দু’দিনের ‘রাঙতা’ মেলা শুরু ৬ এপ্রিল
লাইফস্টাইল ডেস্ক | উইমেননিউজ২৪.কমআপডেট: ০৬:৩০ পিএম, ৯ এপ্রিল ২০১৮ সোমবার
বাংলাভাষী নারীদের নেটওয়ার্ক ‘মেয়ে’ আয়োজিত ‘রাঙতা’ শীর্ষক মেলা পঞ্চমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে। বাংলা নববর্ষকে সামনে রেখে আগামী ৬ ও ৭ এপ্রিল ধানমন্ডির মাইডাস সেন্টারে দু’দিনব্যাপী এ মেলা অনুষ্ঠিত হবে।
‘মেয়ে’ মূলত বাংলাভাষী নারীদের নিয়ে গড়ে ওঠা একটি অলাভজনক, স্বেচ্ছাসেবী নেটওয়ার্ক। মেয়েদের বন্ধুত্ব, ক্ষমতায়ন ও নেতৃত্বের বিকাশ ‘মেয়ে’র প্রতিপাদ্য। ২০১১ সালের জুনে একটি ফেসবুক গ্রুপ থেকে এর যাত্রা শুরু। ৬ বছরে প্রায় ৬ হাজার নারীর নির্ভরতার ঠাঁই হয়ে উঠেছে ‘মেয়ে’।
সময়ের সাথে সেই পরিবারে যোগ দিয়েছেন পুরুষ এবং তৃতীয় লিঙ্গের মানুষও। ‘মেয়ে’র অনেক অনেক উদ্যোগের মাঝে একটি হলো ‘রাঙতা’ নামের মেলাটি।
নারীর ক্ষমতায়নে অর্থনৈতিক স্বাবলম্বিতার আলোচনার সূত্রে ২০১৩ সালের অক্টোবর মাসে সম্পূর্ণ নিজস্ব উদ্যোগে কিছু নবীন উদ্যোক্তা নিয়ে অনুষ্ঠিত হয় প্রথম রাঙতা মেলা।
এবছর রাঙতা আয়োজিত হচ্ছে দ্বিগুণ কলেবরে, আরও বিস্তৃত পরিকল্পনা নিয়ে। বরাবরের মতো এবারও মেলাতে অংশগ্রহণ করছেন মেয়ে নেটওয়ার্কের উদ্যোক্তা শাখা "হুটহাট" এর কয়েকজন অনন্য উদ্যোক্তা। সেই সঙ্গে যোগ দিচ্ছে হুটহাটের বাইরের কিছু নতুন উদ্যোক্তাও। মোট ৪৪টি স্টলে নিজেদের পণ্যের পসরা সাজাবে দেশিয় ৫৫টি উদ্যোগ।
পাওয়া যাবে নতুন-পুরাতন বই, গাছ, হরেক রকম খাবার, মসলা, ছোট বড় সকলের জন্য নিজস্ব নকশার জামাকাপড়, দেশীয় তাঁতের শাড়ি, দেশি জামদানি, কাতান, নকশিকাঁথা শাড়ি, হাতে বানানো গয়না, রংতুলিতে আঁকা পোশাক, গৃহস্থালির সরঞ্জাম, চামড়াজাত পণ্য, ব্যাগ, জুতো, নির্ভরযোগ্য কসমেটিকস, খেলনা, পেইন্টিং এবং বিভিন্ন ধরনের সেবা।
এবার মেলায় কার্ডে মূল্য পরিশোধের সুবিধা রাখা হবে। সেই সঙ্গে থাকবে বাড়িতে মেলার পণ্য পৌঁছে দেওয়ার ব্যবস্থা। ‘মেয়ে’র পক্ষ থেকে এবারের মেলার আয়োজন করছেন তৃষিয়া নাশতারান, স্মিতা দাস এবং সাবরিনা আমান রিভী। ধানমন্ডির মাইডাস সেন্টারে ৬ ও ৭ এপ্রিল সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা চলবে।
- দিন-রাত এক করে নৌকা তৈরিতে ব্যস্ত কারিগররা
- রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে
- মাঠ প্রশাসনে নারী নেতৃত্বে মাইলফলক:২০ জেলায় ডিসি,১৯১ ইউএনও
- বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
- ৭ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কসংকেত
- ইউরোপে ভয়াবহ দাবানল: স্পেনে ইতিহাসে প্রথমবার জরুরি অবস্থা
- মতিঝিল মেট্রো স্টেশনের নিচে ছাতার মধ্যে বোমা
- রাষ্ট্রপতি রাজনৈতিক বা অরাজনৈতিকও হতে পারেন: নিলুফার চৌধুরী মনি
- ইরানি বিচারক ও সাইবার গ্রুপের শীর্ষ নেতার ওপর ইইউ-এর নিষেধাজ্ঞা
- রুনা লায়লার সংগীতসন্ধ্যা: কণ্ঠে সময়ের জাদু, গানে জীবনের গল্প
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- ‘ভারতের তরুণদের নিয়ে আমি গর্বিত’: টুইঙ্কেল খান্না
- ভাঙাচোরা সড়কে দুর্বিষহ অবস্থা, দুর্ভোগে নগরবাসী
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- ‘ভারতের তরুণদের নিয়ে আমি গর্বিত’: টুইঙ্কেল খান্না
- রুনা লায়লার সংগীতসন্ধ্যা: কণ্ঠে সময়ের জাদু, গানে জীবনের গল্প
- সরকার আন্দোলনকারী শিক্ষার্থীদের শত্রু মনে করছে: সোনিয়া গান্ধী
- ভাঙাচোরা সড়কে দুর্বিষহ অবস্থা, দুর্ভোগে নগরবাসী
- বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম








