ঢাকা, বুধবার ২২, জুলাই ২০২৬ ১৩:৫২:৫১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ

দেশে নারী ভোটার ৪ কোটি ৭৭ লাখ ৪৭ হাজার ১০জন

আপডেট: ০১:৫৩ পিএম, ১ ফেব্রুয়ারি ২০১৫ রবিবার

ECECস্টাফ করেসপন্ডেন্ট,উইমেননিউজ২৪.কম, ঢাকা : দেশে নারী ভোটারের সংখ্যা ৪ কোটি ৭৭ লাখ ৪৭ হাজার ১০ জন। আর ৪ কোটি ৮৪ লাখ ৫১ হাজার ৬৪২ জন পুরুষ ভোটার। ভোটার তালিকা হালনাগাদের পর দেশে বর্তমান ভোটার সংখ্যা দাড়ালো প্রায় ৯ কোটি ৬২ লাখে।এবার নারী ভোটারের সংখ্যা তুলনামূলকভাবে কম হয়েছে। রোববার নির্বাচন কমিশনের সহকারি পরিচালক (জাতীয় পরিচয়পত্র অণুবিভাগ) মোহাম্মদ জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে,মৃত্যুজনিত কারণে অনেক ভোটারকে আগের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। এছাড়া নতুন ভোটাদের তালিকায় অন্তর্ভূক্ত করা হয়েছে। সে হিসেবে বর্তমানে দেশের মোট ভোটার হলো ৯ কোটি ৬১ লাখ ৯৮ হাজার ৬৫২ জন। এদের মধ্যে আর মহিলা ভোটার ৪ কোটি ৭৭ লাখ ৪৭ হাজার ১০ জন । যার অনুপাত হচ্ছে ৫০.৩৭:৪৯.৬৩। আগে দেশে মোট ভোটার ছিলো ৯ কোটি ১৯ লাখ ৮০ হাজার ৫৩১ জন। এদের মৃত্যুজনিত কারণে ৪ লাখ ৭৭ হাজার ৫২৯ জনের নাম কর্তন করা হয়েছে। আর নতুন ভোটার হয়েছেন ৪৬ লাখ ৯৫ হাজার ৬৫০ জন। নতুনদের মধ্যে পুরুষ ভোটার ২৬ লাখ ২৯ হাজার ৫০৬ জন। আর মহিলা ভোটার ২০ লাখ ৬৬ হাজার ১৪৪জন। এদিকে দ্বৈত ভোটার সনাক্ত হয়েছে ১ লাখ ৯ হাজার ৫০০ জন।এছাড়া ৪ লাখ ৮ হাজার ১৮৫ ভোটার এলাকা পরিবর্তন করেছেন। ০১.০২.২০১৫