ঢাকা, বুধবার ২২, জুলাই ২০২৬ ২১:৪৫:২০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ

চুরির অভিযোগে কলেজছাত্রীকে মারধর

আপডেট: ১০:১৪ এএম, ৩ সেপ্টেম্বর ২০১৪ বুধবার

স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, রংপুর: তারাগঞ্জ উপজেলায় গত সোমবার চুরির অভিযোগে এক কলেজছাত্রীকে মারধর করা হয়। ওই ছাত্রীকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এলাকার অনেকে জানান, ওই ছাত্রী দুই বছর আগে উপজেলা সদরের বাসিন্দা মোস্তফা চৌধুরীর বাড়িতে তাঁর সন্তানদের প্রাইভেট পড়াতেন। এ সুবাদে মোস্তফা ওই ছাত্রীর সঙ্গে বিভিন্ন জায়গায় দেখা হলে কথা বলেন। এ ছাড়া মাঝেমধ্যে মোস্তফা ওই ছাত্রীর সঙ্গে মুঠোফোনে কথা বলেন। এ কারণে স্বামী মোস্তফা চৌধুরীকে সন্দেহ করতেন ডলি খান। ওই ছাত্রী অভিযোগ করে বলেন, সোমবার সকাল আটটার দিকে তিনি কৃষ্ণপুরে নানার বাড়ি থেকে নিজ বাড়ি ফিরছিলেন। তিনি বিষ্ণুপুর গ্রামের রেশমির মোড় এলাকায় পৌঁছালে ডলিসহ চারজন তাঁর চুল ধরে টেনেহিঁচড়ে তাঁকে (ডলি) বাবার বাড়ি বিষ্ণুপুরে নিয়ে যান। সেখানে তাঁকে মারধর করে তাঁরা নন-জুডিশিয়াল স্ট্যাম্পে সই নেন। এরপর থানায় নিয়ে তাঁর বিরুদ্ধে মিথ্যা চুরির অভিযোগ দেন। কিন্তু পুলিশ প্রকৃত ঘটনা বুঝতে পেরে তাঁকে হাসপাতালে ভর্তি করায়। ডলি খান বলেন, ‘মেয়েটি আমার সুখের সংসারে আগুন লাগিয়ে দিয়েছে।’ ০৩.০৯.২০১৪