থাইল্যান্ডে ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১১
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:০৭ পিএম, ১৬ নভেম্বর ২০২৬ সোমবার
সংগৃহীত ছবি
থাইল্যান্ডের একটি বাণিজ্যিক ও আবাসিক ভবনে আগুন লেগে ১১ জনের মৃত্যু হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) মধ্যরাতে ফুকেটে এ ঘটনা ঘটে। এতে আরও ১৬ জন অগ্নিদগ্ধ হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, আগুনের সূত্রপাত হয় একটি রেন্ট-এ কারে। যা পরে পাশের কয়েকটি ভবনে ছড়িয়ে পড়ে।
রাত ৩টা ১৭ মিনিটে আগুন লাগার পর প্রায় দুই ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের কর্মীরা তা নিয়ন্ত্রণে আনেন।
যারা আহত হয়েছেন তাদের মধ্যে ১৫ জন থাই নাগরিক। একজন মিয়ানমারের। পুলিশ বলেছে, আহত বা নিহতদের মধ্যে কোনো বিদেশি পর্যটক নেই।
বৈদ্যুতিক গোলযোগ না অন্য কোনোভাবে সেই রেন্ট-এ কারে আগুন লাগে তা এখনো জানা যায়নি।
যে ভবনটিতে প্রথম আগুন লাগে সেটি টাউন এরিয়াতে অবস্থিত। যা ফুকেটের পশ্চিম উপকূলের কাছে। আর এটি পর্যটক ও স্থানীয়দের কাছে বেশ জনপ্রিয় একটি সমুদ্র সৈকত।
প্রায় চার মাস আগে ব্যাংককে একটি ভবনে আগুন লেগে ২৭ জনের মৃত্যু হয়। আজ সোমবার প্রাণ গেলো আরও ১১ জনের।
সূত্র: রয়টার্স
- আজ পহেলা অগ্রহায়ণ, নবান্ন উৎসব: নতুন ধানের ঘ্রাণ বাংলার ঘরে ঘরে
- ব্রিটিশবিরোধী আন্দোলনের প্রথম নারী শহীদ বীরকন্যা প্রীতিলতা
- অ্যান্টিভাইরাস ছাড়াই উইন্ডোজে ম্যালওয়্যার স্ক্যান
- মায়ের গ্যারেজ থেকে শুরু, আজ হাজার কোটি ডলারের প্রতিষ্ঠান!
- ঢাকার মতো ইসলামাবাদেও চালু হচ্ছে বিশেষ পিংক বাস
- থাইল্যান্ডে ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১১
- লেবুপানি খাবেন যে কারণে, জেনে নিন কারণগুলো
- ভালোবাসার টানে ভারতের কেরালার মেয়ে এখন পীরগঞ্জে
- ঢাকার বাতাসের মান আজ ‘খুবই অস্বাস্থ্যকর’
- রাবির ভর্তি পরীক্ষা ১২ ফেব্রুয়ারি, ৩০ নভেম্বর পর্যন্ত আবেদন
- গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন
- সুন্দরবনের দুবলারচরে রাস উৎসব ২২ নভেম্বর
- বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি আজ রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে
- ৫১১ উদ্যোক্তাকে ১৪ কোটি টাকার ঋণ দিচ্ছে বিসিক
- স্বর্ণের গিটার উপহার পেলেন রুনা লায়লা
- উষা নদী পরিষ্কার করেন, তাহলে সরকার কী করে?
- একা নদীতে নেমেছিলেন উষা, এখন পাশে অর্ধশতাধিক মানুষ
- টেনিস তারকা সানিয়া মির্জার জন্মদিন আজ
- লতিকচুতে গৃহিণী শিরিনা খাতুনের সাফল্য
- শজিমেক হাসপাতালের ছয়তলা থেকে পড়ে নারীর মৃত্যু
- জীবনের মধ্যবেলায় নিজেকে নতুন করে আবিষ্কারের গল্প
- কংগ্রেসের হাল ধরছেন প্রিয়াঙ্কা গান্ধী
- প্রবল শক্তি নিয়ে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’
- ৫ দফা পতনের পর আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- ৯১ বছর বয়সে প্রথম পাসপোর্ট, সাত মহাদেশ ভ্রমণ বৃদ্ধার
- কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ
- আধুনিক পদ্ধতি ব্যবহারে আগাম তরমুজে সাফল্যের হাসি
- ৫১১ উদ্যোক্তাকে ১৪ কোটি টাকার ঋণ দিচ্ছে বিসিক
- শ্রমিকদের জন্য ৩০ টাকা কেজিতে চাল, মিলবে কোথায়-চলবে কতদিন
- সুন্দরবনের দুবলারচরে রাস উৎসব ২২ নভেম্বর











