তসলিমার ভারতে থাকার মেয়াদ বাড়ল
আপডেট: ১২:৪১ পিএম, ২ সেপ্টেম্বর ২০১৪ মঙ্গলবার
ডেস্কনিউজ, উইমেননিউজ২৪.কম, ঢাকা : বাংলাদেশ থেকে নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিনকে ভারতে আরও এক বছর থাকার অনুমতি দিয়েছে নরেন্দ্র মোদি সরকার। এর ফলে ২০১৫ সালের আগস্ট পর্যন্ত তসলিমা সেখানে থাকতে পারবেন।
সম্প্রতি ৫১ বছর বয়সী এই লেখিকার রেসিডেন্ট পারমিট বাতিল করে ভারত সরকার। এরপর এই পারমিট নবায়নের জন্য গত ২৬ জুন আবেদন করেন তসলিমা। গত মাসে তাঁকে দুই মাসের ভিসা দেওয়া হয়।
তসলিমা নাসরিন গত ২ আগস্ট স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে দেখা করেন। ওই সময় মন্ত্রী তাঁর (তসলিমা) ভিসার মেয়াদ দীর্ঘস্থায়ী করার ব্যাপারে আশ্বাস দিয়েছিলেন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা আজ টাইমস অব ইন্ডিয়াকে জানান, ২০১৫ সালের আগস্ট পর্যন্ত এই লেখিকার ভিসার মেয়াদ এক বছরের জন্য বাড়ানো হয়েছে।
১৯৯৪ সালের মাঝামাঝি বাংলাদেশ থেকে নির্বাসিত হওয়ার পর থেকে তসলিমা সুইডেন, যুক্তরাষ্ট্র, ফ্রান্স, ভারতসহ বিভিন্ন দেশে আশ্রয় নেন।
২০০৪ সালের আগ পর্যন্ত তসলিমা পর্যটক ভিসা নিয়ে ভারতে থাকতেন। ২০০৪ সাল থেকে তাঁকে রেসিডেন্ট পারমিট দেওয়া হয়। প্রথমে ছয় মাসের এবং পরবর্তী সময় এক বছর করে এ পারমিট দেওয়া হতো।
আন্দোলনের মুখে ২০০৭ সালে তসলিমাকে কলকাতা থেকে চলে যেতে বাধ্য করা হয়। ভারতে কংগ্রেসে নেতৃত্বাধীন সাবেক ইউপিএ সরকার তাঁকে ২০০৮ সাল পর্যন্ত গৃহবন্দী করে রাখে। তার পরও তসলিমার রেসিডেন্ট পারমিট বাতিল করেনি তারা। ২০১১ সাল থেকে স্থায়ীভাবে দিল্লিতে থাকছিলেন তিনি।
০২.০৯.২০১৪ - দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- ঢাকাসহ সারা দেশে টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- খরচ কমলো হজের, সর্বনিম্ন ব্যয় ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ২৬তম
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি











