ঢাকা ছেড়েছেন ৮৫ লাখ সিম ব্যবহারকারী
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৫০ এএম, ২৩ এপ্রিল ২০২৩ রবিবার
সংগৃহীত ছবি
ঈদের আনন্দ ভাগাভাগি করতে ঈদযাত্রায় ঢাকা ছেড়েছেন ৮৫ লাখ ৫২ হাজার ২৪০ জন মোবাইল সিম ব্যবহারকারী। শুক্রবার (২১ এপ্রিল) পর্যন্ত ৪ দিনের এ হিসেব দিয়েছেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার।
শনিবার (২২ এপ্রিল) মন্ত্রী তার ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে এ তথ্য দিয়েছেন।
অপরদিকে গত মঙ্গলবার (১৮ এপ্রিল) থেকে শুক্রবার পর্যন্ত চার দিনে ২৩ লাখ ৯১ হাজার ৬১০ জন সিম ব্যবহারকারী ঢাকায় প্রবেশ করেছেন।
এই পরিসংখ্যান দেশের মোবাইল অপারেটরদের কাছ থেকে সংগ্রহ করা হয়েছে বলে টেলিযোগাযোগমন্ত্রী সংবাদমাধ্যমকে জানিয়েছেন। এতে একজন ব্যক্তির একাধিক সিম থাকতে পারে বলেও উল্লেখ করেন তিনি।
তার মতে, একজন ব্যক্তি সর্বোচ্চ ১৫টি মোবাইল সিম ব্যবহারের অনুমতি রয়েছে। কিন্তু গড়ে প্রতিজনের কাছে দেড়টা সিম আছে। অর্থাৎ ১৮ কোটি সিমের ব্যবহারকারী ১২ কোটি মানুষ বলে ধরা যায়। ঢাকা ছাড়ার মধ্যে আবার শিশু ও বৃদ্ধ রয়েছে যারা সিম ব্যবহার করেন না।
এর আগে এক হিসেবে মোস্তাফা জব্বার জানান, ঈদযাত্রার প্রথম দুদিন ১৮ ও ১৯ এপ্রিল ঢাকা থেকে বাইরে গেছেন ২৯ লাখ ৯২৩ সিম ব্যবহারকারী। আর ঢাকায় এসেছেন ১৩ লাখ ৩০৫ জন।
প্রথম দিন ১৮ এপ্রিল ঢাকা ছেড়েছেন ১২ লাখ ২৮ হাজার ২৭৮ সিম ব্যবহারকারী। আর দ্বিতীয় দিন ঢাকা ছেড়েছেন ১৬ লাখ ৭২ হাজার ৬৪৫ সিমের গ্রাহক।
দু’দিনে ঢাকায় আসা ১৩ লাখ ৩০৫ সিমের গ্রাহকের মধ্যে ১৮ এপ্রিল ৬ লাখ ৬৭ হাজার ৭৮৩ এবং ১৯ এপ্রিল ৬ লাখ ৩২ হাজার ৫২২ সিম ব্যবহারকারী ঢাকায় ঢুকেছেন।
শবেকদরের ছুটি ১৯ এপ্রিলের পর ২০ এপ্রিল নির্বাহী আদেশে সরকারি ছুটি দেওয়ায় সরকারি চাকরিজীবীরা ১৮ এপ্রিল ঢাকা ছাড়তে শুরু করেন।
ঈদযাত্রার দ্বিতীয় ও তৃতীয় দিন এ সংখ্যা আরও বেড়ে যাবে। তৃতীয় দিন বৃহস্পতিবার হওয়ায় সংখ্যাটি অনেক বেশি হওয়ার কথা রয়েছে। কারণ, বেসরকারি চাকরিজীবীরা আজ (বৃহস্পতিবার) ঢাকা ছাড়বেন।
- রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে
- মাঠ প্রশাসনে নারী নেতৃত্বে মাইলফলক:২০ জেলায় ডিসি,১৯১ ইউএনও
- বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
- ৭ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কসংকেত
- ইউরোপে ভয়াবহ দাবানল: স্পেনে ইতিহাসে প্রথমবার জরুরি অবস্থা
- মতিঝিল মেট্রো স্টেশনের নিচে ছাতার মধ্যে বোমা
- রাষ্ট্রপতি রাজনৈতিক বা অরাজনৈতিকও হতে পারেন: নিলুফার চৌধুরী মনি
- ইরানি বিচারক ও সাইবার গ্রুপের শীর্ষ নেতার ওপর ইইউ-এর নিষেধাজ্ঞা
- রুনা লায়লার সংগীতসন্ধ্যা: কণ্ঠে সময়ের জাদু, গানে জীবনের গল্প
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- ‘ভারতের তরুণদের নিয়ে আমি গর্বিত’: টুইঙ্কেল খান্না
- ভাঙাচোরা সড়কে দুর্বিষহ অবস্থা, দুর্ভোগে নগরবাসী
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- ‘ভারতের তরুণদের নিয়ে আমি গর্বিত’: টুইঙ্কেল খান্না
- রুনা লায়লার সংগীতসন্ধ্যা: কণ্ঠে সময়ের জাদু, গানে জীবনের গল্প
- সরকার আন্দোলনকারী শিক্ষার্থীদের শত্রু মনে করছে: সোনিয়া গান্ধী
- ভাঙাচোরা সড়কে দুর্বিষহ অবস্থা, দুর্ভোগে নগরবাসী
- বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম






