ডেঙ্গুতে মৃত্যু ৬০০ ছুঁই ছুঁই
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৩৭ পিএম, ১ সেপ্টেম্বর ২০২৩ শুক্রবার
ছবি : সংগৃহীত
দেশে গত একদিনে এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আরো চারজন মারা গেছে। এই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছে আরো এক হাজার ৫৩৪ জন। এ নিয়ে চলতি বছর দেশে ডেঙ্গুতে ৫৯৭ জনের মৃত্যু হলো। হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে হলো এক লাখ ২৫ হাজার ৩৪২ জনে।
আজ শুক্রবার (১ সেপ্টেম্বর) সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় দেশের ডেঙ্গু পরিস্থিতির এমন তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। গত একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীদের ৫৮৯ ঢাকার। ঢাকার বাইরে ৯৪৫ জন। এতে বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ৮ হাজার ৩৪৮ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছে।
ঢাকা মহানগরীর সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৩ হাজার ৮১৮ জন এবং ঢাকার বাইরে অন্যান্য বিভাগে ভর্তি রয়েছে ৪ হাজার ৫৩০ জন রোগী।
এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা দেশে ১ লাখ ২৫ হাজার ৩৪২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে ঢাকা সিটিতে ৫৮ হাজার ৬১০ এবং ঢাকার বাইরে ৬৬ হাজার ৭৩২ জন। এদিকে এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা দেশে ৫৯৭ জন মারা গেছেন।
এদের মধ্যে ঢাকা সিটিতে ৪৩৯ জন ও ঢাকার বাইরে ১৫৮ জন।
চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ১ লাখ ১৬ হাজার ৩৯৭ জন। এর মধ্যে ঢাকা সিটিতে ৫৪ হাজার ৩৫৩ এবং ঢাকার বাইরে দেশের বিভিন্ন স্থানে সুস্থ হয়েছেন ৬২ হাজার ৪৪ জন। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ১ হাজার ৫৬০ জন। এর মধ্যে ঢাকা সিটির ৫৮৭ জন এবং ঢাকার বাইরে বিভিন্ন স্থানে সুস্থ হয়েছেন ৯৭৩ জন।
হাসপাতালে ভর্তির ৭২ ঘণ্টায় ৯০ শতাংশ রোগীর মৃত্যু
স্বাস্থ্য অধিদপ্তরের সংক্রমণ রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক অধ্যাপক ডা. মো. নাজমুল ইসলাম বলেছেন, চলতি বছরে ডেঙ্গুতে যত রোগী মৃত্যুবরণ করেছেন তার ৯০ শতাংশই হাসপাতালে আসার তিন দিনের মধ্যে মারা গেছেন। জ্বর হলে তো চারদিন-পাঁচদিন পর রোগীর অবস্থা খারাপ হওয়ার কথা। তাহলে তিন দিনের মাথায় মৃত্যুর মানে- তার এই রোগের শুরু আরো আগে। প্রথমে সে চিকিৎসকের কাছে যায়নি। যখন এসেছে, তার অবস্থা ইতোমধ্যেই খারাপ হয়ে গেছে।
সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে অধ্যাপক ডা. নাজমুল ইসলাম বলেন, প্রত্যেক ব্যক্তিকে তার নিজের সুরক্ষার জন্য সচেতন থাকতে হবে। কোনো অবস্থাতেই জ্বরকে অবহেলা করা যাবে না। মশা যেন না কমড়ায়, বাসায় যেন এডিসের প্রজনন না হয়, সে বিষয়ে সতর্ক থাকতে হবে।
গত ১০ দিন ধরে রাজধানীতে এডিস মশার বর্ষাকালীন জরিপ করছে স্বাস্থ্য অধিদপ্তর। এই জরিপের অংশ হিসেবে গুলশান-বনানীর বিভিন্ন বাসাবাড়িতে নমুনা সংগ্রহ করা হয়। এসব নমুনা পরীক্ষা করে মিলছে এডিস মশার লার্ভা।
সবশেষ শুক্রবার রাজধানীর গুলশান-১ এর একটি বহুতল ভবনের গ্যারেজে এডিসের লার্ভাবিরোধী অভিযান চালায় স্বাস্থ্য অধিদপ্তর। অভিযানে ভবনটির গ্যারেজে বোতল ও গাড়ির টায়ার পড়ে থাকতে দেখা যায়। সেখানেও এডিস মশার লার্ভা পাওয়া যায়।
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- ছাত্রী হলের টয়লেটে গোপনে ভিডিও ধারণের চেষ্টা, ক্যান্টিনকর্মী আটক
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- টানা বৃষ্টিতে তছনছ কৃষি-অর্থনীতি
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- দেড় হাজার বছরের ইতিহাসের জীবন্ত সাক্ষী আয়া সুফিয়া
- বিক্রির জন্য বাড়িতেই গাঁজা চাষ, গাছসহ নারী আটক
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি, ১০ নদীবন্দরে সতর্কতা
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা



