টয়লেটের তিনগুণ বেশি জীবাণু স্মার্টফোনে
বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক | উইমেননিউজ২৪.কমআপডেট: ০১:৩৩ এএম, ২২ আগস্ট ২০১৮ বুধবার
স্মার্টফোন এবং জীবাণু৷ ভাবছেন কানেকশনটা কী? হ্যাঁ, রয়েছে গভীর সর্ম্পক৷ সবটাই অস্বাস্থ্যকর৷ এমনই জানাচ্ছেন একদল গবেষক৷ অস্বাস্থ্যকর (আনহাইজিনিক) জায়গা বললে প্রথমেই মনে আসে ওয়াশ রুম বা টয়লেটের কথা৷ কিন্তু জানেন কি, তার থেকেও বেশি জীবাণুর বাসা আপনার সাধের স্মার্টফোনের স্ক্রিনটিতে৷ সম্প্রতি বিষয়টি নিয়ে গবেষণা করেন ইংল্যান্ডের ইনসিয়রেন্সটুগো (গ্যাজেট ইনসিয়রেন্স প্রভাইডার)৷
গবেষণার তথ্য অনুযায়ী, ওয়াশ রুমের থেকে তিনগুণ বেশি জীবাণু থাকে একটি স্মার্টফোনের স্ক্রিনে৷ ৩৫ শতাংশের বেশি মানুষ পরিষ্কার করেন না ব্যবহৃত স্মার্টফোনটি৷ সংবাদমাধ্যমের তথ্য অনুসারে, বেশিরভাগ স্মার্টফোনেই পাওয়া গেছে টয়লেট সিটের থেকে তিন গুণ বেশি জীবাণু৷ প্রতি ২০ জনের মধ্যে একজনকে নিজের ফোন পরিষ্কার করতে দেখা গেছে৷
গবেষণার জন্য বেছে নেওয়া হয় তিনটি সেট, iPhone 6, Samsung Galaxy 8 এবং Google Pixel৷ লক্ষ্যে রাখা হয় প্রধানত বায়ুজীবী ও ইস্টজাতীয় জীবাণুদেরকে৷ গবেষণায় প্রত্যেকটি সেট থেকেই কিছু না কিছু জীবাণুর নমুনা পাওয়া যায়৷ একটি স্মার্টফোনের সবচেয়ে নোংরা (আনহাইজিনিক) জায়গা হল স্ক্রিন বা ডিসপ্লে৷ ত্বকের সমস্যা থেকে শুরু করে অন্যান্য সমস্যাও হতে পারে এই স্মার্টফোনের স্ক্রিনের কারণেই৷
সার্ভেতে অনেকেই জানিয়েছেন, তারা দীর্ঘসময় ধরে পরিষ্কার করেননি তাদের মোবোইল ফোনের স্ক্রিন৷ গ্রে বিস্টন (সেলস এবং মার্কেটিং ম্যানেজার, ইনসিয়রেন্সটুগো) জানান, ‘আমাদের ফোন কখনও আমাদের থেকে দূরে থাকে না। যেখানেই যাই সর্বত্রই সেটিকে নিয়ে যাই৷ সুতরাং খুব স্বাভাবিক নিয়মেই যাতায়াতের মাঝে বেশ কিছু জীবাণু আটকে যায় স্মার্টফোনের স্ক্রিনে ’৷
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- নারী মুক্তি আন্দোলনের নেত্রী ও সাহিত্যিক শামসুন নাহার মাহমুদ
- মার্কিন ইতিহাসে প্রথম মহিলা ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস
- পূজায় প্রেক্ষাগৃহে তিন নায়িকার লড়াই
- সবাইকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী
- নবমীতে পাঁঠার মাংস,সঙ্গে থাকতে পারে খুসকা পোলাও
- চা-শ্রমিকের মেয়ের গল্পে বিশ্বমঞ্চে নতুন ইতিহাস ‘নিশি’র
- পূজা দেখতে বেরিয়ে আর বাড়ি ফেরা হলো না দুই ভাই-বোনের
- রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- আজ থেকে টানা ৫ দিন বন্ধ ব্যাংক, যেসব সেবা চালু থাকবে
- টানা ৫ দিনের ছুটিতে ঢাকা ছাড়ছে মানুষ, বাস টার্মিনালে উপচেপড়া ভিড়
- ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর, দূষণের শীর্ষে লাহোর
- পূজামণ্ডপ পরিদর্শনে রংপুরের পথে প্রধানমন্ত্রী
- লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি
- কবি সুফিয়া কামালের কন্যা সাঈদা কামাল আর নেই
- বাংলাদেশের নারী আন্দোলনের শ্রেষ্ঠ অগ্রদূত আয়েশা খানম
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- আজ মহাঅষ্টমী ও কুমারী পূজা
- দুষ্টুমি করে বিমানে বোমার আতঙ্ক ছড়ালেন ছাত্রী, অতঃপর...
- এক হাতে মাটি অন্য হাতে রং-তুলি, দম ফেলার ফুরসত নেই কনিকার
- পূজায় যেমন হবে নারীর সাজ
- মাঝ আকাশে বোমাতঙ্ক, জরুরি অবতরণ বিমানের
- অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি
- নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী
- ৯৯ বছর বয়সে গিনেস বুকে নাম লেখালেন বৃদ্ধা
- পূজায় মিষ্টিমুখ, ঘরেই বানান সুস্বাদু নারকেলের নাড়ু
- ফ্রান্সে দাঙ্গা ও লুটপাট: গ্রেপ্তার ২৪০০
- রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- চা-শ্রমিকের মেয়ের গল্পে বিশ্বমঞ্চে নতুন ইতিহাস ‘নিশি’র

