ঢাকা, রবিবার ১৮, অক্টোবর ২০২৬ ২০:৫৫:৫২ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮ মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর

ডেনমার্ক: প্রস্তর যুগের চিউইংগাম উদ্ধার

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৫:০৬ পিএম, ১৯ ডিসেম্বর ২০১৯ বৃহস্পতিবার

প্রস্তর যুগের চিউইংগাম উদ্ধার

প্রস্তর যুগের চিউইংগাম উদ্ধার

চিউইংগামের ভিতরে লুকিয়ে ৫ হাজার বছর আগের জিনতত্ত্ব৷ সম্প্রতি স্ক্যানডেনেভিয়ায় এক খননকার্য থেকে পাওয়া ওই চিউইংগাম সাড়া ফেলে দিয়েছে৷ মিলছে ওই সময়ের নতুন নতুন তথ্য৷

প্রস্তর যুগে কি চিউইংগাম খাওয়া হতো? আপাত অবান্তর এই প্রশ্নের এখন উত্তর দিতে পারেন বিজ্ঞানীরা৷ সম্প্রতি স্ক্যানডেনেভিয়ার ডেনমার্কে খননকার্য চালিয়ে প্রস্তর যুগের বেশ কিছু জিনিস সংগ্রহ করা হয়েছে৷ তারই মধ্যে পাওয়া গেছে বার্চ গাছের জমে যাওয়া রসের এক খণ্ড৷ যা চিউইংগামের মতো ব্যবহার করেছেন এক যুবতী৷

কী করে জানা গেল অত বছর আগে ওই জমে যাওয়া আঠা চিউইংগাম হিসেবে ব্যবহৃত হয়েছিল? বিজ্ঞানীরা বলছেন, পরীক্ষা করে ওই গামের ভিতর থেকে এক যুবতীর সম্পূর্ণ জিন কাঠামো পাওয়া গেছে৷ এই প্রথম হাড় ছাড়া অন্য কোনও বস্তু থেকে আদিম মানুষের সম্পূর্ণ জিন কাঠামো মিলল৷

গামটি থেকে জানা যাচ্ছে, ৫ হাজার বছর আগে প্রস্তরযুগের ওই যুবতীর গায়ের রং ছিল কালো৷ চুলও কালো৷ তবে চোখের মণি দুটি ছিল নীল৷ সম্ভবত ওই যুবতী ছিল শিকারী৷ যদিও তার যে গঠন পাওয়া গেছে তা অনেক বেশি ইউরোপের মূল ভূখণ্ডের মানুষের সঙ্গে মেলে, স্ক্যানডেনেভিয়ার সঙ্গে নয়৷

বিজ্ঞানীরা তাদের পরীক্ষা এবং ফলাফল ইতিমধ্যে জার্নালে প্রকাশ করেছেন৷ তারা জানিয়েছেন, বার্চ গাছের ওই আঠা পরীক্ষা করে তারা জানতে পেরেছেন, ওটি চিবানোর আগে ওই  যুবতী আর কী কী খেয়েছিলেন৷ তাদের ধারণা বাদাম এবং হাসের মাংস খেয়েছিলেন তিনি৷ এ ছাড়াও তাঁর মুখে কী ধরনের ব্যাকটেরিয়া ছিল, তাও জানা গিয়েছে পরীক্ষা করে৷

বিজ্ঞানীদের বক্তব্য, গ্ল্যান্ডের অসুখ করে এমন ব্যাকটেরিয়া তার মুখে ছিল৷ কিন্তু তার সেরকম অসুখ হয়েছিল, এমন তথ্য মেলেনি৷ তাহলে কি সে সময় ওই জাতীয় ভাইরাস থেকে অসুখ হতো না? এর উত্তর স্পষ্ট নয়৷ এমনও হতে পারে ভাইরাস থাকলেও তা তখনও কার্যকরী হয়নি৷ বিজ্ঞানীদের দাবি, ওই ভাইরাস সে সময় কী ভাবে কাজ করত, এখন তার চেহারা কীভাবে বদলালো এবং ভবিষ্যতে তা কী হবে-- সব বিষয়েই এখন গবেষণার সুযোগ তৈরি হতো৷ তাদের ধারণা ওই বার্চ গাছের জমে যাওয়া আঠা এমনি চিবোচ্ছিলেন না মহিলা৷ হয় দাঁত পরিষ্কার করার জন্য অথবা খিদে কমানোর জন্য সেটি চিবোচ্ছিলেন তিনি৷

সূত্র : ডয়চে ভেলে