ঢাকা, বুধবার ২২, জুলাই ২০২৬ ২১:৪৪:২৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ

ছুরিকাঘাতে তিন শিশুকে হত্যা

আপডেট: ১২:৫৩ পিএম, ২ সেপ্টেম্বর ২০১৪ মঙ্গলবার

14508_1ডেস্কনিউজ, উইমেননিউজ২৪.কম, ঢাকা: চীনের একটি প্রাথমিক বিদ্যালয়ে ছুরিকাঘাতে তিন শিশুকে হত্যা করেছেন এক ব্যক্তি। এ সময় এক শিক্ষকসহ আরও পাঁচজন আহত হয়েছেন। গতকাল সোমবার দেশটির হুবেই প্রদেশের শিয়ান এলাকার ওই স্কুলে হত্যাকাণ্ড সংঘটনের পর একটি ভবন থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করেন ওই ব্যক্তি। তাঁর ডাকনাম চেন। সরকারি বার্তা সংস্থা সিনহুয়া এ খবর প্রকাশ করেছে। তবে বার্তা সংস্থার খবরে চেন সম্পর্কে বিস্তারিত কিছু বলা হয়নি। হাসপাতালে চিকিৎসাধীন আহত ব্যক্তিদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর। স্থানীয় একটি টেলিভিশনের খবরে বলা হয়, চেন তাঁর সন্তানকে ওই স্কুলে ভর্তি করাতে না পেরে এই হত্যাকাণ্ড চালান। এএফপি ০২.০৯.২০১৪