টেকনাফ-সেন্ট মার্টিন রুটে নৌযান চলাচল বন্ধ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৩৬ এএম, ২৪ অক্টোবর ২০২৪ বৃহস্পতিবার
সংগৃহীত ছবি
ঘূর্ণিঝড় ডানার প্রভাবে কক্সবাজারের টেকনাফ-সেন্টমার্টিনে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিসহ ঝড়ো হওয়া শুরু হয়েছে। এছাড়াও সমুদ্র উত্তাল থাকায় বুধবার (২৩ অক্টোবর) রাত থেকে টেকনাফ-সেন্টমার্টিন রুটে যাত্রীবাহী সব ধরনের নৌযান চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে স্থানীয় প্রশাসন। পাশাপাশি উপজেলার সব আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে।
এ বিষয়ে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আদনান চৌধুরী বলেন, ঘূর্ণিঝড় ডানার প্রভাবে এরই মধ্য টেকনাফে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়েছে। টেকনাফ এবং সেন্টমার্টিন থেকে সব ধরনের যাত্রীবাহী নৌযান চলাচল বন্ধ রাখতে বলা হয়েছে। এ ছাড়া শাহপরীর দ্বীপের পাশাপাশি সেন্টমার্টিনকে গুরুত্ব দিয়ে খোঁজখবর রাখা হচ্ছে।
তিনি বলেন, উপজেলার সব আশ্রয়কেন্দ্র প্রস্তুত রয়েছে। এ ছাড়া সব ইউনিয়নের চেয়ারম্যান ও ইউপি সদস্যদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
এদিকে ঘূর্ণিঝড় দানা মোংলা সমুদ্রবন্দর থেকে ৬৪০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপূর্বে অবস্থান করছে। এর প্রভাবে টেকনাফ উপকূলীয় উপজেলা সকাল থেকেই মেঘাচ্ছন্ন থাকলেও বিকেল থেকে ঝড়ো হাওয়া শুরু হয়। এর ফলে আবহাওয়া অফিস থেকে মংলা, চট্টগ্রাম, কক্সবাজার ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
এ বিষয়ে শাহপরীর দ্বীপের বাসিন্দা মো. শাহীন আলম বলেন, সম্প্রতি জোয়ারের পানি বৃদ্ধির পাশাপাশি ঢেউয়ের আঘাতে বেড়িবাঁধের ব্লক ধসে পড়েছে। এছাড়া ঘূর্ণিঝড় দানার প্রভাবে দ্বীপের মানুষজন আতঙ্কে আছেন। বিশেষ করে দ্বীপের বেড়িবাঁধের আশপাশে থাকা বসবাসকারীরা খুব বেশি ভয়ভীতির মধ্যে রয়েছেন।
জানতে চাইলে সেন্টমার্টিন ইউপি চেয়ারম্যান মো. মুজিবুর রহমান বলেন, দ্বীপে ঘূর্ণিঝড় দানার তেমন কোনও প্রভাব দেখা যাচ্ছে না। তবু সাগরের বুকে বসতি হওয়ায় আমরা সতর্ক অবস্থানে রয়েছি।
টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটের বোট মালিক সমিতির সভাপতি আবদুর রশিদ বলেন, ঘূর্ণিঝড় দানার প্রভাবে এই রুটের সব ধরনের নৌযান চলাচল বন্ধ রাখা হয়েছে।
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি