টাকা নেই, আড়াই ফুট গর্তেই চলছে গোপালের চিকিৎসা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:২৯ পিএম, ২০ জুন ২০২৫ শুক্রবার
গোপাল ও তার মা
গোপাল; সাড়ে তিন বছরের সাঁওতাল শিশু। গোপাল জন্ম থেকেই শারীরিক প্রতিবন্ধী। ওর শরীর সোজা হয় না। বসালে ভাঁজ হয়ে পড়ে। মৌলভীবাজারের কুলাউড়ার সীমান্তবর্তী মুড়াইছড়া চা-বাগানের গোপালের জীবনে প্রতিদিনই এক নতুন লড়াই।
ওর বাবা অনিল সাঁওতাল চা-বাগানে দৈনিক ১৭৮ টাকা মজুরিতে কাজ করেন। পরিবারে আর কেউ নেই—ছোট্ট গোপালই তাদের একমাত্র সন্তান, একমাত্র স্বপ্ন।
সরকারি হাসপাতালের চিকিৎসক বলেছেন, গোপালের নিয়মিত ফিজিওথেরাপি প্রয়োজন। কিন্তু শহরে নেওয়ার মতো গাড়িভাড়া, থেরাপির খরচ—সবই অনিলের সামর্থ্যের বাইরে। তাই ঘরের এক কোনে আড়াই ফুট গর্ত করে, সেই গর্তেই সনাতন পদ্ধতিতে তেল মালিশ আর লোকজ থেরাপি দিচ্ছেন বাবা-মা। এটাই গোপালের ‘চিকিৎসা কেন্দ্র’।
চা শ্রমিক ইউনিয়নের স্থানীয় এক নেতা জানালেন, “শুধু গোপাল নয়, চা-বাগান এলাকায় এ রকম শারীরিক প্রতিবন্ধী শিশু বহু। প্রতি ১০০ শিশুর মধ্যে প্রায় ১০-১৫ জন জন্ম নেয় কোনো না কোনো প্রতিবন্ধতা নিয়ে। চিকিৎসা তো দূরের কথা, অভিভাবকদের অনেক সময় এটিই জানা থাকে না যে, এই সমস্যার চিকিৎসাও আছে।”
আশার কথা, কুলাউড়া উপজেলা সমাজসেবা অফিস জানিয়েছে—গোপালকে দ্রুত সরকারি প্রতিবন্ধী ভাতার আওতায় আনা হবে। কিন্তু স্থানীয়রা বলছেন, শুধু ভাতা নয়, প্রয়োজন গোপালের পেছনে চিকিৎসা সহায়তা, নিয়মিত থেরাপি, ভালো খাবার এবং ভালোবাসার যত্ন।
গোপাল হাসছে—এই হাঁসি দেখে যেকোনো মানুষের মন গলে যাবে। কিন্তু সে হাসছে তার ভবিষ্যতের ভয় না বুঝে, তার শরীরের প্রতিবন্ধকতাকে জানার আগেই। সে জানে না, সমাজ তার মতো শিশুদের কীভাবে অবহেলার গর্তে ফেলে রাখে।
গোপালের মতো শিশুরা যদি সঠিক সময়ে চিকিৎসা পায়, তাহলে তাদের হাসি শুধু একটা ফুল নয়—একটা সম্ভাবনার বাগান হয়ে উঠতে পারে। আর তার জন্য দরকার সরকারি ও বেসরকারি সম্মিলিত সহায়তা, দায়িত্বশীলতা ও ভালোবাসার হাত বাড়িয়ে দেওয়া।
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- কারামুক্ত হয়ে সরকারকে ধন্যবাদ জানালেন আইভী
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- মায়ের মরদেহে পচন, যুগ্ম-সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে
- নারীদের টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে নিগার-তৃষ্ণার উন্নতি
- নিলামে উঠছে পেলের প্রথম বিশ্বকাপ জার্সি
- এবার বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম
- ইউএনজিএ নির্বাচনে জয় ১৭ কোটি বাংলাদেশির: শামা
- হায় জীবন, মায়ের মরদেহের পাশে পচে যায় মানবিকতা!
- রামিসা হত্যা মামলা: আত্মপক্ষ সমর্থন শেষ, যুক্তিতর্ক কাল
- নারী-শিশু নির্যাতন প্রতিরোধে শিগগিরই দেশব্যাপী কর্মসূচি
- ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে
- এক মামলায় জামিন পেলেন দীপু মনি, ছয়টিতে রুল
- সাগরিকার শেষ সময়ের গোলে সাফের ফাইনালে বাংলাদেশ
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- মিরপুরের বৃদ্ধার মৃত্যু: তদন্ত কমিটি চেয়ে রিট
- খানজাহান আলী (রহ:) মাজারের দিঘির কুমিরটি সরিয়ে নেয়া হবে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না







