরিচালনা করা হয়। এ সময় তৃতীয় তলার একটি কক্ষ (ডিউটি রুম) থেকে প্যাকেটে মোড়ানো অবস্থায় ১৯১ পিস ইয়াবা উদ্বার করা হয়। ওই কক্ষে রাতে থাকতেন নার্স শিখা খাতুন৷ তিনি হাসপাতালে থেকেই ইযাবা বিক্রি করে আসছিলেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার শাহাদাত হোসেন খান জানান, এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে থানায় নিয়মিত মামলা দায়ের করার নির্দেশ দেয়া হয়েছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনসুর রহমান বলেন, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রক্রিয়া চলছে।
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- ছাত্রী হলের টয়লেটে গোপনে ভিডিও ধারণের চেষ্টা, ক্যান্টিনকর্মী আটক
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- টানা বৃষ্টিতে তছনছ কৃষি-অর্থনীতি
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- দেড় হাজার বছরের ইতিহাসের জীবন্ত সাক্ষী আয়া সুফিয়া
- বিক্রির জন্য বাড়িতেই গাঁজা চাষ, গাছসহ নারী আটক
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি, ১০ নদীবন্দরে সতর্কতা
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা






