জাহানারার অভিযোগ তদন্তে স্বাধীন কমিটির দাবি তামিমের
ক্রীড়া প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:০৫ পিএম, ৭ নভেম্বর ২০২৫ শুক্রবার
ছবি: সংগৃহীত
অস্ট্রেলিয়া থেকে বাংলাদেশ নারী দলের ক্রিকেটার জাহানারা আলম যৌন হয়রানির গুরুতর অভিযোগ এনেছেন। নারী ক্রিকেটের নির্বাচন, কোচিং স্টাফের বিরুদ্ধে এক সাক্ষাৎকারে এসব অভিযোগ এনেছেন তিনি। এক ফেসবুক পোস্টে জাহানারাকে সমর্থন জানিয়েছেন সাবেক ক্রিকেটার তামিম ইকবাল।
পূর্বে নারী ক্রিকেটের ড্রেসিংরুমের পরিবেশ নিয়ে অভিযোগ করেন তিনি। বিষয়টি বিসিবি উড়িয়ে দেয়। তামিম মনে করেন, তদন্ত না করে তাৎক্ষণিকভাবে অভিযোগ উড়িয়ে দিয়ে ঠিক করেনি বিসিবি। এছাড়া যৌন হয়রানির প্রেক্ষিতে বিসিবি একটি তদন্ত কমিটি গঠন করেছে। তামিম মনে করেন, এমন গুরুতর অভিযোগের প্রেক্ষিতে সরকারি পর্যায়ে স্বাধীন তদন্ত কমিটি গঠন করা উচিত।
ফেসবুক পোস্টে তামিম লিখেছেন, ‘জাহানারার অভিযোগগুলো গুরুতর। সেসব সত্যি হলে তা কোনোভাবেই মেনে নেওয়ার নয়। যে কোনো পর্যায়ের ক্রীড়াবিদ কিংবা যে কোনো নারী, কারো প্রতিই এমন আচরণ গ্রহণযোগ্য নয়।
বিসিবি একটি তদন্ত কমিটি গঠন করেছে বটে। তবে আমি মনে করি, এসব অভিযোগ খতিয়ে দেখতে জাতীয় ক্রীড়া পরিষদ কিংবা সরকারী পর্যায়ে স্বাধীন তদন্ত কমিটি গঠন করা উচিত। যেখানে বিসিবি সংশ্লিষ্ট কেউ থাকবেন না, যাতে বিন্দুমাত্র পক্ষপাতের সুযোগ না থাকে। যত দ্রুত সম্ভব এই কমিটি গঠন করা উচিত ও সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা উচিত। দ্রুততার সঙ্গে তদন্ত শেষ করে দোষী যে-ই হোক, যার যতটুকু দায় থাকুক, উপযুক্ত ও দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিশ্চিত করতে হবে।’
নারী ক্রিকেটে পক্ষপাতিত্ব ও ড্রেসিংরুম সংস্কৃতি নিয়ে জাহানারার অভিযোগের প্রেক্ষিতে তামিম লিখেছেন, ‘ক’দিন আগে দলের পরিবেশ নিয়েও জাহানারা কিছু অভিযোগ করেছেন। যা বিসিবি উড়িয়ে দিয়েছে। একজন ক্রিকেটার দল নিয়ে এত গুরুতর অভিযোগ করলে, সেসব অবশ্যই খতিয়ে দেখা উচিত। কিন্তু বিসিবি যেভাবে অতি দ্রুত উড়িয়ে দিয়েছে, তা কখনোই কাম্য নয়।’
তামিম শুধু নারী ক্রিকেটার নন, দেশের প্রতিটি ক্রীড়াবিদকে বাজে কোন অভিজ্ঞতার স্বীকার হয়ে থাকলে, তা সাহসের সঙ্গে প্রকাশ করার অনুরোধ করেছেন, ‘যারা নানা সময়ে সরাসরি হোক বা আকারে-ইঙ্গিতে কোনোভাবে হেনস্তার শিকার হয়েছেন, আমি প্রতিটি নারী ক্রিকেটার ও ক্রীড়াবিদকে অনুরোধ করবো, সবাই মুখ খুলবেন এবং সাহস নিয়ে এগিয়ে আসবেন। দেশের ক্রীড়াঙ্গনের স্বার্থে, বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে এটা প্রয়োজন। কথা দিচ্ছি, আমাকে ও আমাদেরকে পাশে পাবেন। জাহানারার অভিযোগের প্রেক্ষিতে যথাযথ ব্যবস্থা না নেওয়া গেলে, ন্যায়বিচার নিশ্চিত না করা গেলে, ভবিষ্যতে কোনো মেয়ে যে কোনো খেলায় আসতে ভয় পাবে, খেলাকে পেশা হিসেবে নিতে পিছপা হবে। আমরা যা হতে দিতে পারি না।’
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- কারামুক্ত হয়ে সরকারকে ধন্যবাদ জানালেন আইভী
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- মায়ের মরদেহে পচন, যুগ্ম-সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে
- নারীদের টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে নিগার-তৃষ্ণার উন্নতি
- নিলামে উঠছে পেলের প্রথম বিশ্বকাপ জার্সি
- এবার বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম
- ইউএনজিএ নির্বাচনে জয় ১৭ কোটি বাংলাদেশির: শামা
- হায় জীবন, মায়ের মরদেহের পাশে পচে যায় মানবিকতা!
- রামিসা হত্যা মামলা: আত্মপক্ষ সমর্থন শেষ, যুক্তিতর্ক কাল
- নারী-শিশু নির্যাতন প্রতিরোধে শিগগিরই দেশব্যাপী কর্মসূচি
- ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে
- এক মামলায় জামিন পেলেন দীপু মনি, ছয়টিতে রুল
- সাগরিকার শেষ সময়ের গোলে সাফের ফাইনালে বাংলাদেশ
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- মিরপুরের বৃদ্ধার মৃত্যু: তদন্ত কমিটি চেয়ে রিট
- খানজাহান আলী (রহ:) মাজারের দিঘির কুমিরটি সরিয়ে নেয়া হবে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না











