ছড়া// রোকেয়া খাতুন রুবী// বাবা ও আমি
আপডেট: ১১:০৫ এএম, ৩ নভেম্বর ২০১৪ সোমবার
বাবা বলতেন তুইতো আমার কাঁঠালচাঁপা
বৃষ্টি দুপুর জলঝরাতো সেতার টানে,
বিকেল ফুরোয় সময়টা তার ভীষণ মাপা
জোনাক জোনাক দ্বীপজ্বালাতো সন্ধ্যা গানে।
বাবা বলতেন তুইতো আমার কামিনীফুল
হাসতে হাসতে দুচোখ শুধু ভরতো জলে
মেঘের ছায়ায় দখিন হাওয়া জড়াতো চুল
শুকতারাটা জ্বলতো ভীষণ আঁধার তলে।
বাবা বলতেন তুইতো আমার সোজনে ডাঁটা
শ্যামলমাটির ছড়িয়ে দেয়া আঁচলখানি
প্রিয় শহর ঘুমিয়ে থাকে বাবার সাথে আমার হাঁটা
ভোর জাগলেই চা দোকানে ফুটতো পানি।
বাবা বলতেন তুইতো আমার বোশেখ মেলা
আলতামাখা নরম পায়ে ছোট্ট নূপুর
বেদেনীদের কী সুনিপুণ সাপের খেলা
ভালবাসার খামার গড়া ইচ্ছে দুপুর।
বাবা বলতেন তুইতো আমার উড়ক্কু চুল
দীঘির জলে সাঁতার কাটা রূপালী মাছ
হিরে, চুনি, পান্না ভরা বাহারী দুল
রোদের শালে গা জড়ানো করবীগাছ।
বাবা বলতেন তুইতো আমার আঁখিতারা
হাসতে হাসতে আঁকরে ধরি বাবার দু‘হাত
গল্প কথায় দু‘জন মিলে আত্নহারা
পড়েই থাকে সামনে রাখা যুঁইফুল ভাত।
বাবা বলতেন আসলে তো আমিই তুই
তোর হৃদয়ে আমার হৃদয় বসিয়ে দেয়া,
রোজ প্রতিদিন ইচ্ছে করে বাবাকে ছুঁই।
বাবাতো নেই বন্ধ আমার ইচ্ছে খেয়া।
০৩.১১.২০১৪
ভালবাসার খামার গড়া ইচ্ছে দুপুর।
বাবা বলতেন তুইতো আমার উড়ক্কু চুল
দীঘির জলে সাঁতার কাটা রূপালী মাছ
হিরে, চুনি, পান্না ভরা বাহারী দুল
রোদের শালে গা জড়ানো করবীগাছ।
বাবা বলতেন তুইতো আমার আঁখিতারা
হাসতে হাসতে আঁকরে ধরি বাবার দু‘হাত
গল্প কথায় দু‘জন মিলে আত্নহারা
পড়েই থাকে সামনে রাখা যুঁইফুল ভাত।
বাবা বলতেন আসলে তো আমিই তুই
তোর হৃদয়ে আমার হৃদয় বসিয়ে দেয়া,
রোজ প্রতিদিন ইচ্ছে করে বাবাকে ছুঁই।
বাবাতো নেই বন্ধ আমার ইচ্ছে খেয়া।
০৩.১১.২০১৪
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- ঢাকাসহ সারা দেশে টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- খরচ কমলো হজের, সর্বনিম্ন ব্যয় ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ২৬তম
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি











