দরিদ্র অন্তঃসত্ত্বা নারীদের অর্থ সহায়তা দেবে সরকার
আপডেট: ১১:৪৭ এএম, ৪ ফেব্রুয়ারি ২০১৫ বুধবার
ঢাকা : দরিদ্র অন্তঃসত্ত্বা নারী এবং অনূর্ধ্ব পাঁচ বছর বয়সী সন্তানের মায়েদের নগদ অর্থ সহায়তা দেবে বাংলাদেশ সরকার। রংপুর ও ঢাকা বিভাগের সাতটি জেলার ৪২টি উপজেলার ৪৪৩টি ইউনিয়নের ১৬ লাখ পরিবার থেকে এমন পাঁচ লাখ দুস্থ নারী বাছাই করা হবে।
মূলত দরিদ্র মায়েদের দারিদ্র্য নিরসনের পাশাপাশি তাঁদের সন্তানদের স্বাস্থ্য ও পুষ্টির বিষয়টি নিশ্চিত করতে এ কর্মসূচি।
মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় এ-সংক্রান্ত ইনকাম সাপোর্ট প্রোগ্রাম ফর দ্য পুওরেস্ট (আইএসপিপি) নামের এই প্রকল্প অনুমোদন দেওয়া হয়।
জানা গেছে, প্রকল্পটিতে খরচ হবে ২ হাজার ৩৭৮ কোটি টাকা। এর মধ্যে সরকার দেবে ৩৮ কোটি টাকা। বাকি ২ হাজার ৩৪০ কোটি টাকা দেবে বিশ্বব্যাংক। স্থানীয় সরকার বিভাগ চলতি বছরের এপ্রিল থেকে ২০২০ সালের জুন মাসের মেয়াদে প্রকল্পটি বাস্তবায়ন করবে।
সূত্র মতে, রংপুর বিভাগের গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাট ও নীলফামারী এবং ঢাকা বিভাগের জামালপুর, শেরপুর ও ময়মনসিংহ—এই সাত জেলায় দারিদ্র্যের হার ৩৫ শতাংশের বেশি। এসব জেলায় অপুষ্টির হারও অন্য এলাকার চেয়ে বেশি। তাই এ প্রকল্পে প্রাথমিকভাবে এসব জেলাকে বাছাই করা হয়েছে। তবে পর্যায়ক্রমে দেশের বাকি জেলাও এ প্রকল্পের আওতায় আনা হবে। দরিদ্র অন্তঃসত্ত্বা মহিলাদের গর্ভকালীন মোট চারবার স্বাস্থ্য পরীক্ষা করানো হবে। প্রতিবার স্বাস্থ্য পরীক্ষার সময় ২০০ টাকা করে দেওয়া হবে।
অন্যদিকে সন্তান জন্মের প্রথম ২৪ মাস পর্যন্ত দরিদ্র মায়েদের প্রতি মাসে একবার শিশুর শরীর বৃদ্ধির পরীক্ষা করে নগদ ৫০০ টাকা দেওয়া হবে। শিশুর বয়স ২৫ থেকে ৬০ মাস পর্যন্ত তিন মাসে একবার শিশুর শরীর বৃদ্ধির পরীক্ষা করে মাকে নগদ এক হাজার টাকা দেওয়া হবে।
এ ছাড়া অন্তঃসত্ত্বা মহিলা ও মায়েরা প্রতি মাসে অনুষ্ঠিত শিশুর পুষ্টি ও উন্নত শিক্ষা-সংক্রান্ত কর্মশালায় অংশ নিলে প্রতিবার ৫০০ টাকা করে পাবেন।
সভা শেষে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সাংবাদিকদের বলেন, এ প্রকল্প বাস্তবায়িত হলে শিশু ও নারী-মৃত্যুহার কমবে। আবার একই সঙ্গে শিশু ও নারীর পুষ্টিও নিশ্চিত হবে।
সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেকের চেয়ারপারসন শেখ হাসিনা।
সভায় এই প্রকল্পটিসহ মোট ৪ হাজার ৪৯০ কোটি টাকার আটটি প্রকল্প অনুমোদন দেওয়া হয় ।
০৪.০২.২০১৫ - জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ২৬তম
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ঢাকায় স্ত্রী হত্যায় স্বামীর ফাঁসির রায়
- অভিনেত্রী কাজলের ভিডিও ফাঁস
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি
- বর্ষায় পাটশাক খেলে মিলবে ৬ স্বাস্থ্য উপকারিতা
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- অপারেশন সিঁদুরে পাকিস্তান ব্যর্থ হয়েছিল, দাবি ইমরান খানের বোনের
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- জুলাই গণঅভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি
- বর্ষায় পাটশাক খেলে মিলবে ৬ স্বাস্থ্য উপকারিতা
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর: ট্রমা কাটেনি, নিঃস্ব অনেক পরিবার
- ঢাকায় স্ত্রী হত্যায় স্বামীর ফাঁসির রায়
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ










