নাটোরে জাতীয় পুষ্টি সপ্তাহ শুরু হয়েছে আজ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৫৫ পিএম, ৯ মে ২০২৪ বৃহস্পতিবার
সংগৃহীত ছবি
‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে খাবার খাবো পুষ্টিগুণে’-এ প্রতিপাদ্য নিয়ে আজ বৃহস্পতিবার থেকে জেলায় জাতীয় পুষ্টি সপ্তাহ শুরু হয়েছে। বেলা ১১টায় সিভিল সার্জন কার্যালয়ে এ উপলক্ষে উদ্বোধনী আলোচনা সভার আয়োজন করা হয়।
সিভিল সার্জন ডাঃ মুহাম্মদ মশিউর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সামিউল আমীন, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোস্তাফিজুর রহমান, ইসলামিক ফাউন্ডেশন নাটোর জেলা কার্যালয়ের উপ পরিচালক মুহাম্মদ ইমামুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাহবুবুর রহমান এবং নাটোর প্রেসক্লাবের সভাপতি ফারাজী আহম্মদ রফিক বাবন।
সভায় বক্তারা বলেন, মেধাবী জাতি গঠনে শিশুসহ দেশের সকল জনগোষ্ঠীর পুষ্টিকর খাদ্য নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে। এ লক্ষ্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রগুলোতে গর্ভবতী মায়েদের বিনামূল্যে জিংক ট্যাবলেট সরবরাহ, শিশুদের ভিটামিন এ ক্যাপসুল ও কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানো হচ্ছে। পুষ্টিকর ও ভারসাম্যপূর্ণ এবং ভেজালমুক্ত খাবার নিশ্চিত করতে জনসচেতনতা সৃষ্টিতে সকলকে সমন্বিতভাবে কাজ করে যেতে হবে।
সপ্তাহব্যাপী পুষ্টি সপ্তাহের অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে সকল উপজেলা পর্যায়ে ধর্মীয় প্রতিষ্ঠানে পুষ্টি বার্তা পৌঁছনো, এতিমখানা ও মাদ্রাসায় পুষ্টিকর খাবার প্রদান, স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানে সেবা গ্রহিতা, কৈশর ও প্রবীণ জনগোষ্টীর কাছে পুষ্টি বার্তা প্রদান এবং শিক্ষার্থীদের জন্যে পুষ্টি কুইজ প্রতিযোগিতা আয়োজন ও পুষ্টি সমন্বয় সভায় পুরষ্কার বিতরণ।
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা








