দেশে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:১০ এএম, ৫ সেপ্টেম্বর ২০২৪ বৃহস্পতিবার
সংগৃহীত ছবি
পাকিস্তানকে ৩ সেপ্টেম্বর (মঙ্গলবার) দুই টেস্টের সিরিজে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ। ঐতিহাসিক এই সিরিজ জিতে দেশে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল।
বুধবার (৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টা নাগাদ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন ক্রিকেটাররা।
বাংলাদেশ দলের এই বহরে আছেন ১৫ জন, তবে এই আনন্দযাত্রার পুরো পথে তাদের সঙ্গী হতে পারছেন না সাকিব আল হাসান। ঢাকায় হত্যা মামলা হওয়ায় সাকিব পাকিস্তান থেকে দেশে ফিরবেন কিনা, এ নিয়ে জল্পনা–কল্পনা ছিল। পরে জানা গেছে, তিনি আপাতত দেশে ফিরছেন না। সারের হয়ে ইংলিশ কাউন্টির একটা ম্যাচ খেলতে যাবেন ইংল্যান্ডে। সাকিব এখন সেই পথেই আছেন।
এদিকে রাত ২টা নাগাদ দ্বিতীয় বহরে আরও ৬ জন ক্রিকেটারের দেশে ফেরার কথা রয়েছে। দেশে আসার পর ফুল দিয়ে নাজমুল হোসেন শান্তদের বরণ করে নেন বিসিবি পরিচালকরা।
উল্লেখ্য, বাংলাদেশ এবারই প্রথম পাকিস্তানকে টেস্ট হারিয়েছে। পাকিস্তানের মাটিতে টেস্ট জয়ের রেকর্ডও হয়েছে প্রথমবার। পাকিস্তানকে তাদেরই মাঠে টেস্ট সিরিজ হারিয়ে ইতিহাস গড়েছে নাজমুল শান্তর নেতৃত্বাধীন দল। টেস্টে এটাকেই বাংলাদেশ ক্রিকেটের সেরা সাফল্যও বলা হচ্ছে।
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য











