'নারী ও শিশু নির্যাতন দমনে ৪১ ট্রাইব্যুনাল গঠন করা হবে'
নিজস্ব প্রতিবেদকপ্রকাশিত : ০৫:৩৬ এএম, ৩১ মে ২০১৭ বুধবার
নারী ও শিশু নির্যাতন দমন আইনে বিচারাধীন মামলাগুলো নিষ্পত্তির জন্য অচিরেই সারা দেশে ৪১টি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল গঠন করা হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী আনিসুল হক।
গতকাল মঙ্গলবার (৩০ মে) জাতীয় সংসদ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে তিনি এ তথ্য জানান।
এ প্রসঙ্গে মন্ত্রী জানান, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের হিসাব অনুযায়ী, গত ৩১ মার্চ পর্যন্ত এক লাখ ৫৮ হাজার ৮৬৯টি মামলা বিচারাধীন।
সংসদ সদস্য বেগম আরা লুত্ফা ডালিয়ার প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, পুরনো মামলাগুলো অগ্রাধিকার ভিত্তিতে নিষ্পত্তির লক্ষ্যে প্রতিটি আদালতে সাক্ষীর সমন জারি নিশ্চিতপূর্বক সাক্ষীদের হাজির করে দ্রুততম সময়ে সাক্ষ্যগ্রহণের উদ্যোগ নেওয়া হয়েছে। পুরনো মামলাগুলো অগ্রাধিকার ভিত্তিতে নিষ্পত্তির লক্ষ্যে সলিসিটরের নেতৃত্বে মনিটরিং সেল কাজ করছে। প্রতি জেলায় কেস ম্যানেজমেন্ট কমিটি গঠন করা হয়েছে।
আইনমন্ত্রী জানান, বিচারকের শূন্যপদ পূরণের কাজ চলছে। একসঙ্গে বেশসংখ্যক বিচারকের পদ সৃষ্টিসহ নিয়োগ এবং আদালতের অবকাঠামোগত উন্নয়নের বিষয়টি বিবেচনায় রয়েছে। এ ছাড়া বিকল্প বিরোধ নিষ্পত্তির মাধ্যমে মামলার জট কমানোর পদক্ষেপ নেওয়া হয়েছে।
সংসদ সদস্য বেগম আখতার জাহানের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী জানান, অতি সম্প্রতি ২৫০ জন সিনিয়র সহকারী জজ/সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট/ সমপর্যায়ের বিচারকদের যুগ্ম জেলা জজ/সমপর্যায়ের পদে পদোন্নতি দেওয়ায় ওই পদগুলো শূন্য হয়েছে। ইতিমধ্যে নবম জুডিশিয়াল সার্ভিস পরীক্ষার মাধ্যমে উত্তীর্ণ ১০০ জন প্রার্থীর মধ্যে ৯৭ জনকে সহকারী জজ পদে নিয়োগ দেওয়া হয়েছে।
মন্ত্রী জানান, জুডিশিয়াল সার্ভিস কমিশন সচিবালয়ের অধীন দশম জুডিশিয়াল সার্ভিস পরীক্ষা, ২০১৫-এর মাধ্যমে সাময়িকভাবে মনোনীত ২০৭ জন প্রার্থীর প্রাক-পরিচয় যাচাইয়ের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অনুরোধ করা হয়েছে। তা ছাড়া ১১তম জুডিশিয়াল সার্ভিস পরীক্ষা, ২০১৭-এর মাধ্যমে ১৪৩ জন সহকারী জজ নিয়োগের লক্ষ্যে প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। দ্রুতই ওই শূন্যপদগুলো বিচারক পদায়ন করা হবে।
- একাত্তরে গণহত্যাকে স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব
- সড়ক দুর্ঘটনা: ১৮ ঘণ্টায় ঝরে গেল ২৩ প্রাণ
- ট্রাম্পের আলটিমেটামে কড়া প্রতিক্রিয়া ইরানের
- আজ সকালে লন্ডন গেলেন ডা. জোবাইদা রহমান
- এই ঈদে দর্শক চাহিদায় বাড়ল ‘দম’-এর শো
- ঈদের দ্বিতীয় দিনেও ফাঁকা রাজধানী
- এসএসসি পরীক্ষার প্রবেশপত্র বিতরণের তারিখ ঘোষণা
- কুমিল্লায় যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কা, নিহত ১২
- বঙ্গোপসাগরে লঘুচাপ, ৩ বিভাগে বজ্রবৃষ্টির আভাস
- পৃথিবীর মতো গ্রহের সন্ধান পাওয়া গেছে
- ১০ দিনে নেপাল-তিব্বত: পাহাড় ও বিস্ময়ের এক ভ্রমণকাহিনি
- রোগী দেখতে ঢামেক হাসপাতালে এসে শিশু নিঁখোজ
- দেশের যেসব অঞ্চলে চার দিন ঝড়-বৃষ্টির সম্ভাবনা
- দেশের বাজারে সোনার দামে বড় পতন
- নারী ফুটবলের বিকাশে নতুন সিদ্ধান্ত ফিফার
- চাঁদরাতে কেনাকাটা: ভিড়ে মুখর নগর জীবন
- রাজধানীর কোথায় কখন ঈদের জামাত জেনে নিন
- রাজধানীতে আজ বন্ধ থাকছে মেট্রোরেল
- অনেক নারী এখনও ন্যায়বিচার থেকে বঞ্চিত: এড. দিলশাদ
- কুমিল্লায় ট্রেন দুর্ঘটনা: ২ গেটম্যান বরখাস্ত, তদন্তে ৩ কমিটি
- আজ ঈদুল ফিতর, দেশজুড়ে আনন্দ-উৎসব
- আজ ঢাকার আকাশ মেঘলা, মাঝে মাঝে বৃষ্টির আশঙ্কা
- ঈদে তারকাদের ব্যস্ততা-আনন্দ, কেমন কাটছে উৎসব
- বঙ্গোপসাগরে লঘুচাপ, ৩ বিভাগে বজ্রবৃষ্টির আভাস
- ঈদের দিন রাজধানীর কোথায় কোথায় বেড়াতে যেতে পারেন
- ঈদের দিন ফাঁকা রাজধানী, নিস্তব্ধতায় ভিন্ন এক ঢাকা
- জাতীয় ঈদগাহে একসঙ্গে নামাজ আদায় করলেন প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী
- ঈদ সালামি: শিশুদের আনন্দের ঝুলি, ঐতিহ্যের মধুর বন্ধন
- ঈদের দ্বিতীয় দিনেও ফাঁকা রাজধানী
- প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে ‘যমুনা’য় জনতার ঢল

