ডায়াবেটিস রোগী কী পান করবেন?
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৫৫ পিএম, ২৭ অক্টোবর ২০২১ বুধবার
ফাইল ছবি
ডায়াবেটিসের জটিলতা বলে শেষ করা যাবে না। এই দীর্ঘমেয়াদি রোগটি হলে রক্তে শর্করার মাত্রা বেশি থাকে এবং বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা দেখা দেয়।
তবে ডায়াবেটিস হলে তা নিয়ন্ত্রণের মাধ্যমে ভালো থাকা যায়। এর জন্য স্বাস্থ্যকর খাবার ও নিয়মতান্ত্রিক জীবনযাপন অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ওহাইও স্টেট ইউনিভার্সিটি ওয়েক্সনার মেডিকেল সেন্টারের এন্ডোক্রিনোলজিস্ট ডা. ক্যাথলিন ওয়াইন এ বিষয়ে বলেছেন, ডায়াবেটিস হওয়ার অর্থ হচ্ছে— আপনাকে একটি স্বাস্থ্যকর, সুষম খাদ্য খাওয়ার চেষ্টা করতে হবে। যদি আপনি না করেন, তা হলে ডায়বেটিসের ওষুধগুলো যেমন কাজ করার কথা, তেমন কাজ করে না এবং এ কারণে আপনার আরও ওষুধ বৃদ্ধির প্রয়োজন হতে পারে।
ডায়বেটিস হলে চিকিৎসকেরা পরামর্শ দেন, কম খেতে, ফাস্ট ফুড এড়াতে, নিয়ন্ত্রিত খাবার, খাবারে ফ্যাট কম রাখা, প্রোটিন নিয়ন্ত্রন ও লবন কম খাওয়ার।
এছাড়া অনেক ডায়বেটিস রোগীর মনে প্রশ্ন—ডায়াবেটি হলে কী খাওয়া যাবে, কী পান করা যাবে। তাই আজকে আপনার জন্য থাকছে এমন কিছু পানীয় যেগুলো আপনি ডায়বেটিস রোগী হলেও পান করতে পারবেন—
১. মিষ্টি ছাড়া হারবাল চা
চিনি না মিশিয়ে যেকোনো ধরনের হারবাল চা আপনার জন্য উপকারী হতে পারে। এটি আপনার শরীরকে হাইড্রেট করতে সহায়তা করবে। এ জন্য আপনি গ্রিন টি, আদা চা, তুলসি চা ইত্যাদি পান করতে পারেন।
২. শরবত পানি
পুদিনা পাতা, বেরি জাতীয় ফল, শসা, আদা ইত্যাদি বিভিন্ন ধরনের উপাদান পানির সঙ্গে ব্লেন্ড করে পান করতে পারেন। এটি আপনার ডায়বেটিসে উপকারী হিসেবে কাজ করবে এবং এগুলোতে ক্যালোরিও কম থাকে। নিবন্ধিত ডায়াটেশিয়ান উইজেনবার্গার বলেছেন, ডায়বেটিসে উপকার পেতে আদা পানি ব্যবহার করা যেতে পারে।
৩. চিনি ছাড়া ব্লাক কফি
আপনি ডায়বেটিসেও চিনি ছাড়া ব্ল্যাক কফি পান করতে পারেন। এতে থাকা ক্যাফেইন আপনাকে চাঙ্গা রাখবে এবং আপনার শরীরকে হাইড্রেট করতে ও সহায়তা করবে। তবে অবশ্যই এটি হতে পবে পরিমিত।
৪. ফলের জুস
প্রাকৃতিকভাবে তৈরি যেকোনো ফলের জুস আপনি খেতে পারবেন। তবে এতে কোনো চিনি মেশানো যাব না। ফলে থাকা প্রাকৃতিক শর্করা বাইরের শর্করার চেয়ে ভালো। তাই যেকোনো ধরনের প্রাকৃতিক ফলের জুস আপনি ডায়বেটিসেও ফান করতে পারেন।
৫. স্যুপ
