ঢাকা নিজ স্বার্থেই সংখ্যালঘুদের নিরাপত্তায় ব্যবস্থা নেবে: জয়শঙ্কর
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:২৮ পিএম, ১৩ ডিসেম্বর ২০২৪ শুক্রবার
সংগৃহীত ছবি
ভারতের লোকসভায় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর দেশটির পররাষ্ট্রনীতি নিয়ে কথা বলেছেন। সেখানে উঠে এসেছে প্রতিবেশী বাংলাদেশের সাথে সম্পর্কের বিষয়টিও।
আজ শুক্রবার লোকসভায় কংগ্রেস সাংসদ মনিশ তিওয়ারির প্রশ্নের জবাবে এস জয়শঙ্কর প্রতিবেশী রাষ্ট্রের সাথে সম্পর্ক জোরদারে ভারতের ভূমিকার কথা তুলে ধরেন।
জয়শঙ্কর বলেন, ‘বাংলাদেশের সঙ্গে ভারতের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের অংশীদারিত্ব রয়েছে।
তবে সেখানে সম্প্রতি উদ্বেগের সৃষ্টি হয়েছে, বিশেষ করে সংখ্যালঘুদের নিয়ে।’
তিনি বলেন, ‘এটি আমাদের প্রত্যাশা যে, বাংলাদেশের পরিবর্তিত ব্যবস্থার সঙ্গে আমরা পারস্পরিক উপকারী ও স্থিতিশীল সম্পর্কে আসতে পারব।’
বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর সহিংসতার ঘটনা নিয়ে ভারতের পক্ষ থেকে ধারাবাহিকভাবে উদ্বেগ জানানো হয়েছে বলে উল্লেখ করেন জয়শঙ্কর। তিনি জানান, সাম্প্রতিক কূটনৈতিক তৎপরতা, বিশেষ করে ভারতের পররাষ্ট্র সচিবের ঢাকা সফরের সময়েও বিষয়টি তুলে ধরা হয়েছে।
জয়শঙ্কর আরও বলেন, ‘এটা আমাদের প্রত্যাশা যে, নিজেদের স্বার্থেই বাংলাদেশ সংখ্যালঘুদের নিরাপত্তায় যথাযথ ব্যবস্থা নেবে।’
এরপর পররাষ্ট্রমন্ত্রী পার্শ্ববর্তী দেশগুলোর সঙ্গে পারস্পরিক সম্পর্কের অবস্থা তুলে ধরেন। বিশেষ করে প্রতিবেশী অঞ্চলে ভারতের উন্নয়নমূলক কার্যক্রম নিয়ে অবগত করেন তিনি।
তিনি বলেন, ‘পাকিস্তান ও চীন ছাড়া আমাদের প্রতিবেশী প্রায় প্রতিটি দেশেই আমরা গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করেছি।
বাংলাদেশের ক্ষেত্রেও তাই।’
তিনি বলেন, ‘এখানে পরিপক্ব আচরণ করা জরুরি। আমাদের প্রতিবেশী দেশেরও নিজস্ব রাজনীতি আছে। এটা স্বাভাবিক যে সেখানে উত্থান-পতন হবে। আমাদের লক্ষ্য স্থিতিশীলতা নিশ্চিত করা ও সহযোগিতা বাড়ানো।
- ‘যমুনা’য় ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী
- দেশে খাদ্য সংকটের কোনো আশঙ্কা নেই: খাদ্যমন্ত্রী
- বগুড়ায় ট্রেনের বগি লাইনচ্যুত: আহত ২ শতাধিক
- আদালতের রায়ে আফ্রিকার নতুন চ্যাম্পিয়ন মরক্কো
- কে-শফি বেকারির ‘সারা লাচ্ছা সেমাই’, স্বাদে অনন্য, দামে কম
- ঈদ কেনাকাটায় জমজমাট ‘দেশী দশ’, ভিড় ক্রেতাদের
- মেরিলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন পূজা চেরি
- বিরল সাদা বাঘের জন্ম, মিরপুর চিড়িয়াখানায় আনন্দের ছোঁয়া
- হরমুজ প্রণালিতে জাহাজ পাঠাতে মিত্রদের ‘না’, হতাশ ট্রাম্প
- ইফতারে খাবেন মজাদার বাঁধাকপির পাকোড়া
- মহাসড়কে বাড়ছে যানবাহনের চাপ, ধীরগতিতে চলছে গাড়ি
- চিকিৎসার অভাবে ৪৯ লাখ শিশুর মৃত্যু, জাতিসংঘের উদ্বেগ
- বগুড়ার শেরপুরে মাইক্রোবাস উল্টে নিহত ৩
- ধর্ষণ রোধে সমন্বিত সরকারি অ্যাকশন
- আনন্দ-ভোগান্তি মিলিয়ে রাজধানী ছাড়ছে মানুষ
- উইমেননিউজের প্রধান উপদেষ্টা রিজিয়া মান্নানের মৃত্যুবার্ষিকী আজ
- লম্বা ছুটিতে নাড়ির টানে বাড়ির পথে ছুটছে মানুষ
- কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ নিহত ৬
- দিলরুবা খানমের একগুচ্ছ রোমান্টিক কবিতা
- চিকিৎসার অভাবে ৪৯ লাখ শিশুর মৃত্যু, জাতিসংঘের উদ্বেগ
- বাগদাদে মার্কিন দূতাবাসে ড্রোন হামলা, রণক্ষেত্র গ্রিন জোন
- কমলাপুরে ব্যাপক ভিড়, অতিরিক্ত যাত্রী নিয়ে ট্রেন ছাড়ছে
- শেষ সময়ের ঈদ বাজার: গৃহস্থালি পণ্য কিনতে ব্যস্ত ক্রেতারা
- জাতির পিতার জন্মদিন আজ
- ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় বেশি ভিড়
- ইউসুফ কনফেকশানীর ইফতার: দামে কম, স্বাদে বেশ
- রাজধানী ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’
- শিলাবৃষ্টির সম্ভাবনা, পাঁচদিনের পূর্বাভাস জেনে নিন
- ধর্ষণ রোধে সমন্বিত সরকারি অ্যাকশন
- ইফতারে খাবেন মজাদার বাঁধাকপির পাকোড়া











