ছয় ঘণ্টায় ৪ বার কেঁপে উঠলো মিয়ানমার
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৬:০৮ পিএম, ২২ জুন ২০২৩ বৃহস্পতিবার
সংগৃহীত ছবি
মিয়ানমারে চার দফায় আঘাত হেনেছে ভূমিকম্প। মধ্যরাত থেকে ভোর পর্যন্ত ছয় ঘণ্টারও কম সময়ের ব্যবধানে এসব ভূমিকম্পে কেঁপে ওঠে দক্ষিণ পূর্ব এশিয়ার এই দেশটি। অবশ্য ভূমিকম্পের জেরে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি। বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি।
প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার মধ্যরাত থেকে ভোর পর্যন্ত ছয় ঘণ্টারও কম সময়ে চার দফায় ভূমিকম্পে কেঁপে উঠেছে মিয়ানমার। রাত ১২টার কিছু আগে প্রথম কম্পনের প্রায় তিন ঘণ্টা পর মিয়ানমারে দ্বিতীয় দফায় কম্পন হয়। আর এর প্রায় ৩ ঘণ্টা পর তৃতীয় দফায় ভূমিকম্প প্রত্যক্ষ করে দেশটি।
ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি এই তিনটি ভূমিকম্পের কথাই নিশ্চিত করেছে। প্রথম ভূমিকম্পটি মিয়ানমারের ইয়াঙ্গুনে আঘাত হানে ভারতীয় সময় রাত ১১টা ৫৬ মিনিটে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪.৪।
ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) টুইটারে দেওয়া এক বার্তায় জানিয়েছে, ভারতীয় সময় রাত ১১টা ৫৬ মিনিটে (মিয়ানমার সময় রাত ১২টা ৫৬) মিয়ানমারের ইয়াঙ্গুন শহরের ২২৭ কিলোমিটার দক্ষিণে রিখটার স্কেলে ৪.৪ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পটির গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে ২৫ কিলোমিটার। এর প্রায় তিন ঘণ্টা পর দ্বিতীয় দফায় ভূমিকম্প হয় মিয়ানমারে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪.২। এর গভীরতা ১০ কিমি ছিল বলে জানা গেছে। এনসিএস জানিয়েছে, ভারতীয় সময় রাত ২টা ৫৩ মিনিটে ইয়াঙ্গুন শহরের ১৬০ কিলোমিটার দক্ষিণে রিখটার স্কেলে ৪.২ মাত্রার ওই ভূমিকম্পটি আঘাত হানে।
আর দ্বিতীয় দফার ভূমিকম্পের পর বৃহস্পতিবার ভোরে মিয়ানমারে তৃতীয় দফায় কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪.৫। এনসিএস জানায়, বৃহস্পতিবার মিয়ানমারের ইয়াঙ্গুনে ৪.৫ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে।
টুইটারে দেওয়া এক বার্তায় সংস্থাটি জানায়, ভারতীয় সময় বৃহস্পতিবার ভোর ৫টা ৪৩ মিনিটে ইয়াঙ্গুনের ১৭৪ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপূর্বে ৪.৫ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। এর গভীরতা ৪৮ কিলোমিটার বলে জানা গেছে।
এদিকে ভূমিকম্পের পর তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর এখনো পাওয়া যায়নি।
- রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের মৃত্যুবার্ষিকী আজ
- এক ঘণ্টার ব্যবধানে শেয়ালের কামড়ে নারীসহ আহত ১১, আতঙ্ক
- আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি!
- বিকেলের মধ্যে পর্যটকদের সাজেক ছাড়ার নির্দেশ
- আবারও চালু হচ্ছে যুক্তরাষ্ট্রের ডিভি লটারি
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- একই মাঠে মসজিদ-মন্দির, ৫৪ বছর ধরে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
- স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- যুক্তরাষ্ট্রে ৩ লাখের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন
- ৪৩ বছরের সম্পর্কে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- একই মাঠে মসজিদ-মন্দির, ৫৪ বছর ধরে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
- স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী
- ৪৩ বছরের সম্পর্কে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান
- যুক্তরাষ্ট্রে ৩ লাখের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন
- নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি!
- আবারও চালু হচ্ছে যুক্তরাষ্ট্রের ডিভি লটারি