স্যুপে প্রচুর পরিমাণে পানি থাকে এবং এটি পুষ্টিকর ও সুস্বাদুও। পাতলা করে করা করা চিকেন স্যুপ বা সবজি স্যুপ আপনার ডায়বেটিস থাকলেও উপকারী হবে। এটিকে ডায়বেটিস রোগীরা খাবারের বিকল্প হিসেবেও বেছে নিতে পারেন।
৬. টমেটো জুস
ডায়াবেটিস রোগীদের জন্য টমেটো জুস উপকারী হতে পরে। এ বিষয়ে ওয়েইজেনবার্গার বলেন, টমেটোর জুস পুষ্টিগুণে ভরপুর, আর এতে কার্বোহাইড্রেট বা ক্যালোরিও কম থাকে এবং এটি দ্রুত ক্ষুধা কমায়। তাই এটি আপনি খেতে পারেন ডায়াবেটিসেও।
তথ্যসূত্র: ইউএস নিউজ ডটকম
- মধ্যপ্রাচ্যের যুদ্ধে ৫ বাংলাদেশি নিহত: শামা ওবায়েদ
- রাজধানীতে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি, ভোগান্তিতে নগরবাসী
- শেষ ইফতারের আবেগ: এক টেবিলে ভালোবাসার পূর্ণতা
- ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় ব্যস্ত নারীরা
- স্বাদের ঐতিহ্যে চার দশক: কে-শফি বেকারির গল্প
- বিশ্বে নারী প্রেসিডেন্ট: নেতৃত্বে নারীর অগ্রযাত্রা
- সুখি দেশের তালিকা প্রকাশ, বাংলাদেশের অবস্থান কত
- ঈদের দিন দেশের যেসব অঞ্চলে বৃষ্টি নামতে পারে
- ঈদের আগে শেষ শুক্রবারে সবজিতে স্বস্তি, মাছ-মাংস-ডিমে চাপ
- আজ রমজানের শেষ শুক্রবার জুমাতুল বিদা
- আগামীকাল ঈদ, প্রস্তুত জাতীয় ঈদগাহ
- বিটিভির ঈদ আড্ডায় কিংবদন্তি অভিনেত্রী ববিতা
- রাত বাড়লেই জমে ওঠে ঈদ বাজার, শেষ সময়ে ভিড়
- দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদ শনিবার
- যুক্তরাষ্ট্রে আঘাতে সক্ষম ক্ষেপণাস্ত্র বানাচ্ছে পাকিস্তান: তুলসি
- আজ চাঁদ দেখা গেলে আগামীকাল শুক্রবার ঈদ
- রাত বাড়লেই জমে ওঠে ঈদ বাজার, শেষ সময়ে ভিড়
- ঘরোয়া স্বাদে সহজেই বানিয়ে ফেলুন নরম-স্নিগ্ধ বানানা ব্রেড
- ঈদে ফিরতি টিকিট কেনার শেষ দিন আজ
- আজ যেসব দেশে পালিত হচ্ছে ঈদুল ফিতর
- খুলনায় ঘুমন্ত অবস্থায় একই পরিবারের ৪ জনকে গুলি
- ঈদের আগে স্বস্তি: পাঁচ দিনের যুদ্ধবিরতিতে পাকিস্তান–আফগানিস্তান
- দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদ শনিবার
- কোন দেশে কবে ঈদ
- বগুড়ায় ট্রেন লাইনচ্যুত: ২১ ঘণ্টা পর রেল চলাচল স্বাভাবিক
- রাবিতে শিক্ষার্থীদের জন্য ব্যতিক্রমী ঈদ আয়োজন
- বিটিভির ঈদ আড্ডায় কিংবদন্তি অভিনেত্রী ববিতা
- তিন সপ্তাহে ইরান-ইসরায়েল যুদ্ধে মৃত্যু ২৫ হাজারের বেশি
- যুক্তরাষ্ট্রে আঘাতে সক্ষম ক্ষেপণাস্ত্র বানাচ্ছে পাকিস্তান: তুলসি
- ঈদযাত্রায় বাস-ট্রেন-লঞ্চে ঘরেফেরা মানুষের ঢল





