ঢাকার মতো ইসলামাবাদেও চালু হচ্ছে বিশেষ পিংক বাস
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:১৬ পিএম, ১৬ নভেম্বর ২০২৬ সোমবার
সংগৃহীত ছবি
গণপরিবহনে নারীদের যাতায়াত আরও স্বাচ্ছন্দ্যপূর্ণ করতে ঢাকার মতো পাকিস্তানের রাজধানী ইসলামাবাদেও বিশেষ পিংক বাস সার্ভিস চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। ইসলামাবাদে প্রাথমিকভাবে ৩০টি গোলাপি রঙের বৈদ্যুতিক বাস নিয়ে এ সেবা চালুর পরিকল্পনা হাতে নিয়েছে পাকিস্তানের রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)।
সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে দ্য ডন জানায়, পাকিস্তানের ফেডারেল সরকার ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় বাস সংগ্রহের প্রক্রিয়া শুরু করেছে সিডিএ। চীন থেকে বাসগুলো আমদানির দায়িত্ব দেওয়া হতে পারে হেভি ইন্ডাস্ট্রিজ ট্যাক্সিলাকে (এইচআইটি)। এর আগে, বিদ্যমান ইলেকট্রিক বাস সার্ভিসের জন্য ১৬০টির বেশি বাস সংগ্রহেও একই প্রক্রিয়া অনুসরণ করা হয়েছিল।
প্রতিবেসন অনুযায়ী, বর্তমানে ইসলামাবাদের ২০টির বেশি রুটে ১৬০টিরও বেশি বৈদ্যুতিক বাস চলাচল করছে। সিডিএর ঠিকাদারের মাধ্যমে পরিচালিত এই সেবায় যাত্রীদের সাড়া ইতিবাচক। তবে ব্যস্ত সময়ে বাসে জায়গা পেতে নারী ও কিশোরীদের ভোগান্তির বিষয়টি কর্তৃপক্ষের নজরে এসেছে। এ কারণে শুধু নারীদের জন্য আলাদা বাস চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সিডিএর এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, পিংক বাস সার্ভিস চালুর বিষয়ে বোর্ডের অনুমোদন নিতে সংশ্লিষ্ট বিভাগকে সারসংক্ষেপ জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। অনুমোদন পাওয়ার পর বাস আমদানির জন্য এইচআইটির সঙ্গে যোগাযোগ করা হবে। বিদ্যমান বাসের রুটগুলোতেই প্রাথমিকভাবে পিংক বাস চালানোর পরিকল্পনা রয়েছে। প্রয়োজন অনুযায়ী নতুন রুটও যুক্ত করা হতে পারে।
ওই কর্মকর্তা আরও জানান, পিংক বাস সার্ভিস যত দ্রুত সম্ভব চালুর লক্ষ্য রয়েছে। আগামী তিন মাসের মধ্যে সেবা চালু হতে পারে বলে আশা প্রকাশ করেন তিনি।
উল্লেখ্য, চলতি বছরের ১৮ আগস্ট ঢাকায় নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যপূর্ণ যাতায়াত নিশ্চিত করতে বিশেষ ‘মহিলা পিংক বাস সার্ভিস’ চালু করে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)। এসব বাসের চালক, কন্ডাক্টর ও সহকারী হিসেবে দায়িত্ব পালন করছেন নারীরা।
- আজ পহেলা অগ্রহায়ণ, নবান্ন উৎসব: নতুন ধানের ঘ্রাণ বাংলার ঘরে ঘরে
- ব্রিটিশবিরোধী আন্দোলনের প্রথম নারী শহীদ বীরকন্যা প্রীতিলতা
- অ্যান্টিভাইরাস ছাড়াই উইন্ডোজে ম্যালওয়্যার স্ক্যান
- মায়ের গ্যারেজ থেকে শুরু, আজ হাজার কোটি ডলারের প্রতিষ্ঠান!
- ঢাকার মতো ইসলামাবাদেও চালু হচ্ছে বিশেষ পিংক বাস
- থাইল্যান্ডে ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১১
- লেবুপানি খাবেন যে কারণে, জেনে নিন কারণগুলো
- ভালোবাসার টানে ভারতের কেরালার মেয়ে এখন পীরগঞ্জে
- ঢাকার বাতাসের মান আজ ‘খুবই অস্বাস্থ্যকর’
- রাবির ভর্তি পরীক্ষা ১২ ফেব্রুয়ারি, ৩০ নভেম্বর পর্যন্ত আবেদন
- গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন
- সুন্দরবনের দুবলারচরে রাস উৎসব ২২ নভেম্বর
- বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি আজ রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে
- ৫১১ উদ্যোক্তাকে ১৪ কোটি টাকার ঋণ দিচ্ছে বিসিক
- স্বর্ণের গিটার উপহার পেলেন রুনা লায়লা
- উষা নদী পরিষ্কার করেন, তাহলে সরকার কী করে?
- একা নদীতে নেমেছিলেন উষা, এখন পাশে অর্ধশতাধিক মানুষ
- টেনিস তারকা সানিয়া মির্জার জন্মদিন আজ
- লতিকচুতে গৃহিণী শিরিনা খাতুনের সাফল্য
- শজিমেক হাসপাতালের ছয়তলা থেকে পড়ে নারীর মৃত্যু
- জীবনের মধ্যবেলায় নিজেকে নতুন করে আবিষ্কারের গল্প
- কংগ্রেসের হাল ধরছেন প্রিয়াঙ্কা গান্ধী
- প্রবল শক্তি নিয়ে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’
- ৫ দফা পতনের পর আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- ৯১ বছর বয়সে প্রথম পাসপোর্ট, সাত মহাদেশ ভ্রমণ বৃদ্ধার
- কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ
- আধুনিক পদ্ধতি ব্যবহারে আগাম তরমুজে সাফল্যের হাসি
- ৫১১ উদ্যোক্তাকে ১৪ কোটি টাকার ঋণ দিচ্ছে বিসিক
- শ্রমিকদের জন্য ৩০ টাকা কেজিতে চাল, মিলবে কোথায়-চলবে কতদিন
- সুন্দরবনের দুবলারচরে রাস উৎসব ২২ নভেম্বর











