দুবাইয়ে খেলতে নামছে আজ ‘নতুন বাংলাদেশ’
স্পোর্টস ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৩০ পিএম, ২৬ ফেব্রুয়ারি ২০২৫ বুধবার
সংগৃহীত ছবি
সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে বাংলাদেশ নারী ফুটবল দল এখন দুবাইয়ে। আজ (বুধবার ) বাংলাদেশ সময় রাত সাড়ে ৯টায় আরব আমিরাতের বিপক্ষে ফিফা প্রীতি ম্যাচ খেলবে লাল-সবুজ জার্সিধারী মেয়েরা। দ্বিতীয় ম্যাচ ২ মার্চ। সেটি অনানুষ্ঠানিক।
বাংলাদেশ নারী ফুটবল দলের এই সফর কোচ পিটার বাটলারের জন্য বিশাল এক চ্যালেঞ্জ। বিদ্রোহ করা ১৮ ফুটবলারকে বাদ দিয়ে বেশিরভাগ নতুন খেলোয়াড় নিয়ে দল গঠন করেছেন এই ইংলিশ কোচ।
সংযুক্ত আরব আমিরাত র্যাংকিংয়ে বাংলাদেশের চেয়ে কিছুটা এগিয়ে। তবে সাম্প্রতিক সময়ে মাঠের পারফরম্যান্সে অনেক ভালো করছে বাংলাদেশ। তবে সাবিনাসহ সিনিয়র ফুটবলারদের বাইরে রেখে তৈরি করা দল নিজেদের কতটা প্রমাণ করতে পারবে, সেটাই দেখার।
এই ম্যাচ দিয়ে লম্বা বিরতির পর মাঠে নামছে বাংলাদেশ। গত বছর ৩০ অক্টোবর কাঠমান্ডুতে নেপালের বিপক্ষে সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালের পর আর কোনো ম্যাচ খেলা হয়নি জাতীয় দলের। চার মাস পর মাঠের নামার প্রস্তুতির জন্য নারী ফুটবল দলের অনুশীলন শুরু হয়েছিল ১৫ জানুয়ারি। তবে পিটার বাটলালের অধীনে অনুশীলনে অংশ নেয়নি ১৮ ফুটবলার। তাই তাদের বাদ দিয়ে যে দল গঠন করা হয়েছে সেই দলকে ‘নতুন বাংলাদেশ’ই বলা যায়।
এই দলে গত সাফ চ্যাম্পিয়নশিপে অংশ নেওয়া ফুটবলার আছেন মাত্র ৮ জন। জাতীয় দলে পুরোপুরি নতুন মুখও আটটি। বেশিরভাগ নতুন খেলোয়াড়ের অবশ্য বয়সভিত্তিক দলে খেলার অভিজ্ঞতা আছে।
বাংলাদেশ-আমিরাত জাতীয় দল কখনো মুখোমুখি হয়নি। তবে বয়সভিত্তিক পর্যায়ে তিন সাক্ষাতেই জয় বাংলাদেশের। তিনটিই ঢাকায়। ২০১৪ সালে এএফসি অনূর্ধ্ব-১৬ বাছাইয়ে ৬-০, ২০১৮ সালে একই টুর্নামেন্টে ৭-০ এবং ২০১৯ সালে বঙ্গমাতা অনূর্ধ্ব-১৯ টুর্নামেন্টে ২-০ ব্যবধানে জিতেছিল বাংলাদেশের মেয়েরা।
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য
- কারামুক্ত হয়ে সরকারকে ধন্যবাদ জানালেন আইভী
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী











