জয়পুরহাট জেনারেল হাসপাতালে আগুন
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:৫৫ এএম, ৯ মার্চ ২০২৪ শনিবার
সংগৃহীত ছবি
জয়পুরহাট ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে আগুন লেগেছে। শুক্রবার (৮ মার্চ) রাত ১টা ১০ মিনিটের দিকে হাসপাতালের দ্বিতীয় তলায় তত্ত্বাবধায়কের কক্ষে আগুনের সূত্রপাত হয়।
আগুনের খবর পেয়ে হাসপাতালের দ্বিতীয় তলায় ভর্তি রোগীদের মধ্যে আতঙ্কে ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে জয়পুরহাট ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ৩৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
জয়পুরহাট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা: সরদার রাশেদ মোবারক এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আগুন লেগে ধোঁয়া দেখা যাওয়ায় রোগী ও স্বজনদের মধ্যে আতঙ্কে ছড়িয়ে পড়ে। অনেকে ওয়ার্ড ছেড়ে বাইরে যান। কিছু সময় পর আগুন নিভিয়ে ফেলা হয়। এতে কোনো ক্ষয়ক্ষতি বা কেউ আহত হননি।
জয়পুরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মো. শরীফুল ইসলাম বলেন, রাত ১টা ১৪ মিনিটে আমরা খবর পাই। দ্রুত ঘটনাস্থলে এসে দেখি দ্বিতীয় তলায় আগুন জ্বলছে। শুধুমাত্র তত্ত্বাবধায়কের কক্ষে আগুন ছিল। আমরা দুটি ইউনিট কাজ করেছি। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
আগুনের খবর পেয়ে হাসপাতাল পরিদর্শন করেন জয়পুরহাটের পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলম। তিনি ঢাকা পোস্টকে বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিস ও বিদ্যুৎ অফিসকে জানানো হয়। পাশাপাশি ডিবি ও থানা পুলিশ ঘটনাস্থলে আসে। সবাই একসাথে কাজ করার কারণে অল্প সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে এসেছে। হাসপাতালের তত্ত্বাবধায়কের কক্ষের ভেতরে শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে।
- মাত্র ১৯ দিনে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
- রামিসা হত্যা: সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- দীর্ঘ ছুটি শেষে আজ খুলেছে স্কুল-কলেজ
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা








