নতুন গবেষণা : মাস্কে ৭ দিন থাকতে পারে করোনা
লাইফস্টাইল ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:০৫ পিএম, ৭ এপ্রিল ২০২০ মঙ্গলবার
নতুন গবেষণা : মাস্কে ৭ দিন থাকতে পারে করোনা
বিশ্বব্যাপী দ্রুত ছড়িয়ে পড়ছে প্রাণঘাতী করোনা ভাইরাস। ছোঁয়াচে হওয়ায় এই ভাইরাস থেকে বাঁচতে মানুষকে পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং সামাজিক দূরত্ব মেনে চলার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।
সম্প্রতি ইউনিভার্সিটি অব হংকংয়ের (এইচকেইউ) একদল গবেষক জানিয়েছেন, মাস্ক, কাপড়, কাগজ, টাকা যে কোনো কিছুর ওপরই করোনা ভাইরাস কয়েকদিন পর্যন্ত টিকে থাকতে পারে। খবর : সাউথ চায়না মর্নিং পোস্ট।
গত বৃহস্পতিবার গবেষণা প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে দ্য ল্যানসেট মেডিক্যাল জার্নালে। এতে নেতৃত্ব দিয়েছেন এইচকেইউয়ের পাবলিক হেলথ ল্যাবরেটরি সায়েন্সেস ডিভিশনের প্রধান লিও পুন লিট-মান এবং ক্লিনিক্যাল অ্যান্ড পাবলিক হেলথ ভাইরোলজিস্ট মালিক পেরিস। তারা স্বাভাবিক তাপমাত্রায় বিভিন্ন বস্তুর ওপর করোনা ভাইরাস কতক্ষণ টিকে থাকে তা নিয়ে পরীক্ষা করেন।
গবেষণায় দেখা যায়, প্রিন্টিং ও টিস্যু পেপারের ওপর করোনা ভাইরাস তিন ঘণ্টারও কম সময় টিকে থাকে। কাঠ এবং কাপড়ে, বিশেষ করে সুতি ল্যাবরেটরি জ্যাকেট থেকে দুদিনের মধ্যেই ভাইরাসটি উধাও হয়ে যায়। কাচ ও টাকার ওপর চারদিন পর্যন্ত করোনা ভাইরাস থাকতে দেখা গেছে। স্টেইনলেস স্টিল ও প্লাস্টিকের ওপর এটি টিকে থাকে চার থেকে সাত দিন।
তবে সার্জিক্যাল মাস্কের ওপর এক সপ্তাহ পর্যন্ত করোনার উপস্থিতি লক্ষ করা গেছে। এ কারণে বাইরে বের হলে অবশ্যই মাস্ক পরা এবং এর বাইরের অংশ স্পর্শ না করার পরামর্শ দিয়েছেন গবেষকরা। তা না হলে হাত দূষিত হতে পারে এবং সেই হাত মুখে দিলে ভাইরাসে আক্রান্ত হওয়ার প্রবল সম্ভবনা রয়েছে। আশার কথা হলো, সবকিছুতেই করোনা ভাইরাস মারতে ব্লিচিং পাউডারের মতো সাধারণ জীবাণুনাশকও কার্যকর বলে প্রমাণ পেয়েছেন গবেষকরা।
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- যুক্তরাষ্ট্রে ৩ লাখের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন
- ৪৩ বছরের সম্পর্কে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- নারী মুক্তি আন্দোলনের নেত্রী ও সাহিত্যিক শামসুন নাহার মাহমুদ
- মার্কিন ইতিহাসে প্রথম মহিলা ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস
- পূজায় প্রেক্ষাগৃহে তিন নায়িকার লড়াই
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী
- রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- চা-শ্রমিকের মেয়ের গল্পে বিশ্বমঞ্চে নতুন ইতিহাস ‘নিশি’র
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- পূজামণ্ডপ পরিদর্শনে রংপুরের পথে প্রধানমন্ত্রী
- শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ
- পূজায় প্রেক্ষাগৃহে তিন নায়িকার লড়াই
- পূজা দেখতে বেরিয়ে আর বাড়ি ফেরা হলো না দুই ভাই-বোনের
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর, দূষণের শীর্ষে লাহোর
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- মার্কিন ইতিহাসে প্রথম মহিলা ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস








