তাজিনের শেষ স্ট্যাটাস : 'ভালোলাগা মুহূর্তগুলো স্মৃতি হয়ে যায়'
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কমআপডেট: ০৫:৪৩ পিএম, ২৩ মে ২০১৮ বুধবার
এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী তাজিন আহমেদ মৃত্যুর মাত্র ১৩ ঘণ্টা আগে সোশ্যাল মিডিয়া ফেসবুকে দিয়েছিলেন একটি স্ট্যাটাস। তাজিন আজ মঙ্গলবার বিকেল ৪টা ৩৪ মিনিটে মৃত্যুবরণ করেন।
তিনি লিখেছিলেন, `ভালোলাগা মুহূর্তগুলো সবসময় স্মৃতি হয়ে যায়।`
তিনি লিখেছিলেন তার মনের কথা ব্যক্ত করে। কে জানত তাজিন নিজেই সবার কাছে স্মৃতি হয়ে থাকবেন। এখন আর কোন মুহূর্ত তাকে স্পর্শ করবেনা, সেই ভাললাগা না থাকলেও মানুষের ভালবাসা কিন্তু ঠিকই পেয়ে যাবেন তাজিন। পার্থক্য এতটুকুই তা সামনে দেখতে পারবেন না। এখন তিনি শুধুই স্মৃতি। তাকে নিয়ে চলছে পুরোনো স্মৃতির বন্দনা। কত বড় মনমানসিকতার অধিকারী হলে মানুষ এরকম একটা বাস্তব অনুভূতি লিখতে পারে। তবে কি তার মনেও হালকা দাগ কেটেছিল যে সামনে কিছু একটা হবে।
তাজিনের এ আকস্মিক মৃত্যুতে শোবিজে নেমে এসেছে শোকের ছায়া। তাজিনকে নিয়ে অভিনেত্রী শাহনাজ খুশি স্মৃতিচারণ করলেন। তিনি লিখেছেন, তাজিন! কোন ভাবেই বিশ্বাস করতে পারছি না! এমন করে সব শেষ হয়ে গেল? এই তো সেদিন, সর্বশেষ বিদেশিপাড়ার শুটিং সেটে সারাদিন কত কথা হলো! মনের সাথে, সময়ের সাথে অনেক কষ্ট করেছিস শেষদিন গুলো, যেখানে গেলি, সেখানে যেন শান্তি হয়।
প্রশ্ন জাগে, তাহলে কি জীবনের শেষ সময়ে তাজিন সময়ের সাথে অনেক কষ্ট করেছিলেন। তারই প্রেক্ষিতে ফেসবুকে দিয়েছিলেন সেই ভাষ্য!
তবে তাজিন পরপারে ভাল থাকুক, এ কামনাই সবার।
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০


