‘ধর্ষণের’ কথা সবাইকে বলে দেবে শুনে হত্যা শেষে মাটিচাপা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৪১ এএম, ১৮ এপ্রিল ২০২২ সোমবার
ফাইল ছবি
ঢাকার খিলক্ষেতের ৩০০ ফিট এলাকায় গার্মেন্টস কর্মী শারমিন আক্তার (২২) হত্যার রহস্য উদঘাটন করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। চাঞ্চল্যকর ও ক্লুলেস এ হত্যাকাণ্ডে জড়িত থাকার অপরাধে সুমন কুমার (১৮) নামে একজনকে গ্রেপ্তার করেছে তারা।
র্যাব বলছে, গার্মেন্টস কর্মী শারমিনকে প্রথমে ধর্ষণ করা হয়। ধর্ষণের ঘটনা তিনি সবাইকে বলে দেবেন এবং নালিশ করবেন জানালে সুমন কুমার তাকে গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত সুমন এমন স্বীকারোক্তিই দিয়েছেন।
এর আগে রোববার ভোররাতে রাজধানীর খিলক্ষেতের কুড়াতলী কাজীবাড়ী মোড় এলাকায় অভিযান চালিয়ে সুমন কুমারকে গ্রেপ্তার করে র্যাব। তার গ্রামের বাড়ি নওগাঁ জেলায়।
গতকাল রাতে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১-এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার নোমান আহমেদ।
এর আগে শনিবার (১৬ এপ্রিল) সকালে ৩০০ ফিট রাস্তার পাশে খিলক্ষেত থানা পুলিশ মাটিচাপা দেওয়া গলায় ওড়না পেঁচানো অবস্থায় এক অজ্ঞাত পরিচয় তরুণীর মরদেহ উদ্ধার করে। পরে তার পরিচয় মিলে। জানা যায় সেই তরুণীর নাম শারমিন আক্তার (২২)। তার গ্রামের বাড়ি ময়মনসিংহের ফুলপুর উপজেলায়। শারমিন রাজধানীর কুঁড়িল এলাকায় একটি গার্মেন্টসে কাজ করতেন। এ ঘটনায় শনিবার রাতে শারমিনের পরিবার বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে সুমন কুমার জানিয়েছেন, তিনি পেশায় একজন রিকশা চালক। হত্যার শিকার শারমিন খিলক্ষেত এলাকায় একটি গার্মেন্টস ফ্যাক্টরিতে চাকরি করতেন। তিনি বেশ কিছুদিন ধরে শারমিনকে গার্মেন্টস এবং বাসায় আসা-যাওয়ার পথে অনুসরণ করতেন। গত ১০ থেকে ১২ দিন আগে শারমিনের সাথে তার প্রথম পরিচয় হয় এবং দুই থেকে চার দিন ধরে তার সাথে মোবাইল ফোনে কথা হয়। গত ১৩ এপ্রিল তাকে রিকশায় করে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করেন। শুক্রবার রাতে ঘোরাঘুরির কথা বলে শারমিনকে তার বাসা থেকে খিলক্ষেতের ৩০০ ফিট রাস্তা এলাকায় ডেকে নিয়ে আসেন এবং কৌশলে তাকে ধর্ষণ করেন। এ ঘটনা শারমিনকে তিনি গোপন করতে বললে তাতে অস্বীকৃতি জানান। এ ব্যাপারে নালিশ করবেন বলে জানানোর পর সুমন তাকে গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করেন। পরে লাশ রাস্তার পাশে মাটিচাপা দিয়ে পালিয়ে যান।
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত
- বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে











