ঢাকা, রবিবার ২২, নভেম্বর ২০২৬ ২:৪৬:১৬ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ভারতে ইয়োগা শিখতে এসে ধর্ষণের শিকার জাপানি নারী অপ্রতিম হত্যা: চার্জ গঠনের শুনানি ২৯ নভেম্বর ২৪ ঘণ্টায় হাম উপসর্গে দুজনের মৃত্যু, হাসপাতালে ৯২৫ মুক্তিযোদ্ধাদের সম্মান-সহযোগিতা অব্যাহত রাখবে রাষ্ট্র: পিএম কয়েক দিনের বৃষ্টির পরও ঢাকার বাতাস অস্বাস্থ্যকর

‘ড্যাডি, প্লিজ আমাকে মেরো না’-৯১১ কলে শিশুর আকুতি

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:৪৪ এএম, ২১ নভেম্বর ২০২৬ শনিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নিজের স্ত্রী ও তিন সন্তানকে হত্যার পর আত্মহত্যা করেছেন এক ব্যক্তি। হত্যাকাণ্ডের সময় জরুরি নম্বর ৯১১-এ আসা ফোনকলে এক শিশুকে বাবার কাছে প্রাণভিক্ষা চাইতে শোনা যায় বলে জানিয়েছেন কাউন্টি শেরিফ।

ওয়াশিংটন পোস্ট জানায়, গুলির শব্দ চলার সময় শিশুদের একজন জরুরি নম্বর ৯১১-এ ফোন করেছিল বলে ধারণা করা হচ্ছে। প্ল্যান্ট সিটিতে এক মা ও তার তিন সন্তানকে গুলি করে হত্যার ঘটনা তদন্ত করছে পুলিশ। 

হিলসবরো কাউন্টির শেরিফ চ্যাড ক্রোনিস্টার জানান, শিশুদের বাবা এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন বলে মনে করছে কর্তৃপক্ষ। স্ত্রী ও সন্তানদের হত্যার পর তিনি নিজেও আত্মহত্যা করেছেন।

বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে ক্রোনিস্টার বলেন, স্থানীয় সময় বেলা সাড়ে ৩টার দিকে ৯১১ নম্বরে একটি কল আসে। লাইনটি খোলা ছিল এবং গুলির মতো শব্দ শোনা যাচ্ছিল।

তার ভাষ্য অনুযায়ী, শুরুতে এক পুরুষের কণ্ঠ শোনা যায়। তিনি বলছিলেন, ‘দুঃখিত, বন্ধু।’ এরপরই একটি বিকট শব্দ হয়।

শেরিফ আরো জানান, কিছুক্ষণ পর দূর থেকে একটি শিশুর বাঁচার আকুতি ভেসে আসে। ফের বিকট শব্দ হওয়ার আগে শিশুটি তিন-চারবার জীবন ভিক্ষা চেয়েছিল। প্রায় ১০ মিনিট পর ঘটনাস্থলে পৌঁছে পুলিশ ভেতরে ঢোকে। বাড়ির ভেতর থেকে গুলিবিদ্ধ অবস্থায় পাঁচজনের লাশ উদ্ধার করা হয়। নিহতদের মধ্যে এক নারী, এক পুরুষ এবং ১, ৩ ও ৫ বছর বয়সী তিন শিশু রয়েছে।

তদন্তকারীদের ধারণা, ওই পুরুষ স্ত্রী ও সন্তানদের গুলি করার পর নিজে আত্মহত্যা করেন।

নিহতদের নাম-পরিচয় এখনো জানানো হয়নি। টাম্পার পূর্বে অবস্থিত প্ল্যান্ট সিটির এই পরিবার সম্পর্কে আগে পুলিশের কাছে কোনো তথ্য বা অভিযোগ ছিল না বলে জানিয়েছেন ক্রোনিস্টার। এই মর্মান্তিক ঘটনায় ঘটনাস্থলে যাওয়া পুলিশ সদস্য এবং ৯১১ কল রিসিভার চরম মানসিক আঘাত পেয়েছেন বলেও উল্লেখ করেন শেরিফ।

সূত্র: ওয়াশিংটন পোস্ট