চ্যালেঞ্জ ডিঙ্গিয়ে স্বপ্ন জয়, সেতুবন্ধন পদ্মার এপার-ওপার
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৫৫ পিএম, ১০ ডিসেম্বর ২০২০ বৃহস্পতিবার
ছবি: সংগৃহীত
কোটি মানুষের লালিত স্বপ্নের প্রতিবিম্ব ধরা দিলো এই ধরাদমে। দক্ষিণবঙ্গের বুক চিরে বয়ে চলা পদ্মার ওপর স্পষ্ট হলো সেতু। শুধু কি সেতু, এ যেন অবিশ্বাস্য আর কঠিন এক চ্যালেঞ্জকে ডিঙ্গিয়ে স্বপ্ন জয়ের উন্মাদনা। আজ বৃহস্পতিবার কুয়াশার চাঁদরে ঢাকা অথৈ জলের পদ্মার ওপর নির্মিতব্য সেতুর সর্বশেষ ৪১তম স্প্যানটি বসানো হয়। মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তে পদ্মা সেতুর ১২ ও ১৩ নম্বর পিলারের ওপর টু-এফ নামে স্প্যানটি বসানোর পর দৃশ্যমান হয় পুরো সেতুর কাঠামো। আর এতেই প্রমত্তা পদ্মার দুই পাড়ের মানুষের রীতিমতো অসম্ভব এক আবদারের পূর্ণতা ঘটলো। তবে পুরো পদ্মা সেতু দৃষ্টিসীমায় এলেও সেতুটি চালুর জন্য অপেক্ষা করতে হবে আরো প্রায় বছর খানেক।
আজ বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) সকাল সোয়া ১১টার দিকে মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তে পদ্মা সেতুর ১২ ও ১৩ নম্বর পিলারের ৪১তম স্প্যানটি বসানো হয়।
সেতু প্রকল্পের নির্বাহী প্রকৌশলী দেওয়ান আব্দুল কাদের জানান, তড়িৎ গতিতে শুরু হয়েছে ফোরলেন সড়ক ও রেললাইন প্রকল্প’র কাজের প্রক্রিয়া। নদী শাসনের জন্য দায়িত্বে রয়েছেন চীনের সিনোহাইড্রো করপোরেশন লিমিটেড।
দেশের অন্যতম গুরুত্বপূর্ণ এই সেতুর মূল নির্মাণ কাজের জন্য চীনের চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন কোম্পানিকে দায়িত্ব দেওয়ার পাশাপাশি দুই পারে সংযোগ সড়ক নির্মাণ ও অন্যান্য অবকাঠামো নির্মাণের জন্য যৌথভাবে আব্দুল মোনেম লিমিটেড ও মালয়েশিয়ার হাইওয়ে কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট কাজ করে চলছে।
তিনি আরো বলেন, পদ্মাসেতুর কাজ তদারকির জন্য পরামর্শক প্রতিষ্ঠান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে দক্ষিণ কোরিয়ার কোরিয়ান এক্সপ্রেসওয়ে ও বাংলাদেশ সেনাবাহিনীকে এবং রেল লাইনের কাজ করছে চায়না রেলওয়ে গ্রুপ লিমিটেড কোম্পানি। এছাড়া নিরাপত্তায় বিশেষ দায়িত্বে রয়েছে পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা।
-জেডসি
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- সরকার আন্দোলনকারী শিক্ষার্থীদের শত্রু মনে করছে: সোনিয়া গান্ধী
- ভারতে ছাত্র আন্দোলন তীব্র, সরকারের সঙ্গে বৈঠকেও মিলছে না সমাধান
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- ছাত্রী হলের টয়লেটে গোপনে ভিডিও ধারণের চেষ্টা, ক্যান্টিনকর্মী আটক
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- টানা বৃষ্টিতে তছনছ কৃষি-অর্থনীতি
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি
- সরকার আন্দোলনকারী শিক্ষার্থীদের শত্রু মনে করছে: সোনিয়া গান্ধী
- টানা বৃষ্টিতে তছনছ কৃষি-অর্থনীতি



