চেরি টমেটো চাষ ও পুষ্টিগুণ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:২৩ পিএম, ১০ জানুয়ারি ২০২০ শুক্রবার
চেরি টমেটো চাষ ও পুষ্টিগুণ
টমেটো, বিশ্বব্যাপী রসনাবিলাসীদের কাছে একটি মুখরোচক খাবার। স্বাদে, গুণে এই সবজি অনন্য। তরকারিতে, ভর্তা কিংবা সালাদে এর জুড়ি নেই। আর আচার তো রয়েছে। ডিম অমলেটেও টমেটোর ব্যবহার স্বাদে আনে বৈচিত্র্য।
এসব ছাড়াও এই সবজি এখন আঙুরের মতো টপাটপ খাওয়া যাবে। কেননা, নতুন উদ্ভাবিত এই সবজির একটি জাত যে আঙুরের মতোই। আর স্বাদ, তাও চেরির ফলের মতো। তাই খাবার টেবিলে এর পরিবেশনও করা যায় আঙুরের মতোই।
ময়মনসিংহের বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট টমেটোর এ জাতটি উদ্ভাবন করেছে। নাম দেওয়া হয়েছে, বিনা টমেটো-১০। তবে একে ‘চেরি টমেটো’-ই বলছেন গবেষকরা।
ইনস্টিটিউটের গবেষক ড. রফিকুল ইসলাম জানিয়েছেন, উচ্চফলনশীল চেরি টমেটোর গাছের উচ্চতা ১৪০-১৪৫ সে.মি.। আকারে আঙুরের মতো টমেটো প্রতি গাছে ফলের সংখ্যা হয় ২৫০-৫০০টি। গড় ফলন প্রতি হেক্টরে ৯০ টন। চারা লাগানোর পর ফল পাকতে ১১০-১১৫ দিন সময় লাগে।
যেকোনো উঁচু বেলে, দোআঁশ ও এটেল দোআঁশ প্রকৃতির মাটিতে জাতটি ফলানো যায়।
জমি তৈরি : টমেটোর ফলন অনেকাংশে জমি তৈরির উপর নির্ভর করে। তাই ৪-৫ বার জমি চাষ ও মই দিয়ে মাটি ঝরঝরে করে নিতে হবে।
বপনের সময় : মধ্য সেপ্টেম্বর থেকে মধ্য অক্টোবর সময়ের মধ্যে বীজতলায় বীজ বপন করতে হবে। বীজ বপনের পর থেকে চার সপ্তাহ বয়সী চারা মূল জমিতে লাগানোর উপযুক্ত সময়। তবে মধ্য নভেম্বর পর্যন্ত চারা লাগানো যায়।
বীজ শোধন : টমেটোর বীজ বপন করার সময় পিঁপড়ার আক্রমণ থেকে রক্ষার জন্য বীজ বপনের সঙ্গেই সেভিন পাউডার বপনকৃত বীজের লাইনের সঙ্গে ছিটিয়ে প্রয়োগ করতে হবে।
সার ও প্রয়োগ পদ্ধতি : একর প্রতি ৫ টন গোবর, ১৬০ কেজি ইউরিয়া, ১৪০ কেজি টিএসপি ও ১২০ কেজি এমওপি প্রয়োগ করতে হবে। চারা রোপণের আগে জমি শোধনের জন্য ফুরাডান পাউডার প্রয়োগ করা ভালো। ইউরিয়া সার ৩ ভাগ করে জমি প্রস্তুতের সময়, চারা লাগানোর ১৫ দিন ও ৩৫ দিন পর এবং এমওপি ২ ভাগ করে চারা লাগানোর ১৫ ও ৩৫ দিন পর মূল জমিতে প্রয়োগ করতে হবে।
সেচ ও নিষ্কাশন : চারা মাটিতে পূর্ণরূপে স্থাপিত হওয়ার আগ পর্যন্ত প্রতিদিন একবার পানি দিতে হবে
আগাছা দমন এবং মালচিং : আগাছা দেখা দিলে নিড়ানি বা হাতের সাহায্যে আগাছা পরিষ্কার এবং মাটি নরম করে মালচিং করতে হবে।
বালাই ব্যবস্থাপনা : ভাইরাসজনিত রোগের হাত থেকে রক্ষার জন্য ১০-১৫ দিন অন্তর অন্তর ম্যালাথিয়ন ৫৭ ইসি স্প্রে করতে হবে। এ ব্যবস্থা প্রথম ফল পাকার আগ পর্যন্ত চালু রাখতে হবে। পাতা পচা রোগ (লেইট ব্লাইট) থেকে গাছকে রক্ষার জন্য ফুল আসার ঠিক আগ থেকে ১৫ দিন অন্তর তিনবার ডাইথেন-এম৪৫ অথবা রিডোমিল এমজেড অনুমোদিত মাত্রা অনুযায়ী প্রয়োগ করতে হবে। টমেটোর গাছ ঢলে পড়া রোগ (উইল্ট) থেকে রক্ষার জন্য ক্ষেতের মাটি যাতে স্যাঁতস্যাঁতে না থাকে তার ব্যবস্থা করতে হবে।
- রাষ্ট্রপতি রাজনৈতিক বা অরাজনৈতিকও হতে পারেন: নিলুফার চৌধুরী মনি
- ইরানি বিচারক ও সাইবার গ্রুপের শীর্ষ নেতার ওপর ইইউ-এর নিষেধাজ্ঞা
- রুনা লায়লার সংগীতসন্ধ্যা: কণ্ঠে সময়ের জাদু, গানে জীবনের গল্প
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- ‘ভারতের তরুণদের নিয়ে আমি গর্বিত’: টুইঙ্কেল খান্না
- ভাঙাচোরা সড়কে দুর্বিষহ অবস্থা, দুর্ভোগে নগরবাসী
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- সরকার আন্দোলনকারী শিক্ষার্থীদের শত্রু মনে করছে: সোনিয়া গান্ধী
- ভারতে ছাত্র আন্দোলন তীব্র, সরকারের সঙ্গে বৈঠকেও মিলছে না সমাধান
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি