ঢাকা, বুধবার ১৮, মার্চ ২০২৬ ২১:৪৬:২২ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
‘যমুনা’য় ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী দেশে খাদ্য সংকটের কোনো আশঙ্কা নেই: খাদ্যমন্ত্রী বগুড়ায় ট্রেনের বগি লাইনচ্যুত: আহত ২ শতাধিক হরমুজ প্রণালিতে জাহাজ পাঠাতে মিত্রদের ‘না’, হতাশ ট্রাম্প মহাসড়কে বাড়ছে যানবাহনের চাপ, ধীরগতিতে চলছে গাড়ি চিকিৎসার অভাবে ৪৯ লাখ শিশুর মৃত্যু, জাতিসংঘের উদ্বেগ ধর্ষণ রোধে সমন্বিত সরকারি অ্যাকশন

জিমন্যাস্টিক্স বিশ্বকাপ: ব্রোঞ্জ জিতলেন প্রণতি

খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:৩৫ এএম, ১৮ ফেব্রুয়ারি ২০২৪ রবিবার

প্রণতি নায়েক। —ফাইল চিত্র।

প্রণতি নায়েক। —ফাইল চিত্র।

প্যারিস অলিম্পিক্সের ছাড়পত্র পাওয়ার দিকে এক ধাপ এগিয়ে গেলেন প্রণতি নায়েক। জিমন্যাস্টিক্সের বিশ্বকাপে ব্রোঞ্জ জিতলেন পশ্চিম বঙ্গের জিমন্যাস্ট। মিশরের কাইরোতে অনুষ্ঠিত প্রতিযোগিতায় ভল্ট ইভেন্টে ব্রোঞ্জ জিতেছেন তিনি। প্রণতি জিতলেও অল্পের জন্য পদক হাতছাড়া হয়েছে ত্রিপুরার দীপা কর্মকারের।

শনিবার ভল্ট বিভাগের ফাইনালে ১৩.৬১৬ স্কোর করেন প্রণতি। এই বিভাগে সোনা জিতেছেন উত্তর কোরিয়ার আন চ্যাং ওক। তার স্কোর ১৪.২৩৩। দ্বিতীয় স্থানে শেষ করে রুপো জিতেছেন বুলগেরিয়ার ভ্যালেন্টিনা জর্জিয়েভা। তারও স্কোর ১৩.৬১৬। 
প্রণতির সমান পয়েন্ট পেলেও টেকনিক্যাল দিক থেকে এগিয়ে ছিলেন ভ্যালেন্টিনা। তাই রুপো জিতেছেন তিনি। 
তৃতীয় ভারতীয় মহিলা জিমন্যাস্ট হিসাবে জিমন্যাস্টিক্সের বিশ্বকাপে পদক জিতলেন ঝাড়গ্রামের মেয়ে প্রণতি। তার আগে ২০১৮ সালে অনুণা রেড্ডি ও ২০১৮ সালে দীপা পদক জিতেছিলেন। এবারের প্রতিযোগিতা ভাল যায়নি দীপার। ফাইনালের জন্য যোগ্যতা অর্জন রাউন্ডে প্রণতির থেকে ভাল স্কোর করেছিলেন তিনি। কিন্তু ফাইনালে তার স্কোর হয় ১৩.৩৮৩। ফলে পঞ্চম স্থানে শেষ করতে হয় ত্রিপুরার জিমন্যাস্টকে।