দ্বিতীয় ধাপে করোনার টিকা পৌঁছেছে ২৫ জেলায়
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:০৩ পিএম, ৩১ জানুয়ারি ২০২১ রবিবার
ছবি: সংগৃহীত
চট্টগ্রাম ও রংপুরসহ দ্বিতীয় ধাপে দেশের ২৫ জেলায় পৌঁছে গেছে করোনাভাইরাসের টিকা। এ দফায় দেয়া হচ্ছে প্রায় ২৪ লাখ ডোজ ভ্যাকসিন। এরই মধ্যে বেশ কয়েকটি জেলায় স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণও শুরু হয়েছে।
রোববার (৩১ জানুয়ারি) সকাল ৭টার কিছু আগে চট্টগ্রামে পৌঁছে বহুল প্রতীক্ষিত করোনা ভ্যাকসিন। কড়া পুলিশ পাহারায় সরবরাহকারী প্রতিষ্ঠান বেক্সিমকোর রেফ্রিজারেটর ভ্যানে ৩৮টি কার্টনে ৪ লাখ ৫৬ হাজার ভ্যাকসিন এসে পৌঁছায়। পরে টিকাগুলো রাখা হয় ইপিআই কোল্ড স্টোর রুমে।
আগামী ৭ ফেব্রুয়ারি থেকে নগরীর ১৫টি হাসপাতালের ভ্যাকসিন দেয়া শুরু হবে। চিকিৎসক ও পুলিশসহ যারা করোনা প্রতিরোধে সামনের সারিতে আছেন অগ্রাধিকার ভিত্তিতে প্রথমে তাদের দেয়া হবে।
চট্টগ্রামের স্বাস্থ্য বিভাগের পরিচালক হাসান শাহারিয়ার বলেন, চট্টগ্রাম মেডিকেলের চারটি আউটলেট থেকে আমরা প্রথম দিন শুরু করব এবং সেক্ষেত্রে আমাদের ফ্রন্টলাইনার যারা আছেন তাদের একটি লিস্ট আছে সেখান থেকে আমরা যিনি প্রথমে আসতে চান তাকে দিয়ে টিকা কার্যক্রম শুরু করব।
অন্যদিকে, ভোর ৫টার কিছু পরে রংপুরে পৌঁছে ২ লাখ ৪০ হাজার ডোজ করোনা ভ্যাকসিন। সিভিল সার্জনসহ জেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা ১৭টি কার্টনে আনা টিকা গ্রহণ করেন। রংপুরে প্রথম দফায় আসা ভ্যাকসিনের চালানটি বিভাগীয় স্বাস্থ্য কর্মকর্তার কার্যালয়ের ইপিআই স্টোরে রাখা হয়েছে। এর আগে স্টোররুম টিকা রাখার উপযোগী করা হয়। এরই মধ্যে টিকা প্রদানে স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন সিভিল সার্জন।
পর্যায়ক্রমে সিলেট, সুনামগঞ্জ, ঠাকুরগাঁওসহ দেশের অন্যান্য জেলায় পৌঁছেছে দ্বিতীয় দফার এই করোনা ভ্যাকসিন।
-জেডসি
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- ছাত্রী হলের টয়লেটে গোপনে ভিডিও ধারণের চেষ্টা, ক্যান্টিনকর্মী আটক
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- টানা বৃষ্টিতে তছনছ কৃষি-অর্থনীতি
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- দেড় হাজার বছরের ইতিহাসের জীবন্ত সাক্ষী আয়া সুফিয়া
- বিক্রির জন্য বাড়িতেই গাঁজা চাষ, গাছসহ নারী আটক
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি, ১০ নদীবন্দরে সতর্কতা
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা



