ঢাকা, বৃহস্পতিবার ২৩, জুলাই ২০২৬ ২:১৫:০৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ

তেহরানে বিমান দুর্ঘটনায় প্রাণহানিতে প্রধানমন্ত্রীর শোক

আপডেট: ০১:৫৯ পিএম, ১১ আগস্ট ২০১৪ সোমবার

image_192_8343স্টাফ করেসপন্ডেন্ট,উইমেননিউজ২৪.কম,ঢাকা:প্রধানমন্ত্রী শেখ হাসিনা তেহরানে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় জীবন ও সম্পদের ক্ষয়ক্ষতিতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। আজ ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানীর কাছে পাঠানো এক বার্তায় প্রধানমন্ত্রী বলেন, মর্মান্তিক বিমান দুর্ঘটনায় শিশুসহ বহু মানুষের প্রাণহানিতে তিনি গভীরভাবে শোকাহত। তিনি বলেন, এটি আমাদের জন্য একটি বড় শোক ও দুঃখের বিষয়। শেখ হাসিনা বাংলাদেশের সরকার, জনগণ এবং তাঁর নিজের পক্ষ থেকে বন্ধুপ্রতীম ইরানের জনগণ বিশেষ করে বিমান বিধ্বস্তে নিহতদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানান। তিনি নিহতদের আত্মার শান্তি কামনা করেন এবং শোকাহত পরিবারগুলো যাতে এই অপূরণীয় ক্ষতি কাটিয়ে উঠতে পারে সেজন্য সর্বশক্তিমান আল্লাহর দরবারে দোয়া করেন। ১১.০৮.২০১৪