নাটোরে উন্নয়ন সম্পৃক্ততার লক্ষ্যে নারী সমাবেশ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৩২ পিএম, ১৬ মে ২০২৪ বৃহস্পতিবার
সংগৃহীত ছবি
মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ দেশ গঠন তথা স্মার্ট বাংলাদেশ ও ভিশন : ২০৪১ এর কাংখিত গন্তব্যে উপণীত হতে জেলা তথ্য অফিসের আয়োজনে নাটোরে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
প্রান্তিক পর্যায়ে উন্নয়ন প্রচার প্রকল্পের আওতায় স্মার্ট বাংলাদেশ কাংখিত লক্ষ্য অর্জনের অগ্রগতি, অর্জন, সাফল্য ও লক্ষ্যসমূহের সাথে জনসম্পৃক্ততা বৃদ্ধির উদ্দেশ্যে আজ বৃহস্পতিবার বেলা ১১টায় সিংড়া উপজেলার হাতিয়ানদহ ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, স্মার্ট নাগরিক, স্মার্ট সোসাইটি, স্মার্ট ইকোনমি এবং স¥ার্ট গভর্মেন্ট-এ চারটি ভিত্তির উপরে স্মার্ট বাংলাদেশ গঠন করা হবে। এ লক্ষ্য অর্জনে সকলের সম্মিলিত অংশগ্রহণ একান্ত প্রয়োজন। সরকারের প্রদত্ত সেবা ও উন্নয়নের সুফল গ্রহণ করে কাংখিত লক্ষ্যের পথে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। এ লক্ষ্যে নারীদের সমান অংশগ্রহণ সহায়ক ভূমিকা পালন করবে।
সভায় প্রধানমন্ত্রী দশটি বিশেষ উদ্যোগ, সর্বজনীন পেনশন স্কীম, লীগাল এইড অফিসের আইনগত সহায়তা, বাল্যবিয়ে, যৌতুক, সন্ত্রাস-জঙ্গিবাদ এবং মাদক নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণে বক্তারা বক্তব্য রাখেন ।
হাতিয়ানদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মোস্তাকুর রহমান চঞ্চলের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিনিয়র সহকারী জজ ও জেলা লিগ্যাল এইড অফিসার ইসমত আরা তুশি।
নাটোর প্রেসক্লাবের সভাপতি ফারাজী আহম্মদ রফিক বাবন সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন। জেলা তথ্য অফিসার মোঃ আঃ আওয়াল স্বাগত বক্তব্য প্রদান করেন।
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- নারী মুক্তি আন্দোলনের নেত্রী ও সাহিত্যিক শামসুন নাহার মাহমুদ
- মার্কিন ইতিহাসে প্রথম মহিলা ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস
- পূজায় প্রেক্ষাগৃহে তিন নায়িকার লড়াই
- সবাইকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী
- নবমীতে পাঁঠার মাংস,সঙ্গে থাকতে পারে খুসকা পোলাও
- চা-শ্রমিকের মেয়ের গল্পে বিশ্বমঞ্চে নতুন ইতিহাস ‘নিশি’র
- পূজা দেখতে বেরিয়ে আর বাড়ি ফেরা হলো না দুই ভাই-বোনের
- রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- আজ থেকে টানা ৫ দিন বন্ধ ব্যাংক, যেসব সেবা চালু থাকবে
- টানা ৫ দিনের ছুটিতে ঢাকা ছাড়ছে মানুষ, বাস টার্মিনালে উপচেপড়া ভিড়
- ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর, দূষণের শীর্ষে লাহোর
- পূজামণ্ডপ পরিদর্শনে রংপুরের পথে প্রধানমন্ত্রী
- লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি
- কবি সুফিয়া কামালের কন্যা সাঈদা কামাল আর নেই
- বাংলাদেশের নারী আন্দোলনের শ্রেষ্ঠ অগ্রদূত আয়েশা খানম
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- আজ মহাঅষ্টমী ও কুমারী পূজা
- দুষ্টুমি করে বিমানে বোমার আতঙ্ক ছড়ালেন ছাত্রী, অতঃপর...
- এক হাতে মাটি অন্য হাতে রং-তুলি, দম ফেলার ফুরসত নেই কনিকার
- পূজায় যেমন হবে নারীর সাজ
- মাঝ আকাশে বোমাতঙ্ক, জরুরি অবতরণ বিমানের
- অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি
- নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী
- ৯৯ বছর বয়সে গিনেস বুকে নাম লেখালেন বৃদ্ধা
- পূজায় মিষ্টিমুখ, ঘরেই বানান সুস্বাদু নারকেলের নাড়ু
- ফ্রান্সে দাঙ্গা ও লুটপাট: গ্রেপ্তার ২৪০০
- রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- চা-শ্রমিকের মেয়ের গল্পে বিশ্বমঞ্চে নতুন ইতিহাস ‘নিশি’র











