ঢাকা, শুক্রবার ২৪, জুলাই ২০২৬ ১৫:৩৩:২৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি সরকার আন্দোলনকারী শিক্ষার্থীদের শত্রু মনে করছে: সোনিয়া গান্ধী উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি

জমে উঠেছে কুমিল্লার বৃক্ষমেলা

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:২৭ পিএম, ৩১ জুলাই ২০২২ রবিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ক্রেতা-দর্শনার্থী আর উদ্ভিদ প্রেমীদের পদচারণায় মুখর হয়ে উঠেছে কুমিল্লা টাউন মাঠের বৃক্ষমেলা। ক্রেতাদের চাহিদার কথা মাথায় রেখে স্টলগুলো সাজানো হয়েছে দেশি-বিদেশি প্রায় ২০০ প্রজাতির ফল, ফুল, কাঠ ও ওষুধি গাছের চারা  দিয়ে। নগরীর বিভিন্ন প্রান্ত থেকে প্রতিদিনই ক্রেতারা আসছেন মেলা প্রাঙ্গণে। ঘুরে দেখার পাশাপাশি পছন্দমতো গাছের চারা কিনে নিয়ে যাচ্ছেন তারা।
কুমিল্লা জেলা প্রশাসন, সামাজিক বন বিভাগ ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে মাসব্যাপী এ বৃক্ষমেলা চলছে নগরীর প্রাণকেন্দ্র টাউন হল প্রাঙ্গণে। মেলায় স্টল সাজিয়ে বসেন জেলার বিভিন্ন প্রান্তের নার্সারি  মালিকরা। তখন থেকেই মেলাকে ঘিরে সেখানে ক্রেতা-দর্শনার্থীদের আনাগোনা বাড়তে থাকে। জমে ওঠে বেচা-কেনাও। বৃক্ষপ্রেমীদের আগমনে খুশি নার্সারি ও স্টল মালিকরা। তাঁরা জানান, ধীরে ধীরে মেলায় দর্শনার্থী ও ক্রেতার সংখ্যা বাড়ছে। বাড়ছে বিক্রিও। 
বন্ধুদের সঙ্গে ঘুরতে আসা কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের এক ছাত্রী আমেনা আক্তার বলেন, মেলায় ঘুরতে এসেছি। পরিবেশটা এত সুন্দর লাগছে, ভাষায় প্রকাশ করতে পারবো না। তিনি বলেন, আমি দুটো গাছ কিনেছি, ডিপার্টমেন্টের বারান্দায় টবে লাগাবো। আবারও আসবো, গাছ কিনে গ্রামের বাড়িতে নিয়ে যাবো।
কুমিল্লা কৃষি সম্প্রাসরণ বিভাগর উপ-পরিচালক মিজানুর রহমান  বলেন, বৃক্ষ প্রাণে প্রকৃতি প্রতিবেশ, আগামী প্রজন্মের টেকসই বাংলাদেশ’ স্লোগানে শুরু হওয়া বৃক্ষমেলায় প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।