দেবিদ্বারে কুয়াশা উপেক্ষা করে ভোটারদের ভিড় ছিলো
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৪:২৩ পিএম, ৭ জানুয়ারি ২০২৪ রবিবার
সংগৃহীত ছবি
কুমিল্লা জেলায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ চলেছে মহাউৎসাহে। সকাল ৮টায় নির্ধারিত সময়ে আনুষ্ঠানিকভাবে ভোটগ্রহণ শুরু হয়। শীতের কুয়াশা উপেক্ষা করে দেবিদ্বারের কেন্দ্রেগুলোতে আসতে দেখা গেছে অনেক ভোটার। বিশেষ করে নারী ভোটারের ভিড় লক্ষ্য করা গেছে।
জেলা রিটার্নিং কর্মকর্তা খন্দকার মু. মুশফিকুর রহমান জানান, সর্বোচ্চ নিরাপত্তার মধ্যে ভোটগ্রহণ শুরু করা হয়েছে। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ভোটগ্রহণ শুরুর পরপরই কুমিল্লার দেবিদ্বার উপজেলায় ভোট দিয়েছেন নৌকার প্রার্থী রাজী ফকরুল ইসলাম। এসময় বিভিন্ন ভোট কেন্দ্র ঘুরে ভোটারদের উপস্থিতি দেখা গেছে। বিশেষ করে নারী ভোটারের ভিড় লক্ষ্য করা গেছে। এ কেন্দ্রে ভোটপ্রয়োগ শেষে আমজাদ হোসেন নামের এক ভোটার বাসসকে বলেন, আমি শতভাগ বিশ্বাসী, আমার পছন্দের প্রার্থীকে আমি ভোট দিয়েছি, আমি সত্যি খুবই আনন্দিত যে, আমি খুব সহজে ভোট দিতে পেরেছি। নাজমা আক্তার নামে আরেক ভোটার বলেন, ভোট দিয়েছি। এখন পর্যন্ত ভোটের পরিবেশে ভালো রয়েছে। অন্যরা সুন্দরভাবে ভোট দিতে পারছেন, ভালো লাগছে সুষ্ঠু পরিবেশ দেখে। তাদের মতো অন্যরাও খুশি ভোট দিতে পেরে। কুমিল্লায় জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটসহ নির্বাচনী আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত রয়েছেন পুলিশ, আনসার, র্যাব, বিজিবি, সেনাবাহিনী, সদস্যরা। কুমিল্লার ১১টি আসনে ভোট চলছে।
- রামিসা হত্যা মামলার রায় উচ্চ আদালতেও বহাল থাকবে: আইনমন্ত্রী
- মাত্র ১৯ দিনে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
- রামিসা হত্যা: সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- দীর্ঘ ছুটি শেষে আজ খুলেছে স্কুল-কলেজ
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক








