ডাক বিভাগের ডিজিটাল আর্থিক সেবা ‘নগদ’
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:২৯ পিএম, ১৪ ডিসেম্বর ২০১৮ শুক্রবার
বাংলাদেশ ডাক বিভাগের ডিজিটাল আর্থিক সেবা ‘নগদ’ এসএমই ব্যবসায় বান্ধব করার প্রয়াসে ‘উদ্যোক্তা’ প্রস্তুত করছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয় , এর ফলে শুধুমাত্র কর্মসংস্থানই সৃষ্টি হবে না, ‘নগদ’-এর লেনদেনের সীমা এসএমই খাতের সংশ্লিষ্টদের ব্যবসায়িক উন্নয়নে সহায়তা করবে। বাংলাদেশে কর্মসংস্থান বাড়বে, বৃদ্ধি পাবে নারী উদ্যোক্তার সংখ্যা এবং এর মাধ্যমে দেশের এসএমই খাতের একটি নতুন ভিত প্রতিষ্ঠা করা সম্ভব।
গ্রাম এবং ইউনিয়ন পর্যায়ের জনগণ বিশেষ করে কৃষি, মৎস্য এবং অন্যান্য ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীগণ প্রায়শই থেকে যায় এ সকল আর্থিক সুবিধার আওতার বাইরে। এর অন্যতম কারণ, বাংলাদেশের ইউনিয়ন, গ্রাম এবং প্রান্তিক জনগোষ্ঠীর একটি বিরাট অংশ এখনও নগদ লেনদেনের মাধ্যমে তাদের ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করে।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, দেশের প্রথম ডিজিটাল ফিনান্সিয়াল সার্ভিস ‘নগদ’- সেবার মাধ্যমে বাংলাদেশের সর্বস্তরের মানুষ ডিজিটাল পদ্ধতিতে তাদের দৈনন্দিন আর্থিক লেনদেন সম্পন্ন করতে পারবে। ডাক বিভাগের সুবিন্যস্ত শাখা এবং উদ্যোক্তাদের মাধ্যমে এই লেনদেন সেবা পৌঁছে যাবে শহর, ইউনিয়ন, গ্রাম এবং প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে। এছাড়াও, ‘নগদ’-এর প্রতি লেনদেনে সর্বোচ্চ সীমা ধার্য করা হয়েছে ৫০ হাজার টাকা, যা প্রথাগত ব্যাংকিং সেবার আওতার বাইরে থাকা কৃষি, মৎস্য এবং অন্যান্য ক্ষুদ্র মাঝারি ব্যবসায়ীদের দৈনন্দিন লেনদেনকে করে তুলবে দ্রুত এবং সহজ।
এ বিষয়ে ‘নগদ’-এর হেড অব কর্পোরেট অ্যাফেয়ার্স সোলায়মান সুখন বলেন, ‘শতবর্ষী এবং ঐতিহ্যবাহী বাংলাদেশ ডাক বিভাগের আছে দেশব্যাপী সুবিন্যস্ত শাখা এবং দক্ষ জনবল যা বাংলাদেশের যে কোনও আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান থেকে অনেক বড়। নগদ সেবা ব্যবহারের মাধ্যমে দেশের ৬৬ শতাংশ ও ব্যাংকিং সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীসহ সকলকে ইলেক্ট্রনিক উপায়ে আর্থিক লেনদেনের সুবিধার আওতায় নিয়ে আসার প্রক্রিয়া চলছে।
তিনি বলেন, এ সেবাটি সকলের কাছে পৌঁছে দেয়ার লক্ষ্যে প্রাথমিকভাবে আওতাভুক্ত হচ্ছে ৮ হাজার ৫শ’র বেশি পোস্ট ই-সেন্টার এবং সরকারি সেবামূলক প্রতিষ্ঠান হিসেবে নগদ প্রস্তুত করছে ২ লাখেরও বেশি ‘উদ্যোক্তা’। এ সকল উদ্যোক্তা গ্রাহকদের ‘নগদ’ সেবা প্রদানের মাধ্যমে যে কোন ইলেক্ট্রনিক উপায়ে আর্থিক লেনদেন সেবার চাইতে বেশি অর্থ উপার্জনে সক্ষম হবে।’
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- ছাত্রী হলের টয়লেটে গোপনে ভিডিও ধারণের চেষ্টা, ক্যান্টিনকর্মী আটক
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- টানা বৃষ্টিতে তছনছ কৃষি-অর্থনীতি
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- দেড় হাজার বছরের ইতিহাসের জীবন্ত সাক্ষী আয়া সুফিয়া
- বিক্রির জন্য বাড়িতেই গাঁজা চাষ, গাছসহ নারী আটক
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি, ১০ নদীবন্দরে সতর্কতা
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা






