জাবি শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগে আটক ২
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৪১ এএম, ১৫ মে ২০২৩ সোমবার
সংগৃহীত ছবি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগে দুজনকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। রোববার (১৪ মে) দিবাগত রাত ১টার দিকে বিশ্ববিদ্যালয় সংলগ্ন ইসলামনগর এলাকার একটি বাসায় এ ঘটনা ঘটে।
অভিযুক্তরা হলেন, রাকিব হোসেন (২৮) ও মেজবাহ উদ্দিন আহমেদ (২৮)। রাকিবের বাড়ি ঢাকায়। তার বাবার নাম মো. শাজাহান মিয়া। অপরজন মেজবাহ উদ্দিনের বাড়ি ঝালকাঠি জেলায়। তার বাবার নাম মোফাজ্জেল হোসেন খান।
শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা যায়, অভিযুক্ত রাকিব ও মেজবাহ বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ৪২ ব্যাচের শিক্ষার্থী নাইমুল আলম মিশুর অতিথি। মিশুর মাধ্যমে অভিযুক্তদের ভুক্তভোগীর সঙ্গে পরিচয় হয়। পরে রোববার (১৪ মে) রাতে মিশুসহ অভিযুক্তরা ভুক্তভোগীর বাড়িতে অবস্থান করে। ঐ দিন মিশু ব্যক্তিগত কাজে ঢাকায় অবস্থান করে। সে সময় অভিযুক্তরা ভুক্তভোগীর বাসায় অবস্থান করছিলো। এই সুযোগে তারা ভুক্তভোগী শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টা করে বলে জানা যায়।
ভুক্তভোগী শিক্ষার্থী বলেন, অভিযুক্তরা আমার ক্যাম্পাসের বড় ভাইয়ের বন্ধু। তার মাধ্যমে আমার তাদের সঙ্গে পরিচয় হয়। তাদের সঙ্গে বেশ কিছুদিন ধরে ক্যাম্পাসে ঘোরাফেরা ও আলাপচারিতার মাধ্যমে ভালো সম্পর্ক তৈরি হয়েছে। গত শুক্রবার তারা মিশু ভাইসহ আমার বাড়িতে থাকে। রোববার মিশু ভাই ক্যাম্পাসে ছিলো না। তারা রান্না করে আমার সঙ্গে খেতে চেয়েছিলো বলে তাদের আমার বাড়িতে নিয়ে আসি। রান্নার মাধামাঝি সময়ে আমি অসুস্থতার কারণে রেস্ট নিতে গিয়ে ঘুমিয়ে পড়ি। আমার ঘুম ভাঙার পর রাকিবকে আপত্তিকর অবস্থায় দেখে সেখান থেকে উঠে যাই। পরবর্তীতে আমি তাদের দুজনকে আমার বাসা থেকে বের করে দিয়ে ফটকের সামনে আটকে রাখি এবং আমার বন্ধুদের ফোন দেই। বন্ধুরা এসে অভিযুক্তদের ধরে নিয়ে যায়।
এ ব্যাপারে আশুলিয়া থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) সোহেল রানা খন্দকার বলেন, ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে অভিযুক্তদের বিরুদ্ধে ৩৫৪ ধারায় মামলা করা হবে। পরবর্তীতে অভিযোগ প্রমাণের ভিত্তিতে আদালত অভিযুক্তদের শাস্তি প্রদান করবে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মহিবুর রৌফ শৈবাল বলেন, ঘটনার খবর শুনতে পেয়ে আমি ও বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হই। পরে অভিযুক্তদের পুলিশের হাতে তুলে দেই। পুলিশ অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা নিবে।
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য











