ঢাকা, বুধবার ১৮, মার্চ ২০২৬ ২১:৪৮:৪৬ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
‘যমুনা’য় ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী দেশে খাদ্য সংকটের কোনো আশঙ্কা নেই: খাদ্যমন্ত্রী বগুড়ায় ট্রেনের বগি লাইনচ্যুত: আহত ২ শতাধিক হরমুজ প্রণালিতে জাহাজ পাঠাতে মিত্রদের ‘না’, হতাশ ট্রাম্প মহাসড়কে বাড়ছে যানবাহনের চাপ, ধীরগতিতে চলছে গাড়ি চিকিৎসার অভাবে ৪৯ লাখ শিশুর মৃত্যু, জাতিসংঘের উদ্বেগ ধর্ষণ রোধে সমন্বিত সরকারি অ্যাকশন

দেশে ফিরছেন সাবিনা

স্পোর্টস ডেস্ক  | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:১৩ পিএম, ৪ ফেব্রুয়ারি ২০২৪ রবিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ভারতীয় নারী ফুটবল লিগে ৩ ম্যাচ খেলেই ফিরে আসছেন সাবিনা খাতুন। বাংলাদেশ অধিনায়ক শনিবার কলকাতা এসেছেন।

সোমবার ইস্টবেঙ্গলের বিপক্ষে ম্যাচ সাবিনার কিকস্টার্টের। এ ম্যাচে মুখোমুখি হচ্ছেন বাংলাদেশের দুই তারকা- সাবিনা খাতুন ও সানজিদা আক্তার। ইস্টবেঙ্গলের জার্সিতে এরই মধ্যে অভিষেক হয়ে গেছে সানজিদার।

ভারত থেকে সাবিনা খাতুন বলেছেন, ‘ইস্টবেঙ্গলের বিপক্ষে ম্যাচের পরই আমি দেশে ফিরছি। কারণ, আমার মা খুব অসুস্থ।’


সাবিনাদের পরের ম্যাচ ১০ ফেব্রুয়ারি ভুবনেশ্বরে স্পোর্টস ওড়িশার বিপক্ষে। এই ম্যাচের আগে আবার দলের সঙ্গে যোগ দেবেন কিনা জানতে চাইলে সাবিনা খাতুন বলেন, ‘দেশে ফিরে মায়ের অবস্থা দেখে বলতে পারবো।’