ছোট্ট সোনামণিদের ঈদ পোশাক
সালেহীন বাবু | উইমেননিউজ২৪.কমআপডেট: ০২:১৩ পিএম, ১৯ আগস্ট ২০১৮ রবিবার
ঋতু অনুযায়ী এখন বর্ষাকাল, শ্রাবণের বিদায়ঘন্টা বাজছে। একদিকে বৃষ্টি সাথে মৃদুল হাওয়া অন্যদিকে রোদ উঠলে ভ্যাপসা গরম। এ বৈরি আবহাওয়ায় এবারের ঈদে আরামদায়ক সুতি কাপড়কেই বেশি প্রাধান্য দিচ্ছেন ছোট্ট সোনামণিদের অভিভাবকরা।
তবে ঈদে শিশুরা রঙিন জামাই পছন্দ করে বেশি। কারণ ওদের রঙিন স্বপ্নের সাথে যদি রঙিন জামাটার রঙ হুবুহু মিলে যায় তাহলে খুশির সীমা থাকেনা। বছরের সবসময়ই শিশুদের পোশাক কেনা হলেও ঈদে বাচ্চাদের রঙিন জামা পড়ার প্রতিযোগিতা অতীতেও ছিল এখনও আছে। এখনকার বাচ্চারা দুরন্ত,ছটফটে। একজায়গায় বসে থাকবে ? প্রশ্নই আসেনা। সবার বারণ সত্বেও শিশুটি ছুটছে তো ছুটছেই। এই ছুটোছুটির মধ্যেই অভিভাবকরা খুঁজে নিচ্ছেন এবারের ঈদে শিশুর পছন্দের জামাটি।
রাজধানীর বসুন্ধরা সিটি শপিং মল, এলিফ্যান্ট রোড, নিউ মার্কেট, আড়ং, চাঁদনী চক, গাউছিয়া, বেইলি রোড, মৌচাক মার্কেট, মাস্কট প্লাজাসহ বিভিন্ন মার্কেটে শিশুদের রঙবেরঙের জামার বাহার দেখা গেল।
বিভিন্ন দোকানে বিক্রি হচ্ছে সুতি ও লিনেনের পোশাক। শিশুরা আবার ঈদে জমকালো পোশাক ছাড়া পড়তে চায়না। সেই চিন্তা মাথায় রেখে এবারের জমকালো পোশাকগুলোর ভেতরে থাকছে সুতির আস্তর। ফলে শিশুটি জামা পড়লেও তার এত বেশি গরম লাগবেনা।
মেয়ে শিশুদের জন্য ফ্রক, স্কার্ট, নানা রকম টপ, থ্রিপিস, কামিজ এমনকি শাড়িও বিক্রি হচ্ছে। বড় মেয়েদের মত ঈদে অনেক মেয়ে শিশুকেও শাড়ি পড়তে দেখা যায়। তবে মেয়ে শিশুদের স্কার্টের ধারে,শাড়ির পাড়ে,কামিজের কিনারে ঝালরের চলন শুরু হয়েছে। শুধুমাত্র পোশাকটিকে আরও জমকালো আরও নান্দনিক করার জন্যই এরকম করা হয়েছে।
ছেলেশিশুদের জন্য পাঞ্জাবি, টি-শার্ট, হাফ হাতার শার্ট, নরম হাফপ্যান্ট, ফুল প্যান্ট, ফতুয়াই বেশি কিনছে ক্রেতারা। তবে ফুল হাতা শার্টের ক্রেতা কম।এগুলো সুতি কাপড়ের পাওয়া যাচ্ছে বেশি। তবে তা জমকালো করার জন্য পোশাকের কলারগুলোতে রঙিন নকশা করা হয়েছে। এছাড়া পোশাকেও ব্লকপ্রিন্ট ও লেইসের নকশা দেখা যাচ্ছে। এভাবে একই সাথে গরমে আরাম ও ঈদের স্টাইলটাও অটুট থাকবে বাচ্চাটির জামায়।
দেশি পোশাকের ফ্যাশান হাউসগুলোতে এক দিন বয়সী থেকে শুরু করে ১৪ বছর পর্যন্ত বয়সী শিশুদের জন্য তৈরি পোশাক পাওয়া যাচ্ছে। এসবের বিক্রিও চলছে বেশ। মাস্কট প্লাজায় বেবি শপে গিয়ে দেখা যায়, ৮০০ থেকে তিন হাজার টাকার মধ্যে শিশুদের পোশাক পাওয়া যাচ্ছে। এ ছাড়া বিভিন্ন দোকানে নকশা ও কাপড়ের ওপর নির্ভর করে আট শ থেকে সাত হাজার টাকার মধ্যে শিশুদের পোশাক পাওয়া যাচ্ছে।
