টুঙ্গিপাড়ায় বিলে বিলে লাল শাপলার মনোমুগ্ধকর সৌন্দর্য
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৬:২৫ পিএম, ২০ জুলাই ২০২২ বুধবার
সংগৃহীত ছবি
শাপলার রঙ্গে রঙ্গিন গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া উপজেলার বিল। এ উপজেলার ৫টি বিলে লালের সমারহ। বিলে এখন শুধু লাল আর লালের ছড়াছড়ি। লাল শাপলা এসব বিলের সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে। বিলের লাল শাপলা দেখে মনে হয় কেউ যেন স্বযত্নে বিলজুড়ে লাল গালিচা পেতে রেখেছেন।
বিলের কালো পানিতে লাল শাপলা অপরূপ সৌন্দর্য ছড়িয়ে সবাইকে আকৃষ্ট করছে। বিলের প্রকৃতিক এ সৌন্দর্য উপভোগ করতে দূর-দূরান্ত থেকে দর্শনার্থী আসছেন। তারা নয়নাভিরাম প্রকৃতির এ অপার সৌন্দর্য উপভোগ কারছেন। প্রতিবছরই এসব বিলে লাল শাপলার উৎপাদন বৃদ্ধি পাচ্ছে। লাল শাপলা ভ্রমণ পিপাসুদের জন্য বাড়িয়ে দিচ্ছে বাড়তি আকর্ষণ।
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার এসব বিলে মে মাসের দিকে জমিতে জোয়ার ও বর্ষার পানি এসে যায়। এ পানিতেই প্রতিবছর প্রাকৃতিকভাবে জন্ম নেয় লাল শাপলা।
সরকারিভাবে লাল শাপলা সংরক্ষণের উদ্যোগ নিয়ে এসব বিলে নৌ বিহারের ব্যাবস্থা করা হলে এলাকার মানুষের আর্থসামজিক ব্যবস্থার উন্নতি হবে । এছাড়া লাল শাপলা দেশের অন্যান্য জেলায় সবজি হিসেবে রপ্তানির উদ্যোগ গ্রহণ করা হলে এলাকার মানুষ শাপলা সংগ্রহ করে বাড়তি আয়ের সুযোগ পাবেন বলে স্থানীয়রা মত দিয়েছেন।
টুঙ্গিপাড়া উপজেলার জোয়াড়িয়া গ্রামের বিপদ ভঞ্জন হালদার (৬৭) বলেন, এসব বিলের সাদা-সবুজ শাপলা জন্মাত। বিগত ১৯৮৮ সালের বন্যার পর থেকে এখানে লাল শাপলা জন্মাতে শুরু করে। চারিদিক লালে লালে একাকার হয়ে যায়। লাল শাপলার বিল দেখতে এখানে অনেকেই দূর দূরান্ত থেকে ছুটে আসেন। লাল শাপলার অভুতপূর্ব দৃশ্য আগত সবার মন ভরিয়ে দেয়।
কোটালীপাড়া উপজেলার বর্ষাপাড়া গ্রামের ইব্রাহিম মিয়া (৪৫) বলেন, লাশ শাপলা বাংলার চিরায়ত রূপকে আরো অপরূপ করেছে। এখানে এসে লাল শাপলার সৌন্দর্য দেখে মন ভরে গেছে। ভ্রমণ পিপাসুরা এখানে এসে বিলের সৌন্দর্য উপভোগ করে এক বুক অনন্দ নিয়ে বাড়ি ফিরতে পারবেন।
টুঙ্গিপাড়া গোপালপুর গ্রামের কার্ত্তিক বালা (৩৫) বলেন, এ শাপলা খেতে একটু কষ্টা। তাই বাজারে এ শাপলার চাহিদা একেবারেই কম। তাই বিক্রিও কম হয়। প্রতি বছর শাল শাপলার উৎপাদন বাড়ছে। ধান চাষ মৌসুমে জমি থেকে শাপলা পরিস্কার করতে বাড়তি ব্যয় করতে হয়। এ কারণে ধান চাষে ব্যয় বৃদ্ধি পায়। লাল শাপলা সৌন্দর্য বর্ধনই করছে। আমাদের তেমন লাভ হচ্ছে না।
টুঙ্গিপাড়া উপজেলার গোপালপুর ইউপি চেয়ারম্যান লাল বাহাদুর বিশ্বাস বলেন, সরকারি ভাবে লাল শাপলা সারা বছর সংরক্ষণের উদ্যোগ নিয়ে এসব বিলে নৌ বিহারের ব্যাবস্থা করা হলে এলাকার মানুষের আর্থসামজিক ব্যবস্থার উন্নতি হবে। এছাড়া লাল শাপলা দেশের অন্যান্য জেলায় সবজি হিসেবে রপ্তানির উদ্যোগ গ্রহণ করা হলে এলাকার মানুষ শাপলা সংগ্রহ করে বাড়তি আয়ের সুযোগ পাবেন। তখন কৃষকসহ স্থানীয়রাও লাভবান হবেন।
ওই ইউপি চেয়ারম্যান আরো বলেন, কোটালীপাড়া উপজেলার ধারবাসাইলে শেখ হাসিনা আদর্শ কলেজ সংলগ্ন লাল শাপলার বিল সংরক্ষণ করা হয়েছে। জায়গাটির নাম দেয়া হয়েছে শাপলালয়। প্রতিদিনই মানুষ লাল শাপলা দেখতে ওই বিলে যান। এভাবে টুঙ্গিপাড়ার শাপলার বিল সংরক্ষণ করার দাবি জানাচ্ছি।
টুঙ্গিপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা জামাল উদ্দিন বলেন, লাল শাপলা সবজি হিসোব খাওয়া যায়। এতে প্রচুর পরিমান আয়রন, সিলিকন ও আয়োডিন রয়েছে। এ উপাদান গুলো মানবদেহের জন্য খুবই উপকারী। লাল শাপলা বিলের সৌন্দর্য বৃদ্ধি করেছে। এটি সংরক্ষণের পাশাপশি সবজি হিসেবে অন্য জেলায় পাঠানোর ব্যাপারে উদ্যোগ গ্রহণ করা হবে।
টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আল মামুন বলেন, লাল শাপলার বিলকে ঘিরে পর্যটন কেন্দ্র গড়ে তোলার পরিকল্পনা করা হচ্ছে। এ জন্য যা যা করা দরকার তা আমরা করব।
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- ‘ভারতের তরুণদের নিয়ে আমি গর্বিত’: টুইঙ্কেল খান্না
- ভাঙাচোরা সড়কে দুর্বিষহ অবস্থা, দুর্ভোগে নগরবাসী
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- সরকার আন্দোলনকারী শিক্ষার্থীদের শত্রু মনে করছে: সোনিয়া গান্ধী
- ভারতে ছাত্র আন্দোলন তীব্র, সরকারের সঙ্গে বৈঠকেও মিলছে না সমাধান
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা









