নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে টিকিট লাগবে না যাদের
খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:২৩ পিএম, ১১ সেপ্টেম্বর ২০২৪ বুধবার
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট মূল্য প্রকাশ উপলক্ষে বুর্জ খলিফায় লেজার শো। ছবি: সংগৃহীত
চলতি বছরের নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ হওয়ার কথা ছিল বাংলাদেশে। তবে দেশের রাজনৈতিক পটপরিবর্তনের বাস্তবতায় সেই আয়োজনের দায়িত্ব পড়ে সংযুক্ত আরব আমিরাতের ওপর। আজ বুধবার জানা গেল, টুর্নামেন্টটির টিকিটের মূল্য।
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের এখনো ২০ দিন বাকি। আজ আইসিসি জানিয়েছে, এই টুর্নামেন্টের টিকিটের মূল্য শুরু হবে ৫ দিরহাম থেকে। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ১৬২ টাকার মতো। এছাড়া ১৮ বছরের কম বয়সীদের জন্য কোনো টিকিটের প্রয়োজন হবে না।
আজ বুধবার টিকিটের মূল্য প্রকাশ উপলক্ষে দেশটির সবচেয়ে উঁচু ভবন বুর্জ খলিফায় একটি লেজার শো করা হয়। আইসিসির প্রধান নির্বাহী জিও অ্যালারডাইস বলেছেন, ‘সংযুক্ত আরব আমিরাতের সবচেয়ে আকর্ষণীয় দিক হচ্ছে এর বৈচিত্র্যতা।’ টুর্নামেন্টের সবগুলো দল ও খেলোয়াড়ই সমর্থন পাবেন বলে বিশ্বাস তার।
আগামী ৩ অক্টোবর থেকে শুরু হবে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। ১৮ দিনে মোট ২৩টি ম্যাচ খেলবে দলগুলো। দুইটি গ্রুপে ৫টি করে মোট ১০টি দল খেলবে। রাউন্ড রবিন লিগে প্রত্যেক দল তার গ্রুপের চারটি দলের বিপক্ষে খেলবে। প্রত্যেক গ্রুপের শীর্ষ দুইটি দল নকআউট পর্বে খেলবে।
গ্রুপ ‘এ’-তে আছে অস্ট্রেলিয়া, ভারত, নিউজিল্যান্ড, পাকিস্তান ও শ্রীলংকা। অন্যদিকে, ‘বি’ গ্রুপে আছে বাংলাদেশ, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ ও স্কটল্যান্ড।
টুর্নামেন্টের ২০টি লিগ ম্যাচ হবে শারজাহ ও দুবাইতে। আগামী ৩ অক্টোবর উদ্বোধনী ম্যাচে লড়বে বাংলাদেশ ও স্কটল্যান্ড। ১৭ অক্টোবর প্রথম সেমিফাইনাল দুবাইতে ও ১৮ অক্টোবর দ্বিতীয় সেমিফাইনাল হবে শারজাহতে। একদিন বিরতি দিয়ে ২০ অক্টোবর হবে ফাইনাল।
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য