বসুন্ধরা শপিন মলে কথা হয় মাহবুবা আক্তারীর সাথে। বলেন, কয়েকদিন ধরে দেশের পরিস্তিতি খারাপ হওয়ায় বের হতে পারিনি। আজকে বের হলাম আমার ছেলে শাফিনকে নিয়ে। অনেক জামাই দেখলাম। ও যেটা পছন্দ করে তাই কিনে দেব। আমার পছন্দ ওর আবার ভাল লাগেনা।
মৌচাক মার্কেটে মেয়ের জন্য পার্টি ফ্রক কিনছিলেন ব্যবসায়ী জাহানারা আলম। বলেন, আমার মেয়ে জমকালো পোশাক বেশি পছন্দ করে দাম বেশি হলেও নিয়ে নিলাম। মেয়ের খুশিই আমার কাছে সব।
- সুখি দেশের তালিকা প্রকাশ, বাংলাদেশের অবস্থান কত
- ঈদের দিন দেশের যেসব অঞ্চলে বৃষ্টি নামতে পারে
- ঈদের আগে শেষ শুক্রবারে সবজিতে স্বস্তি, মাছ-মাংস-ডিমে চাপ
- আজ রমজানের শেষ শুক্রবার জুমাতুল বিদা
- আগামীকাল ঈদ, প্রস্তুত জাতীয় ঈদগাহ
- বিটিভির ঈদ আড্ডায় কিংবদন্তি অভিনেত্রী ববিতা
- রাত বাড়লেই জমে ওঠে ঈদ বাজার, শেষ সময়ে ভিড়
- দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদ শনিবার
- যুক্তরাষ্ট্রে আঘাতে সক্ষম ক্ষেপণাস্ত্র বানাচ্ছে পাকিস্তান: তুলসি
- তিন সপ্তাহে ইরান-ইসরায়েল যুদ্ধে মৃত্যু ২৫ হাজারের বেশি
- ঈদযাত্রায় বাস-ট্রেন-লঞ্চে ঘরেফেরা মানুষের ঢল
- রাবিতে শিক্ষার্থীদের জন্য ব্যতিক্রমী ঈদ আয়োজন
- ঈদের আগে স্বস্তি: পাঁচ দিনের যুদ্ধবিরতিতে পাকিস্তান–আফগানিস্তান
- আজ যেসব দেশে পালিত হচ্ছে ঈদুল ফিতর
- ঘরোয়া স্বাদে সহজেই বানিয়ে ফেলুন নরম-স্নিগ্ধ বানানা ব্রেড
- আজ চাঁদ দেখা গেলে আগামীকাল শুক্রবার ঈদ
- রাত বাড়লেই জমে ওঠে ঈদ বাজার, শেষ সময়ে ভিড়
- ঘরোয়া স্বাদে সহজেই বানিয়ে ফেলুন নরম-স্নিগ্ধ বানানা ব্রেড
- ঈদে ফিরতি টিকিট কেনার শেষ দিন আজ
- আজ যেসব দেশে পালিত হচ্ছে ঈদুল ফিতর
- খুলনায় ঘুমন্ত অবস্থায় একই পরিবারের ৪ জনকে গুলি
- ঈদের আগে স্বস্তি: পাঁচ দিনের যুদ্ধবিরতিতে পাকিস্তান–আফগানিস্তান
- দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদ শনিবার
- বগুড়ায় ট্রেন লাইনচ্যুত: ২১ ঘণ্টা পর রেল চলাচল স্বাভাবিক
- রাবিতে শিক্ষার্থীদের জন্য ব্যতিক্রমী ঈদ আয়োজন
- কোন দেশে কবে ঈদ
- তিন সপ্তাহে ইরান-ইসরায়েল যুদ্ধে মৃত্যু ২৫ হাজারের বেশি
- ঈদযাত্রায় বাস-ট্রেন-লঞ্চে ঘরেফেরা মানুষের ঢল
- যুক্তরাষ্ট্রে আঘাতে সক্ষম ক্ষেপণাস্ত্র বানাচ্ছে পাকিস্তান: তুলসি
- বিটিভির ঈদ আড্ডায় কিংবদন্তি অভিনেত্রী ববিতা



