তৃণমূল নারী উদ্যোক্তা পুরষ্কার প্রদান
আপডেট: ০২:৪০ পিএম, ৮ সেপ্টেম্বর ২০১৪ সোমবার
মাহাদী হাসান, স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ঢাকা : প্রথমবারের মতো 'তৃণমুল নারী উদ্যোক্তা পুরষ্কার ২০১৩' প্রদান করলেন এসোসিয়াশন অব গ্রাসরুটস উইমেন এন্টারপ্রেনার্স বাংলাদেশ।
'তৃণমূল নারী উদ্যোক্তার মাধ্যমে নারীর ক্ষমতায়ন' প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ঢাকা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউট মিলনায়তনে মঙ্গলবার এই পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি জাতীয় সংসদের স্পিকার ডঃ শিরীন শারমিন চৌধুরী বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নারী ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডঃ আতিউর রহমান। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন এসোসিয়েশন অব গ্রাসরুটস উইমেন এন্টারপ্রেনার্স বাংলাদেশ এর সভাপতি মৌসুমি ইসলাম। মোট ৫শ' ২৩ জন উদ্যোক্তার মধ্যে চ্যাম্পিয়ন হন ঠাকুরগাঁও জেলার মোকসেদা বেগম। প্রথম রানার আপ হন যশোর জেলার কোহিনূর আক্তার। দ্বিতীয় রানারআপ হন দিনাজপুর জেলার শাহনাজ বেগম রোজী। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় সংসদের স্পিকার বলেন 'তৃণমূল নারীরা যেন আরো নতুন নতুন উদ্যোগ নিতে পারে সে ব্যাপারে সরকার সহায়তা করবে'। এসময় তিনি তৃণমূল নারীদের জন্য জয়িতা প্রকল্পের কথা বলেন এবং ভবিষ্যতে এমন আরো পরিকল্পনা আছে বলে জানান। কর্মজীবী নারীদের অর্থনৈতিকভাবে ক্ষমতায়ন করতে এবং প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকতে তাদেরকে যথাযথ প্রশিক্ষণ দিতে হবে বলে জানান তিনি। অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথি সহ বক্তব্য রাখেন জুরি বোর্ডের চেয়ারম্যান বিসিক চেয়ারম্যান শ্যাম সুন্দর শিকদার। সেরা তৃণমূল নারী উদ্যোক্তা হওয়া মোকসেদা বেগম জানান তিনি মাত্র ১০ জন নারী নিয়ে ঠাকুরগাঁয়ে অনন্যা হস্তশিল্প চালু করেন। এখন সেখানে কাজ করে প্রায় ২০০ জন নারী। ভবিষ্যতে এর সংখ্যা ৫০০ ছাড়িয়ে যাবে বলে তিনি আশা প্রকাশ করেন। অনুষ্ঠানটির পৃষ্ঠপোষনা করে আইএফআইসি ব্যাংক। এসময় আইএফআইসি ব্যাংক “প্রান্ত নারী” নামে তৃণমূল নারী উদ্যোক্তাদের জন্য একটি আর্থিক সেবার ফলক উন্মোচন করে।
২৮.০৮.২০১৪
- যুদ্ধের ময়দানে এক নারী রিপোর্টার: মার্থা গেলহর্নের জন্মদিন আজ
- মার্কেন্টাইল ব্যাংকে নিয়োগ: আবেদন চলবে আরো ৪ দিন
- দুই বিভাগে বৃষ্টির আভাস, বাড়তে পারে তাপমাত্রা
- নিঃশর্ত ক্ষমা চাইতে পরীমনিকে আইনি নোটিশ
- বিতর্কের মাঝেই বধূর সাজে তিশা, নিজেকে বললেন ‘অপ্রতিরোধ্য’
- শ্যামাপূজা ও দীপাবলি উৎসব আজ
- বাংলাদেশে আসছেন ডাচেস অব এডিনবরা সোফি
- ১৫ বছরে উইমেননিউজ২৪.কম: নারীর কথা বলার সাহসী যাত্রা
- এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদনের সময় বাড়ল
- জাপানে শক্তিশালী ভূমিকম্প, আহত অন্তত ২২
- ইতিহাস গড়ে আবারও গোল্ডেন বুট জিতলেন মেসি
- মিস ইউনিভার্স বাংলাদেশের মুকুট জিতলেন সামিরা খান মাহি
- নড়াইলে ১৬ নারী দলের নৌকা বাইচ, নদীর দুই পাড়ে উৎসব
- ঢাকা থেকে চট্টগ্রাম ও সিলেটে ট্রেন চলাচল বন্ধ
- মার্কিন নির্বাচনে ইতিহাস গড়া প্রথম দক্ষিণ এশীয় মুসলিম নারী
- মার্কিন নির্বাচনে ইতিহাস গড়া প্রথম দক্ষিণ এশীয় মুসলিম নারী
- ধ্বংসস্তূপে দাঁড়িয়ে ২৫০ ফিলিস্তিনি যুগলের গণবিয়ে
- প্রতিবাদ প্রতিরোধে আজো প্রাসঙ্গিক নজরুল
- আজ ৭ নভেম্বর: ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’
- জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী
- বিদেশে নাগরিকত্ব রয়েছে যেসব বলিউড তারকার
- জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
- মশলাদার এবং সুস্বাদু চিকেন কষার রেসিপি
- `আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে`
- এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদনের সময় বাড়ল
- আইসিসির মাসসেরা খেলোয়াড়ের তালিকায় বাংলাদেশের সোবহানা
- চট্টগ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে বাস পুকুরে, শিক্ষিকাসহ নিহত ২
- নড়াইলে ১৬ নারী দলের নৌকা বাইচ, নদীর দুই পাড়ে উৎসব
- জাপানে শক্তিশালী ভূমিকম্প, আহত অন্তত ২২
- ঢাকা থেকে চট্টগ্রাম ও সিলেটে ট্রেন চলাচল বন্ধ











