ঢাকা, বুধবার ১৮, মার্চ ২০২৬ ১৮:০৭:৫৬ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
হরমুজ প্রণালিতে জাহাজ পাঠাতে মিত্রদের ‘না’, হতাশ ট্রাম্প মহাসড়কে বাড়ছে যানবাহনের চাপ, ধীরগতিতে চলছে গাড়ি চিকিৎসার অভাবে ৪৯ লাখ শিশুর মৃত্যু, জাতিসংঘের উদ্বেগ বগুড়ার শেরপুরে মাইক্রোবাস উল্টে নিহত ৩ ধর্ষণ রোধে সমন্বিত সরকারি অ্যাকশন ঈদে ফিরতি ট্রেনযাত্রা: ২৮ মার্চের টিকিট বিক্রি শুরু লম্বা ছুটিতে নাড়ির টানে বাড়ির পথে ছুটছে মানুষ

জয়পুরহাট সুগার মিলসে আখ মাড়াই শুরু

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:১৯ এএম, ২১ ডিসেম্বর ২০২৪ শনিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

প্রায় ৫৪ কোটি টাকা লোকসানের বোঝা মাথায় নিয়ে জয়পুরহাট সুগার মিলসে আখ মাড়াই ও চিনি উৎপাদন শুরু হয়েছে।শুক্রবার (২০ ডিসেম্বর) বিকেলে মিলাদ ও দোয়া মাহফিলের পর আনুষ্ঠানিকভাবে মিলটির উদ্বোধন করা হয়।
জয়পুরহাট সুগার মিলসের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) কৃষিবিদ আখলাছুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার কে এম এ মামুন খান চিশতী, জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান ও জেলা জামায়াতের আমির ডাক্তার ফজলুর রহমান সাঈদ।


ক্যান ক্যারিয়ারে (আখের ডোংগায়) আখ নিক্ষেপের মাধ্যমে চলতি মৌসুমের আখ মাড়াই ও চিনি উৎপাদন আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ খাদ্য ও শিল্প করপোরেশনের (বিএসএফআইসি) সচিব আনোয়ার কবির ও প্রধান সিপিই গিয়াস উদ্দিন।


২০২৪-২৫ মৌসুমে জয়পুরহাট সুগার মিলসে ৫৫ হাজার টন আখ মাড়াই করে ৩ হাজার ২৫ টন চিনি উৎপাদন করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। চলতি বছর আখ থেকে চিনি আহরণের হার (রিকভারি) ধরা হয়েছে ৫ দশমিক ৫ শতাংশ।


৫৫ হাজার টন আখ মাড়াইয়ের জন্য প্রাথমিকভাবে মোট ৩৫ কর্মদিবস কারখানা চালু রাখার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।