ত্রিদেশীয় সিরিজ খেলবে নারী ফুটবলাররা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৩৬ পিএম, ১৮ এপ্রিল ২০২৫ শুক্রবার
সংগৃহীত ছবি
আগামী জুলাই মাসে নারী এশিয়ান কাপ বাছাইয়ে মিয়ানমার, বাহরাইন ও তুর্কমেনিস্তানের বিপক্ষে খেলবে বাংলাদেশ। এই টুর্নামেন্টকে সামনে রেখে ত্রিদেশীয় সিরিজ খেলার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
যেখানে বাংলাদেশের প্রতিপক্ষ জর্ডান ও ইন্দোনেশিয়া। ম্যাচগুলো অনুষ্ঠিত হবে জর্ডানে। ফিফা র্যাঙ্কিংয়ে জর্ডান ৭৪ ও ইন্দোনেশিয়া ৯৪ নম্বরে আছে। আর এশিয়ান কাপে বাংলাদেশের তিন প্রতিপক্ষ স্বাগতিক মিয়ানমার ৫৫ ও বাহরাইন আছে ৯২ নম্বরে, তুর্কমেনিস্তান ১৪১ নম্বরে।
তাই ত্রিদেশীয় সিরিজে ভালো করতে পারলেও জয়ের আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামতে পারবে লাল-সবুজের প্রতিনিধিরা। আগামী ৩১ মে হবে প্রথম ম্যাচ, দ্বিতীয়টি ৩ জুন। ত্রিদেশীয় সিরিজ হলেও এর কোনো ফাইনাল নেই। বিষয়টি নিশ্চিত করেছেন বাফুফের নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ।
কিরণ বলেছেন, জুলাইয়ে এএফসি উইমেন এশিয়া কাপের বাছাইপর্ব আছে। সেটাকে সামনে রেখে আমরা অনেক দিন ধরেই চেষ্টা করে যাচ্ছি ভালো দেশের সঙ্গে প্রীতি ও প্র্যাকটিস ম্যাচ খেলার। ট্রাইনেশন একটা রেডি করতে পেরেছি, সেটা হচ্ছে ইন্দোনেশিয়া ও জর্ডানকে নিয়ে। খেলা জর্ডানে হবে। ২৭ তারিখে এখান থেকে টিম পাঠাব
সাবিনা, ঋতুপর্ণা ও মানিকাসহ বাংলাদেশের ১০ ফুটবলার গেছেন ভুটানের লিগে খেলতে। ২৫ এপ্রিল শুরু হয়ে হয়ে লিগটি চার মাস চলবে। যে কারণে জর্ডানে ত্রিদেশীয় সিরিজের জন্য পিটার বাটলারের দলে ঋতুপর্ণাদের পাওয়া নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।
এ সম্পর্কে কিরণ বলেন, এটা নিয়ে এখনও আলোচনা হয়নি। এটা আসলে কোচের বিষয়। এখানে আমি হস্তক্ষেপ করবো না। কোচই ব্যাপারটা দেখবে।
পিটার বাটলারের অধীনে অনুশীলন শুরু করলেও এখনও বাফুফের সঙ্গে চুক্তি নবায়নের বন্দোবস্ত হয়নি বেশ কয়েকজন নারী ফুটবলারের। মাহফুজা জানিয়েছেন, ক্যাম্পে থাকা ৮ জনের সঙ্গে কার্যক্রম এগোলেও বাকি ১০ নারী ফুটবলারের সঙ্গে দ্রুতই চুক্তি শেষ করার পরিকল্পনা তাদের।
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য
- কারামুক্ত হয়ে সরকারকে ধন্যবাদ জানালেন আইভী
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী











