‘দেশে গুম-খুন, ধর্ষণ, নারী নির্যাতন বেড়েই চলেছে’
নড়াইল প্রতিনিধি | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:১৩ পিএম, ৭ সেপ্টেম্বর ২০২৫ রবিবার
ছবি: সংগৃহীত
বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য লক্ষ্মী চক্রবর্তী বলেছেন, ‘মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে এই দেশকে স্বাধীন করে দীর্ঘ ৫৪ বছর অতিক্রম করে আমরা এখনো পথ চলছি। কিন্তু হতাশার বিষয়, একটার পর একটা সরকার পতন হচ্ছে, কিন্তু সরকার পতন হলেও সাধারণ গরিব মানুষের ভাগ্য আমরা পরিবর্তন করতে পারলাম না।’
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সিপিবির নড়াইল জেলা সম্মেলন উপলক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন লক্ষ্মী চক্রবর্তী।
জুলাই গণ–অভ্যুত্থানের কথা উল্লেখ করে লক্ষ্মী চক্রবর্তী বলেন, ‘সরকারের (হাসিনা সরকার) অনিয়ম-দুর্নীতি ও ফ্যাসিবাদী ভূমিকার পরিবর্তনের লক্ষ্যে এ দেশের জনগণ গর্জে উঠল। সরকারের পরিবর্তন করা হলো। অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আছে, বিভিন্নভাবে তারা দায়িত্ব পালন করছে। কিন্তু আজকে দেশে গুম-খুন, ধর্ষণ, নারী নির্যাতন প্রভৃতি কিন্তু প্রতিনিয়তই বেড়ে চলেছে।’
১৯৭২ সালের সংবিধানকে সমুন্নত রাখার আহ্বান জানিয়ে লক্ষ্মী চক্রবর্তী বলেন, ‘বাহাত্তরের সংবিধান আমাদের বাঙালির জাতীয় জীবনে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এই সংবিধান যদি সমুন্নত থাকে তাহলে আমাদের কাঙ্ক্ষিত অনেক দাবি পূরণ হয়ে যায়। শ্রমিক-কৃষক, ছাত্রদের কোনো আন্দোলনের প্রয়োজন পড়ে না।’
দুপুর ১২টায় নড়াইল জেলা পরিষদ চত্বরে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সিপিবির নড়াইল জেলা শাখা সম্মেলনের কার্যক্রম শুরু হয়। এরপর সেখান থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। সেটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহরের রূপগঞ্জে গিয়ে শেষ হয়। পরে জেলা পরিষদের হলরুমে অধিবেশন অনুষ্ঠিত হয়। এতে আরও বক্তব্য দেন কেন্দ্রীয় কমিটির সম্পাদক রাকিব হাসান, সদস্য মানবেন্দ্র দেব ও এস এ রশিদ, নড়াইল জেলা শাখার সভাপতি বি এম বরকতউল্লাহ, সাধারণ সম্পাদক অঞ্জন রায় প্রমুখ।
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- কারামুক্ত হয়ে সরকারকে ধন্যবাদ জানালেন আইভী
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- মায়ের মরদেহে পচন, যুগ্ম-সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে
- নারীদের টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে নিগার-তৃষ্ণার উন্নতি
- নিলামে উঠছে পেলের প্রথম বিশ্বকাপ জার্সি
- এবার বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম
- ইউএনজিএ নির্বাচনে জয় ১৭ কোটি বাংলাদেশির: শামা
- হায় জীবন, মায়ের মরদেহের পাশে পচে যায় মানবিকতা!
- রামিসা হত্যা মামলা: আত্মপক্ষ সমর্থন শেষ, যুক্তিতর্ক কাল
- নারী-শিশু নির্যাতন প্রতিরোধে শিগগিরই দেশব্যাপী কর্মসূচি
- ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে
- এক মামলায় জামিন পেলেন দীপু মনি, ছয়টিতে রুল
- সাগরিকার শেষ সময়ের গোলে সাফের ফাইনালে বাংলাদেশ
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- মিরপুরের বৃদ্ধার মৃত্যু: তদন্ত কমিটি চেয়ে রিট
- খানজাহান আলী (রহ:) মাজারের দিঘির কুমিরটি সরিয়ে নেয়া হবে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না







