চীনে ছাত্রীদের 'আদর্শ গৃহবধূ'র ট্রেনিং!
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪.কমআপডেট: ১২:৫৪ পিএম, ৩০ জুন ২০১৮ শনিবার
চীনে মেয়েদের `আদর্শ গৃহবধূ` হওয়ার জন্য রকমারী পাঠ শেখানো হচ্ছে। সে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এ নিয়ে চলছে জোর কার্যক্রম যা নজড় কেড়েছে সবার। সমালোচনার মুখোমুখিও হতে হচ্ছে অনেক ক্ষেত্রে।
জানা গেছে, শুধু ছাত্রীদের জন্যই এই বিশেষ ক্লাসের ব্যবস্থা করেছে বিভিন্ন কলেজ কর্তৃপক্ষ। নতুন প্রজন্মের পুরুষদের জন্য নারীদের এভাবেই আদব-কায়দা শেখানো শুরু হয়েছে চীনের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে। উদ্দেশ্য ভদ্র ও সভ্য মেয়ে তৈরি করা।
এসব শিক্ষা প্রতিষ্ঠানে মেয়েদের হাঁটা-চলা, জামাকাপড় পরা, মেক আপ করা, এমনকি চা ঢালার পাঠও দেওয়া হচ্ছে। শেখানো হচ্ছে, স্বামীর কাছে বকুনি খেয়েও কীভাবে চুপ করে থাকতে হয়। পুরো চেয়ারজুড়ে বসা যাবে না। বসার সময় পেট ভেতরে ঢুকিয়ে বসতে হবে, কাঁধ সোজা রাখতে হবে এবং পা জোড়া করে বসতে হবে। এমনি আরও কত কিছু!
আর এ ধরনের শিক্ষার দায়িত্ব নিয়েছে চীনের প্রধান নারী সংগঠন `অল চায়না উইমেনস ফেডারেশন` বা এসিডব্লিউএফ। ১৯৪৯ সালের ২৪ মার্চ প্রতিষ্ঠিত হয় `অল চায়না উইমেনস ফেডারেশন` বা এসিডব্লিউএফ। নারী অধিকার ও নারী স্বাধীনতা নিয়ে দেশজুড়ে কাজ করে তারা। ১৯৫৩ সালের মধ্যেই সংগঠনের সদস্য সংখ্যা চল্লিশ হাজার ছাড়িয়ে যায়।
সমাজতাত্ত্বিকদের মতে, অর্থনৈতিক ও সামাজিক চাপের ফলেই নারীদের ‘নতুন করে’ গড়ে তোলার তাগিদ অনুভব করছে চীন। জেনজিয়াং কলেজের ‘চা বিষয়ক শিক্ষা’ পাঠ্যক্রমের দায়িত্বে থাকা অধ্যাপক শেং চিং বলেন, পরিবারে নারীদের গুরুত্ব এখন অনেক বেড়ে গেছে। আর এ তো কোনো নতুন কথা নয়। নারীরা পরিবারের দেখাশোনা করবে এবং ছেলেরা রুটি-রুজির জন্য বাইরের জগতে পা দেবে, এই কথা তো সেই কনফুশিয়াসের আমল থেকেই চীনা সংস্কৃতিতেই বলা হয়েছে।
এ ব্যাপারে অবশ্য সে দেশের কলেজ পড়ুয়া ছাত্রীদের কোন সুমন্তব্য এখনো পাওয়া যায়নি। তবে অধিকাংশ ছাত্রীই বিষয়টিকে ভালো নজরে দেখছেন না।
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- ঢাকাসহ সারা দেশে টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- খরচ কমলো হজের, সর্বনিম্ন ব্যয় ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ২৬তম
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি

