ডিভাইনের জবাব, তবু বড় হার নিউজিল্যান্ডের
ক্রীড়া ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:৩৭ এএম, ২ অক্টোবর ২০২৫ বৃহস্পতিবার
ছবি: সংগৃহীত
একজনের ব্যাট থেকে এসেছে ১১৫ রান, অন্যজনের ব্যাট থেকে ১১১। রানসংখ্যায় কাছাকাছি থাকলেও দলগত ফলে ব্যবধানটা হলো অনেক বড়। আইসিসি নারী বিশ্বকাপের ১৩তম আসরে নিজেদের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডকে ৮৯ রানের বড় ব্যবধানে হারিয়েছে অস্ট্রেলিয়া।
প্রথমে ব্যাটিংয়ে নেমে অ্যাশলি গার্ডনারের সেঞ্চুরিতে অস্ট্রেলিয়া করে ৩২৬ রান। তাড়া করতে নেমে নিউজিল্যান্ড ৪৩.২ ওভারে ২৩৭ রানে অলআউট হয়।
ইন্দোরের হোলকার স্টেডিয়ামের ম্যাচটিতে নিউজিল্যান্ড তাদের ইনিংসের প্রথম ৯ বলের মধ্যে হারিয়ে ফেলে ২ উইকেট। সুজি বেটসকে বোল্ড করেন সোফি মলিনুর, আরেক কিউই ওপেনার জর্জিয়া প্লিমার রানআউট। দুই ওপেনার আউট হওয়ার সময় নিউজিল্যান্ডের রান ছিল শূন্য। সেখান থেকে তৃতীয় উইকেটে অ্যামেলিয়া কার ও সোফি ডিভাইন গড়েন ৭৫ রানের জুটি।
কার ৩৩ রান করে আউট হওয়ার পর ডিভাইনের সঙ্গে ৫২ রানের জুটিতে সঙ্গ দেন ব্রুক হ্যালিডে। পরে ষষ্ঠ উইকেটে আরেকটি পঞ্চাশ ছাড়ানো (৫৪) জুটি গড়ে ওঠে ডিভাইন-ইসাবেলা গেজের মধ্যে। তবে লক্ষ্য বড় হওয়ায় প্রয়োজনীয় গতিতে রান তুলতে পারেনি দলটি।
প্রথম ২৫ ওভারের মধ্যে ১০০টি ডট দেওয়া নিউজিল্যান্ড শেষের দিকে দ্রুত রান তুলতে গিয়ে উইকেটও হারিয়েছে দ্রুতই। অধিনায়ক ডিভাইন এক প্রান্ত আগলে রেখে সেঞ্চুরি পূর্ণ করেন ১০৭ বলে। পরে বড় শট খেলতে গিয়ে বোল্ড হন। অ্যানাবেল সাদারল্যান্ডের বলে। তার ১২ চার ৩ ছক্কায় ১১২ বলে ১১১ রানের ইনিংসেই নিউজিল্যান্ডের জয়ের সম্ভাবনা কার্যত শেষ হয়ে যায়।
এর আগে অস্ট্রেলিয়ার ইনিংসও বলতে গেলে একজনই টেনেছেন। টপ অর্ডারের তিন ব্যাটার অ্যালিসা হিলি (১৯), ফিবি লিচফিল্ড (৪৫) ও এলিস পেরিরা (৩৩) বড় ইনিংস খেলতে না পারলেও দল ২ উইকেট হারিয়েই পৌঁছে যায় এক শ রানে। এরপর মিডল অর্ডারের ভাঙনে ১০৮/২ থেকে ১২৮/৫ উইকেটে পরিণত হয় অস্ট্রেলিয়ার স্কোর।
সেখান থেকে অস্ট্রেলিয়ার রান তিন শর ওপারে নিয়ে যাওয়ার কৃতিত্ব গার্ডনারের। ছয় নম্বরে নামা এই ব্যাটার ৪৩ বলে ফিফটি পূর্ণ করার পর সেঞ্চুরি করেন ৭৭ বলে।
শেষ পর্যন্ত ৪৭তম ওভারে যখন আউট হন, নামের পাশে ১৬ চার ১ ছক্কায় ৮৩ বলে ১১৫ রান। মেয়েদের ওয়ানডেতে ছয় বা তার নিচে নেমে সর্বোচ্চ রানের ইনিংস এটি। ভেঙেছেন ২০১৩ সালে ডাম্বুলায় শ্রীলঙ্কার বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের শেমেইন ক্যাম্পবেলের রেকর্ড।
গার্ডনার নতুন রেকর্ড গড়ার দিনে দলের জয়ে পেয়েছেন ম্যাচসেরার পুরস্কার। আজ কলম্বোয় পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ।
সংক্ষিপ্ত স্কোর:
অস্ট্রেলিয়া নারী দল: ৪৯.৩ ওভারে ৩২৬ (গার্ডনার ১১৫, লিচফিল্ড ৪৫, গার্থ ৩৮; তাহুহু ৩/৪২, কার ৩/৫৯)।
নিউজিল্যান্ড নারী দল: ৪৩.২ ওভারে ২৩৭ (ডিভাইন ১১১, কার ৩৩, গেজ ২৮; মলিনু ৩/২৫, সাদারল্যান্ড ৩/২৬)।
ফল: অস্ট্রেলিয়া নারী দল ৮৯ রানে জয়ী।
প্লেয়ার অব দ্য ম্যাচ: অ্যাশলি গার্ডনার।
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- কারামুক্ত হয়ে সরকারকে ধন্যবাদ জানালেন আইভী
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- মায়ের মরদেহে পচন, যুগ্ম-সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে
- নারীদের টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে নিগার-তৃষ্ণার উন্নতি
- নিলামে উঠছে পেলের প্রথম বিশ্বকাপ জার্সি
- এবার বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম
- ইউএনজিএ নির্বাচনে জয় ১৭ কোটি বাংলাদেশির: শামা
- হায় জীবন, মায়ের মরদেহের পাশে পচে যায় মানবিকতা!
- রামিসা হত্যা মামলা: আত্মপক্ষ সমর্থন শেষ, যুক্তিতর্ক কাল
- নারী-শিশু নির্যাতন প্রতিরোধে শিগগিরই দেশব্যাপী কর্মসূচি
- ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে
- এক মামলায় জামিন পেলেন দীপু মনি, ছয়টিতে রুল
- সাগরিকার শেষ সময়ের গোলে সাফের ফাইনালে বাংলাদেশ
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- মিরপুরের বৃদ্ধার মৃত্যু: তদন্ত কমিটি চেয়ে রিট
- খানজাহান আলী (রহ:) মাজারের দিঘির কুমিরটি সরিয়ে নেয়া হবে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না











